সরাসরি মূল কন্টেন্টে যান

অন্যান্য আন্তর্জাতিক সংস্থা

৬১৮ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
⇒ 'Global Gender Gap Report' বা বৈশ্বিক লিঙ্গ সমতা প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)।
⇒ এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য এবং সমতার চিত্র তুলে ধরা হয়। এটি প্রধানত চারটি মাপকাঠিতে পরিমাপ করা হয়: অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং রাজনীতি।
⇒ শিক্ষার্থীদের মনে রাখতে হবে, ইউএনডিপি (UNDP) প্রকাশ করে 'Human Development Report' এবং আইএলও (ILO) প্রকাশ করে 'World Employment and Social Outlook' রিপোর্ট।
ব্যাখ্যা (Explanation)
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক (Press Freedom Index) প্রতি বছর রিপোর্টার্স উইদাউট বর্ডারস (Reporters Without Borders) নামক আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে।
- এটি ফ্রান্সের প্যারিসভিত্তিক একটি অলাভজনক ও বেসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে।
ব্যাখ্যা (Explanation)
১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
- ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারত এই জোটের সভাপতিত্ব গ্রহণ করবে এবং নয়াদিল্লিতে এই সম্মেলনটি আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।
- BRICS মূলত একটি শক্তিশালী অর্থনৈতিক জোট, যার নির্দিষ্ট কোনো সদরদপ্তর নেই।
- এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৫টি দেশ—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে এর পরিধি বৃদ্ধি পায় এবং বর্তমান পূর্ণাঙ্গ সদস্য সংখ্যা ১১টি।
- বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ মানুষ এই ব্রিকসভুক্ত দেশগুলোতে বসবাস করে এবং বৈশ্বিক জিডিপিতে এদের সম্মিলিত হিস্যা ৩০ শতাংশেরও বেশি।
- প্রসঙ্গত, এর আগের ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল।
ব্যাখ্যা (Explanation)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International - TI) হলো একটি আন্তর্জাতিক বেসরকারি দুর্নীতিবিরোধী সংস্থা।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- সংস্থাটি প্রতি বছর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারি খাতের দুর্নীতির মাত্রার ওপর ভিত্তি করে দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।
- এই গুরুত্বপূর্ণ সূচকটি সর্বপ্রথম ১৯৯৫ সালে প্রকাশিত হয়েছিল।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (বর্তমানে মহাপরিচালক)।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৪টি।
- বাংলাদেশ এর সদস্যপদ: বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি।

বর্তমান সদস্য দেশগুলি হলো:
- বাংলাদেশ
- থাইল্যান্ড
- ভারত
- শ্রীলঙ্কা
- মিয়ানমার
- নেপাল
- ভুটান

- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বর্তমান মহাসচিব: Indra Mani Pandey 
- BIMSTEC-এর সর্বশেষ সদস্য দেশ নেপাল এবং ভুটান, যা ২০০৪ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
সত্যেন্দ্রনাথ ঠাকুর ১৮৬৩ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি এই গৌরব অর্জন করেন। সেই সময়ে, ICS পরীক্ষাটি অত্যন্ত কঠিন ছিল এবং এটি মূলত ব্রিটিশদের জন্য সংরক্ষিত ছিল।
ব্যাখ্যা (Explanation)
সত্যেন্দ্রনাথ ঠাকুর (১৮৪২-১৯২৩) ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবী'র জ্যেষ্ঠ পুত্র। তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখক, সঙ্গীতজ্ঞ এবং সমাজ সংস্কারক। তবে তাঁর সবচেয়ে বড় ঐতিহাসিক পরিচয় হল, তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
ব্যাখ্যা (Explanation)
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। 
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সর্বশেষ সদস্য: আইভরি কোস্ট।)
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়: ১৫ আগস্ট ২০১২ সালে।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]

