সরাসরি মূল কন্টেন্টে যান

জাতিসংঘ

৪০৮ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের নারী বিষয়ক বিশেষায়িত সংস্থা 'UN Women'-এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২ জুলাই ২০১০ সালে।
- এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করা এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা।
- চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেট ছিলেন UN Women-এর প্রথম প্রধান নির্বাহী এবং ২০২১ সাল থেকে সিমা বাহাউস দায়িত্ব পালন করছেন।
- সংস্থাটির অফিসিয়াল নাম হলো United Nations Entity for Gender Equality and the Empowerment of Women।
ব্যাখ্যা (Explanation)
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDG (Millennium Development Goals)-এর মোট লক্ষ্য বা গোল (Goal) নির্ধারণ করা হয়েছিল ৮টি।
- ২০০০ সালে জাতিসংঘের মিলেনিয়াম সামিটে এই লক্ষ্যমাত্রাগুলো গৃহীত হয়।
- এর মেয়াদ ছিল ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত।
- পরবর্তীতে ২০১৫ সালের পর এর স্থলাভিষিক্ত হয় ১৭টি লক্ষ্যমাত্রা বিশিষ্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ সেনাবাহিনী ১৯৮৮ সালে সর্বপ্রথম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে।
- প্রথম যে দুটি অপারেশনে অংশগ্রহণ করে সেগুলো হলো: ইরাকের UNIIMOG এবং নামিবিয়ার UNTAG।
- সেসময় বাংলাদেশের তৎকালীন সরকার প্রধান ছিলেন লেফটেনেন্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ।
ব্যাখ্যা (Explanation)
- জাতিসংঘের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করে জাতিসংঘ সচিবালয়।
- এটি জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থার একটি, যা এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে।
- এই সচিবালয়ের প্রধান হলেন মহাসচিব, যিনি কর্মীদের নিয়োগ, বাজেট প্রণয়ন ও অন্যান্য দাপ্তরিক কাজের জন্য দায়ী।
ব্যাখ্যা (Explanation)
- বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী জাতিসংঘের একমাত্র মহাসচিব হলেন ড্যাগ হ্যামারশোল্ড।
- তিনি ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং সুইডেনের নাগরিক।
- ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় এক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন।
- মৃত্যুর পর ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
ব্যাখ্যা (Explanation)
- জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মহাসচিব।
- তিনি জাতিসংঘ সচিবালয়ের প্রধান এবং জাতিসংঘের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করেন।
- নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক তিনি নিয়োগপ্রাপ্ত হন।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)-এর সভাপতির মেয়াদের সময়সীমা ১ বছর।
- এই পরিষদের মোট সদস্য সংখ্যা ৫৪টি, যাদের মেয়াদ ৩ বছর।
- প্রতি বছর এর এক-তৃতীয়াংশ সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ব্যাখ্যা (Explanation)
- সাধারণ পরিষদ (General Assembly) হলো জাতিসংঘের প্রধান আলাপ-আলোচনা ও নীতি-নির্ধারণী অঙ্গ।
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এর সদস্য।
- আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, নতুন সদস্য গ্রহণ এবং বাজেট সংক্রান্ত বিষয়ে এখানে আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়।
ব্যাখ্যা (Explanation)
সঠিক উত্তরটি হলো ২৪ অক্টোবর, ১৯৪৫।
• ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। পরবর্তীতে পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে সনদে স্বাক্ষর করে।
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর এই ঐতিহাসিক সনদটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই কারণে প্রতি বছর ২৪ অক্টোবর তারিখটিকে 'জাতিসংঘ দিবস' হিসেবে পালন করা হয়।
ব্যাখ্যা (Explanation)
'ভেটো' (Veto) শব্দটি একটি লাতিন (Latin) শব্দ, যার অর্থ 'আমি এটা মানি না' বা 'আমি নিষেধ করছি'।
- ১৯৪৫ সালে ইউক্রেনের ইয়াল্টায় অনুষ্ঠিত সম্মেলনে (যা 'ক্রিমিয়া' সম্মেলন নামেও পরিচিত) জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য দেশকে এই 'ভেটো' ক্ষমতা প্রদান করা হয়।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের বিশেষ ক্ষমতাকে 'ভেটো' (Veto) ক্ষমতা বলা হয় । 'ভেটো' একটি লাতিন শব্দ, যার অর্থ 'আমি ইহা মানি না' । নিরাপত্তা পরিষদে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা প্রস্তাব গ্রহণের জন্য ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রেরই সম্মতি প্রয়োজন হয় । যদি কোনো একটি স্থায়ী সদস্য রাষ্ট্রও প্রস্তাবের বিপক্ষে ভোট বা ভেটো প্রয়োগ করে, তবে অন্য সদস্যদের সমর্থন থাকলেও সেই প্রস্তাবটি সরাসরি বাতিল বা নাকচ হয়ে যায় । তাই ভেটো ক্ষমতার মূল কার্যকারিতা হলো কোনো প্রস্তাবকে একতরফাভাবে নাকচ বা বাতিল করে দেওয়া।
সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
⇒ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট বা 'State of World Population' রিপোর্ট জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA) কর্তৃক প্রকাশিত হয়।
⇒ UNFPA (United Nations Population Fund) ১৯৬৭ সালে একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৬৯ সালে। ১৯৮৭ সালে এর বর্তমান নামকরণ করা হয়।
⇒ প্রতিবছর প্রকাশিত এই রিপোর্টে বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি, জনমিতি এবং প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
⇒ এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (Security Council) হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল ও প্রাথমিক দায়িত্ব পালনকারী অঙ্গসংস্থা।
- উদ্দেশ্য: বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাতপূর্ণ এলাকায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বা পুনঃপ্রতিষ্ঠা করা।
- কার্যক্রম: নিরাপত্তা পরিষদের উদ্যোগেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গঠন করা হয়, যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ দুটি রাষ্ট্রের মধ্যকার সংঘাত কিংবা একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ সংঘাতেও এই বাহিনী মোতায়েন করতে পারে।
ব্যাখ্যা (Explanation)
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ।
- এই আদালতের প্রধান কাজ হলো সার্বভৌম রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে আইনি পরামর্শ দেওয়া।
- এটি কোনো ব্যক্তি বা বহুজাতিক কর্পোরেশনের বিচার করে না।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। (যেমন: বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হেগের স্থায়ী সালিশি আদালতে হয়েছিল)।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- UNAIDS এইচআইভি / এইডস সম্পর্কিত জাতিসংঘের যৌথ প্রোগ্রামকে বোঝায়, যা একটি বিশ্বব্যাপী প্রোগ্রাম যা এইচআইভির বিস্তারের বিরুদ্ধে লড়াই এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদানের দিকে মনোনিবেশ করে।
- এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- UNAIDS এইচআইভি শিক্ষার প্রচার, ভাইরাসের বিস্তার রোধ, এইচআইভি / এইডস আক্রান্তদের যত্ন এবং সহায়তা প্রদান
- এবং কার্যকর এইচআইভি / এইডস সম্পর্কিত নীতিগুলির পক্ষে সমর্থন করার জন্য বিভিন্ন সংস্থা, সরকার এবং সম্প্রদায়ের সাথে কাজ করে।
- ইউএনএইডের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এইডস মহামারীকে জনস্বাস্থ্যের হুমকি হিসাবে শেষ করা।
ব্যাখ্যা (Explanation)
WFP
- পূর্ণরুপঃ World Food Program
- প্রতিষ্ঠাঃ ১৯ ডিসেম্বর, ১৯৬১ সালে।
- সদরদপ্তরঃ ইতালির রোম শহরে অবস্থিত।
- নির্বাহী পরিচালকঃ Cindy McCain
- প্রথম উন্নয়ন কর্মসূচি চালু করেঃ সুদানে (১৯৬৩ সালে)
- শান্তিতে নোবেল পুরস্কার লাভঃ ২০২০ সালে।
ব্যাখ্যা (Explanation)
ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP)-এর বর্তমান নির্বাহী পরিচালক হলেন ইঙ্গার অ্যান্ডারসেন।

