সরাসরি মূল কন্টেন্টে যান

অর্থনীতি

৬২ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
মানব উন্নয়ন সূচক (HDI) পরিমাপের জন্য মূলত ৩টি মৌলিক নির্দেশক ব্যবহার করা হয়। এগুলো হলো:
১. স্বাস্থ্য: জন্মকালীন প্রত্যাশিত আয়ুষ্কাল (Life expectancy at birth)।
২. শিক্ষা: বিদ্যালয়ে কাটানো প্রত্যাশিত ও গড় বছর (Expected and mean years of schooling)।
৩. জীবনযাত্রার মান: মাথাপিছু মোট জাতীয় আয় (GNI per capita)।
ব্যাখ্যা (Explanation)
- বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম Seawise Giant, যা ১৯৭৯ সালে নির্মিত হয়েছিল।
- এটি একটি আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার (ULCC) সুপারট্যাঙ্কার ছিল এবং এর দৈর্ঘ্য ছিল ৪৫৮.৪৫ মিটার (১,৫০৪ ফুট), যা এটিকে ইতিহাসের দীর্ঘতম এবং ভারীতম স্বচালিত জাহাজে পরিণত করেছিল।
- এটি ৫৬৪,৭৬৩ টন ডেডওয়েট বহন করতে সক্ষম ছিল এবং ৪.১ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করতে পারত।
- যদিও এটি ২০১০ সালে স্ক্র্যাপ করা হয়, তবুও এর আকার এবং ক্ষমতা এটিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে।
ব্যাখ্যা (Explanation)
- সর্বপ্রথম বাজেট প্রণয়ন করা হয়েছিল গ্রেট ব্রিটেনে (যুক্তরাজ্যে)।
- ১৭৩৩ সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাজেট পেশ করা হয়, যা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাজেট প্রণয়নের সূচনা হিসেবে বিবেচিত হয়।
ব্যাখ্যা (Explanation)
• কেন্দ্রীয় ব্যাংকের কাজ:
- নোট ও মুদ্রার প্রচলন করা।
- মুদ্রা মান ঠিক রাখা
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করা
- ঋণ নিয়ন্ত্রণ করা ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা।
- সরকারকে পরামর্শ দেয়া।
ব্যাখ্যা (Explanation)
- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ বেসিক স্ট্যাটিসটিকস নামে পরিসংখ্যান প্রকাশ করেছে।
- এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।
- চীনের জিডিপির আকার ১৮ লাখ ৯৬ হাজার ৫০০ কোটি ডলার।
- এরপর দ্বিতীয় স্থানে থাকা ভারতের জিডিপির আকার ৩ লাখ ৯১ হাজার ১৪০ কোটি ডলার।
- এশিয়ার মধ্যে নবম বৃহৎ অর্থনীতির দেশ হলো বাংলাদেশ।
- এডিবির পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়।
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)

• বিখ্যাত Washington Consensus (ওয়াশিংটন কনসেনসাস) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ।
• এ নীতিটি অর্থনীতিবিদ জন উইলিয়ামসন ১৯৯৩ সালে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিত্তি মূলে তার এবং ওয়াশিংটন ভিত্তিক IBRD এবং IMF -এর কিছু নিতীমালাকে বুঝাতে ব্যবহার করেন ।
• নীতিগুলো হচ্ছে- বাণিজ্য উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক-শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফিন্যানসিয়াল উদারীকরণ, প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা । 

ব্যাখ্যা (Explanation)
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২০২৪
• প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, প্রকাশনা ৩২তম( জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-UNDP)।
• প্রতিবেদনের শিরোনাম : Human Development Report 2023/2024 : Breaking the gridlock Reimagining cooperation in a
polarized world .
• অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি ।

প্রতিবেদনে বিশ্ব
• সূচক : ০.৭৩৯।
• গড় আয়ু : ৭২.০ বছর।
• মাথাপিছু আয় : ১৭,২৫৪ মার্কিন ডলার ।
• শীর্ষ দেশ : সুইজারল্যান্ড (সূচক ০.৯৬৭)।
• সর্বনিম্ন দেশ : সোমালিয়া (সূচক ০.৩৮০)।
• গড় আয়ু > শীর্ষে : জাপান (৮৪.৮ বছর) ও সর্বনিম্ন : শাদ ও লেসোথো (৫৩.০ বছর)।
• মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) > শীর্ষে : লিচটেনস্টাইন (১,৪৬,৬৭৩ মার্কিন ডলার) ও সর্বনিম্ন : দক্ষিণ সুদান (৬৯১ মার্কিন ডলার) |
• মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষে : কাতার (৩৯.৯ টন)