উল্লেখ্য,
- মুসলমান প্রধান না হয়েও  OIC সদস্য দেশ: বেনিন, মোজাম্বিক, গায়ানা ,সুরিনাম, গ্যাবন, ও টোগো।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য ।
- ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে ।
- এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ ।
- বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে । 
ব্যাখ্যা (Explanation)
- ১৯৫৫ সালে পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগ দিলে, তার প্রতিক্রিয়ায় সোভিয়েত ইউনিয়ন এবং তার সমাজতান্ত্রিক মিত্র দেশগুলো 'ওয়ারশ চুক্তি' গঠন করে।
- এটি ছিল ন্যাটো জোটের বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলোর একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি।
- এই চুক্তির আনুষ্ঠানিক নাম ছিল 'বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সহায়তার চুক্তি'।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর ১৯৯১ সালে এই জোটটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়।
- ন্যাটো (NATO) ১৯৪৯ সালে গঠিত হয়, যা ওয়ারশ চুক্তি গঠনের পূর্ববর্তী ঘটনা।
ব্যাখ্যা (Explanation)
১৯৪৭ সালের National Security Act যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কাঠামোকে বড় ধরনের পুনর্গঠনের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গঠন করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলো Central Intelligence Agency (CIA) এবং National Security Council (NSC)
ব্যাখ্যা (Explanation)
- সিআইএ (Central Intelligence Agency) প্রতিষ্ঠিত হয় ২৬ জুলাই, ১৯৪৭ সালে National Security Act-এর মাধ্যমে, যা প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান স্বাক্ষর করেছিলেন।
- একই আইনে National Security Council (NSC) গঠন এবং সামরিক কাঠামোতে বড় ধরনের সংস্কার (পরে Department of Defense) শুরু হয়।
ব্যাখ্যা (Explanation)
ডেভিড বার্নিয়া হলেন মোসাদের বর্তমান পরিচালক। ২০২১ সালের জুন মাসে তিনি এই পদে যোগ দেন। এর আগে, তিনি মোসাদের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোসাদ হলো ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা। এর পূর্ণরূপ হলো দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস (The Institute for Intelligence and Special Operations)।
-এর প্রধান কাজ হলো ইসরায়েলের বাইরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, গুপ্তচরবৃত্তি চালানো এবং গোপন অভিযান পরিচালনা করে দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্বের অন্যতম শক্তিশালী ও দক্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে মোসাদের খ্যাতি রয়েছে।
ব্যাখ্যা (Explanation)
Fairfax Media ছিল একটি অস্ট্রেলিয়া-ভিত্তিক (Australia-based) মিডিয়া কোম্পানি।

-দেশ: অস্ট্রেলিয়া -প্রতিষ্ঠা: ১৮৪১ সালে
-মূল কার্যালয়: সিডনি, অস্ট্রেলিয়া
-বিখ্যাত প্রকাশনা: The Sydney Morning Herald, The Age, The Australian Financial Review
-পরবর্তী অবস্থা:
২০১৮ সালে Fairfax Media মিশে যায় Nine Entertainment Co.-এর সঙ্গে। এরপর থেকে এটি আর একটি স্বাধীন কোম্পানি হিসেবে বিদ্যমান নেই। সুতরাং, Fairfax একটি অস্ট্রেলিয়ান মিডিয়া কোম্পানি ছিল, যেটি এখন Nine Entertainment-এর অংশ।

----------------------------------
মনে রাখতে হবেঃ 
- ফেয়ার ফ্যাক্স যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

⇒ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা:
• Central Intelligence Agency (CIA),
• Defense Intelligence Agency (DIA),
• Fairfax,
• Federal Bureau of Investigation (FBI)।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- তানজিম আল-জিহাদ, যা আল-জিহাদ বা Egyptian Islamic Jihad (EIJ) নামেও পরিচিত।
- এটি ১৯৭০-এর দশকে মিশরে প্রতিষ্ঠিত একটি জঙ্গি সংগঠন।
- মিশরের তৎকালীন সরকারকে উৎখাত করে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং মিশরের সমাজ থেকে পশ্চিমা প্রভাব দূর করা।
- সংগঠনটির সবচেয়ে পরিচিত নেতা ছিলেন আইমান আল-জাওয়াহিরি (Ayman al-Zawahiri)। তিনি পরবর্তীতে আল-কায়েদার শীর্ষ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
- ১৯৯৮ সালে এই সংগঠনটি আল-কায়েদার (al-Qaeda) সঙ্গে একীভূত হয় এবং এরপর থেকে বিশ্বব্যাপী জিহাদি কার্যক্রমে অংশগ্রহণ করে।
- মিশরের সরকারকে ফেলে দিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠা করা এবং পশ্চিমা প্রভাব প্রতিরোধ করা।