ডেনমার্কের নাগরিক ইঙ্গার অ্যান্ডারসেন ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক মনোনীত হন এবং জাতিসংঘের সাধারণ পরিষদ তাকে চার বছরের জন্য এই পদে নির্বাচিত করে। এর আগে তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যাখ্যা (Explanation)
UNDP (United Nations Development Programme)-এর বর্তমান প্রশাসক হলেন আকিম স্টেইনার।

জার্মানির নাগরিক আকিম স্টেইনার ২০১৭ সালের ১৯ জুন UNDP-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মনোনয়নের পর জাতিসংঘের সাধারণ পরিষদ তার নিয়োগ নিশ্চিত করে। পরবর্তীতে ২০২১ সালের এপ্রিলে, সাধারণ পরিষদ তাকে দ্বিতীয় চার বছরের মেয়াদের জন্য নিয়োগ নিশ্চিত করে, যা ২০২১ সালের জুন মাসে শুরু হয়েছে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ২২ নভেম্বর ,১৯৬৫ সালে United Nations Development Program (UNDP) প্রতিষ্ঠা লাভ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত ।
- সংস্থাটি শীর্ষপদ প্রশাসক (Administrator ).
- এর বর্তমান প্রধান Achim Steinier.
- UNDP এর নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৩৬টি।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে কাজ করছে।
- ১৯৯০ সাল থেকে UNDP ‘মানব উন্নয়ন রিপোর্ট’ প্রকাশ করে আসছে।
ব্যাখ্যা (Explanation)
UNCLOS 
- পূর্ণরূপ: United Nations Convention of Law of the Sea 
- পরিচয়: সমুদ্রসীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন।
- এ পর্যন্ত ৩টি UNCLOS হয়েছে।
- UNCLOS ১৯৮২ সালে গৃহীত হয় এবং এটি ১৯৯৪ সালে কার্যকর হয়।
ব্যাখ্যা (Explanation)
২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG ধারণা প্রতিষ্ঠিত হয়। যা ২৫ সেপ্টেম্বর ২০১৫ UNGA-এর ৭০/১ রেজুল্যুশন নাম্বার অনুযায়ী অনুমোদিত হয়। SDG-এর স্কোর কিপার জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP। এতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

১. দারিদ্র্য বিমোচন
২. ক্ষুধা মুক্তি ৩. সু স্বাস্থ্য
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি
৮. কর্মসংস্হান ও অর্থনীতি
৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো
১০. বৈষম্য হ্রাস
১১. টেকসই নগর ও সম্প্রদায়
১২. পরিমিত ভোগ
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ
১৪. টেকসই মহাসাগর
১৫. ভূমির টেকসই ব্যবহার
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণের জন্য ১৯৬৪ সালে UNCTAD গঠিত হয়।
- এটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।
- আবার ১০ জুলাই ২০২৩ যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
সর্বশেষ আপডেটেঃ ০২ অক্টোবর, ২০২৩
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।