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে ‘কল্যাণের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ ÔPrinciple of EconomicsÕ।
- তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
ব্যাখ্যা (Explanation)
- চার এশীয় বাঘ (ইংরেজি: Four Asian Tigers) একটি অর্থনৈতিক পরিভাষা, যা দ্বারা মুক্তবাজার ও উন্নত অর্থনীতিসমৃদ্ধ এশিয়ার চারটি দেশ ও অঞ্চলকে বোঝানো হয়।
- এই চারটি দেশ ও অঞ্চল হল সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং ও তাইওয়ান।
ব্যাখ্যা (Explanation)
• বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা—১৯৪৪ সালে।
• বিশ্বব্যাংক গঠিত— IBRD ও IDA এর সমন্বয়ে ।
• বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর স্বপ্নদ্রষ্টা (Founding Fathers)— জন মেনার্ড কেইন্‌স (ব্রিটেন) ও হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র)।
• বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়—ফ্রান্স (১৯৪৭ সালে; ২৫০ মিলিয়ন মার্কিন ডলার)।
• বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়— ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে • কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
• প্রথম ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে— ২৯টি দেশ (২৭ ডিসেম্বর ১৯৪৫)।
• বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে— ২৫ জুন ১৯৪৬ (সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র)।
ব্যাখ্যা (Explanation)
- Palma ratio হলো আয় বৈষম্য পরিমাপের একটি সূচক।
- এটি একটি দেশের মোট আয়ের কত শতাংশ শীর্ষ 10% ধনী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত তা নির্দেশ করে।
- Palma ratio যত বেশি, আয় বৈষম্য তত বেশি।

উদাহরণস্বরূপ:
-যদি Palma ratio 40 হয়, এর মানে হলো শীর্ষ 10% ধনী ব্যক্তি দেশের মোট আয়ের 40% নিয়ন্ত্রণ করে।
ব্যাখ্যা (Explanation)
- উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি (North American Free Trade Agreement -NAFTA) ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও ম্যাক্সিকোর মধ্যে বলবত হয়েছে।
- চুক্তির আওতায় এই তিন দেশের মধ্যে প্রায় সকল শিল্প ও কৃষিপণ্য, সেবাসামগ্রী অবাধ শুল্কবিহীনভাবে আমদানি ও রফতানি করার সুযোগ সৃষ্টি করা এবং সঙ্গে সঙ্গে আঁতেল সম্পত্তি সংরক্ষণমূলক কতিপয় বিধান সাপেক্ষে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্পে বিনিয়োগ করার পথ খুলে দেয়া হয়েছে।
- এই চুক্তি হওয়ার পর কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগে থেকে বলবতকৃত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির প্রায় সকল বিধান মেক্সিকোর প্রতি প্রযোজ্য হয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য ত্রিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে রূপান্তরিত হয়েছে।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
বর্তমানে (২০২৬ সাল পর্যন্ত) ইউরোপীয় ইউনিয়নের (EU) ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করেছে (সর্বশেষ দেশ হিসেবে ১ জানুয়ারি ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরো গ্রহণ করে)।
বাকি যে ৬টি ইইউ (EU) সদস্য দেশ এখনো ইউরো গ্রহণ করেনি এবং নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করছে, সেগুলো হলো:
১. ডেনমার্ক (Denmark): এদের নিজস্ব মুদ্রা হলো ডেনিশ ক্রোন (Danish Krone)। চুক্তির মাধ্যমে ডেনমার্কের 'অপ্ট-আউট' (opt-out) সুবিধা রয়েছে, যার ফলে তাদের ইউরো গ্রহণ করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
২. সুইডেন (Sweden): এদের নিজস্ব মুদ্রা সুইডিশ ক্রোনা (Swedish Krona)। তাত্ত্বিকভাবে ইউরো গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও তারা ইউরোপিয়ান এক্সচেঞ্জ রেট মেকানিজমে (ERM II) যোগ না দিয়ে নিজস্ব মুদ্রা ধরে রেখেছে।
৩. পোল্যান্ড (Poland): এদের নিজস্ব মুদ্রা পোলিশ জ্লটি (Polish Złoty)।
৪. হাঙ্গেরি (Hungary): এদের নিজস্ব মুদ্রা হাঙ্গেরীয় ফোরিন্ট (Hungarian Forint)।
৫. চেক প্রজাতন্ত্র (Czech Republic): এদের নিজস্ব মুদ্রা চেক কোরুনা (Czech Koruna)।
৬. রোমানিয়া (Romania): এদের নিজস্ব মুদ্রা রোমানীয় লেউ (Romanian Leu)।
ডেনমার্ক ছাড়া বাকি দেশগুলোর অর্থনীতি নির্দিষ্ট শর্ত (Convergence criteria) পূরণের পর ভবিষ্যতে ইউরো গ্রহণ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে, যদিও এর জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত নেই।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- জিরো-সাম গেম (Zero-Sum Game) হলো গেম থিওরি বা ক্রীড়াতত্ত্বের এমন একটি পরিস্থিতি বা ধারণা, যেখানে একজনের লাভ অন্যের ক্ষতির সমান হয়।
- এই তত্ত্বে ধরে নেওয়া হয় যে, মোট সম্পদের পরিমাণ স্থির বা নির্দিষ্ট, তাই একজন কিছু পেলে অন্যজনকে সেই পরিমাণ হারাতে হবে।
- অর্থাৎ, বিজয়ী পক্ষের অর্জিত লাভ এবং পরাজিত পক্ষের হারানো ক্ষতি যোগ করলে ফলাফল সবসময় শূন্য (Zero) হয়।
- দাবা খেলা বা পোকার হলো জিরো-সাম গেমের উৎকৃষ্ট উদাহরণ, যেখানে একজন জিতলে অন্যজনকে অবশ্যই হারতে হয়।
- বিপরীতভাবে, নন-জিরো-সাম গেমে (Non-Zero-Sum Game) সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ থাকে।
ব্যাখ্যা (Explanation)
- ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে।
- এর মোট জিডিপি (GDP) ৩০.৩ ট্রিলিয়ন (নমিনাল ডলারে) বলে উল্লেখ করা হয়েছে।
- যুক্তরাষ্ট্র গত ১০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রেখেছে।

- চীন ১৯.৫ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
- তবে যুক্তরাষ্ট্র এবং চীন একত্রে বিশ্বের মোট অর্থনীতির ৪৩% ধারণ করে।
শিক্ষক নিবন্ধন
ব্যাখ্যা (Explanation)
ফরাসী শব্দ “laissez-faire” যার অর্থ "করতে দাও, যেতে দাও, পাশ কাটাতে দাও"। অর্থাৎ মানুষ যা পছন্দ করে তাকে তা করতে দেয়া।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম এবং মধ্য ভাগ থেকে লেসে-ফেয়ার শব্দটি মুক্ত বাজার অর্থনীতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইংরেজি ভাষায় এই শব্দের আবির্ভাব হয়েছিল ১৭৭৪ সালে জর্জ হোয়াটলির "Principles of Trade" গ্রন্থ প্রকাশের মধ্যদিয়ে।
- স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে লেসে ফেয়ার (Laissez-faire) নীতির জনক বলা হয়। তাঁর মতে, অর্থনীতির প্রতিযোগিতা ‘‘অদৃশ্য হাত” দ্বারা পরিচালিত হবে। অ্যাডাম স্মিথের লেসে ফেয়ার নীতির মূলকথা হলো, সরকার অর্থনীতি থেকে দূরে থাকবে এবং ব্যবসা ও ভোক্তাদের তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে দেবে এবং উৎপাদনকারীদের মধ্যেকার প্রতিযোগিতায় ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সময় পণ্যের মূল্য কম রাখতে সাহায্য করবে।
ব্যাখ্যা (Explanation)
- ইন্দোনেশিয়া হল বিশ্বের বৃহত্তম পামওয়েল উৎপাদনকারী দেশ।
- ২০২২ সালে, ইন্দোনেশিয়া প্রায় ৫০ মিলিয়ন টন পামওয়েল উৎপাদন করেছে। এই পরিমাণটি বিশ্বের উৎপাদনের প্রায় অর্ধেক।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
২০১৮ সালে নোবেল পুরুষ্কার দেওয়া হয় ১২ জন ব্যক্তিকে ।উল্লেখ্য-নিলাম তত্ত্ব এবং নতুন নিলাম ফরমেটের প্রতিচ্ছবিগুলোর আবিষ্কারের জন্য ২০২০ সালে অর্থনীতে যৌথভাবে নোবেল পুরুষ্কার পেয়েছেন ' পল আর মিল্গ্রাম এবং রবার্ট বি উইলসন ।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।