● উল্লেখযোগ্য কার্যক্রম:
- মিশরের সরকারের বিরুদ্ধে একাধিক হামলা পরিচালনা করা।
- বিদেশি কূটনীতিক এবং পর্যটকদের ওপর হামলা চালানো।
- ১৯৮১ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে (Anwar Sadat) হত্যার ঘটনার সঙ্গে এই সংগঠনের সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা করা হয়।
ব্যাখ্যা (Explanation)
JKLF এর পূর্ণরূপ হলো জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (Jammu Kashmir Liberation Front)। এটি একটি কাশ্মীরি রাজনৈতিক এবং সশস্ত্র সংগঠন যা জম্মু ও কাশ্মীরকে ভারত ও পাকিস্তান উভয় থেকেই স্বাধীন করার লক্ষ্য নিয়ে কাজ করে।
প্রতিষ্ঠাতা: আমানুল্লাহ খান এবং মকবুল ভাট।
প্রতিষ্ঠাকাল: ১৯৬৬।
মূল লক্ষ্য: ভারত ও পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরের স্বাধীনতা। বর্তমান অবস্থা: এটি একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সক্রিয়, যদিও এর সশস্ত্র শাখা এখন আর ততটা সক্রিয় নয়।
ব্যাখ্যা (Explanation)
'সেভ দ্য চিলড্রেন' একটি আন্তর্জাতিক বেসরকারী সংস্থা যা ১৯১৯ সালে ইংল্যান্ডে এগল্যান্টাইন জেব এবং তার বোন ডরোথি বাক্সটন প্রতিষ্ঠা করেন। যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলের শিশুদের খাদ্য সহায়তা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই সংস্থাটি গঠিত হয়েছিল। বর্তমানে এটি বিশ্বব্যাপী ১২০টিরও বেশি দেশে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে।
ব্যাখ্যা (Explanation)
- United Nations Office for Project Services (UNOPS)
- UNOPS হল জাতিসংঘের একটি সংস্থা যা জাতিসংঘের সিস্টেম , আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, সরকার এবং বিশ্বজুড়ে অন্যান্য অংশীদারদের জন্য মানবিক ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য নিবেদিত, অবকাঠামো, সংগ্রহ এবং প্রকল্প ব্যবস্থাপনার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
- এটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একটি অফিস হিসাবে ১৯৭৩ সালে এবং একটি স্বাধীন সংস্থা হিসাবে ১৯৯৫ সালের জানুয়ারী মাসে গঠিত হয়।
- সংস্থাটির বিশ্বব্যাপী সদর দপ্তর ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের সিটি ক্যাম্পাসে অবস্থিত।
- UNOPS প্রতি বছর তার অংশীদারদের জন্য প্রায় ৩ বিলিয়ন মূল্যের উন্নয়ন প্রকল্প সরবরাহ করে।
ব্যাখ্যা (Explanation)
- CTBTO হচ্ছে একটি ৩৩৭ টি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনাকারী আন্তর্জাতিক সংস্থা ।
- এটির পূর্ণরূপ হচ্ছে Nuclear-Test-Ban Treaty Organization
- এর বর্তমান নির্বাহী প্রধান হচ্ছেন -রবার্ট ফ্লয়েড।
- এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল সামরিক বা বেসামরিক উদ্দেশ্যে পরিবেশে সমস্ত পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করার লক্ষ্যে।অর্থাৎ এই চুক্তিটি হচ্ছে বায়ুমণ্ডলে,মহাকাশে এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র বা কোন পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।যদিও এটি এখনও কার্যকর হয়নি।
- এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ১৯৬৩ সালের ৫ আগস্ট ৩ টি দেশ (মার্কিন যুক্তরাষ্ট্র,সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের) দ্বারা ।
- এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়।
- বাংলাদেশ CTBTO স্বাক্ষর করে ২৪ অক্টোবর ,১৯৬৯ সালে এবং অনুমোদন পায় ২০০০ সালের ৮ মার্চ ।
- এশিয়ার মধ্যে প্রথম CTBTO স্বাক্ষরকারী দেশ হচ্ছে বাংলাদেশ।এছাড়াও বাংলাদেশ ৫৪ তম স্বাক্ষরকারী দেশ হিসেবে পরিচিত।
- এই সংস্থাটি ইতিমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এবং সেইসাথে বিশ্ব নিরাপত্তা পরিবেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ব্যাখ্যা (Explanation)

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকটে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সংস্থাটি মানবিক সহায়তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আশ্রয় এবং নিবন্ধন সেবা দিয়ে আসছে।

- UNHCR-এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের ইউরোপীয় শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে বলা হয় হাইকমিশনার, আর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

- বিশ্বব্যাপী শরণার্থীদের সুরক্ষা, আশ্রয়, পুনর্বাসন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে UNHCR কাজ করে যাচ্ছে।
- এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সংস্থাটি দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে—প্রথমটি ১৯৫৪ সালে এবং দ্বিতীয়টি ১৯৮১ সালে।

- উল্লেখ্য, বর্তমানে, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান ও স্বেচ্ছামূলক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং মায়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্যাখ্যা (Explanation)
- UNRWA এর পুর্ণরুপ হল The United Nations Relief and Works Agency। 
- ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য ১৯৪৯ সালে সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত জাতিসংঘের একটি সংস্থা। 
- পশ্চিম তীর ও গাজা উপত্যকা, জর্ডান, লেবানন এবং সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি শরণার্থী এবং তাদের বংশধরদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা প্রদান করা এই সংস্থার উদ্দেশ্য। 
- বর্তমানে, প্রায় ৫.৯ মিলিয়ন শরণার্থী এই সংস্থার সেবা গ্রহণের জন্য নিবন্ধিত। 
- UNRWA এর ম্যান্ডেট বারবার নবায়ন করা হয়েছে এবং সর্বশেষ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এটি নবায়ন করা হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত সংস্থা হলো রেড ক্রস (Red Cross)।
- রেড ক্রস সংস্থাটি ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- এটি একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা, যা সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে আহত ও বিপর্যস্ত ব্যক্তিদের সাহায্য করে।
- রেড ক্রস সংস্থার কাজের মধ্যে থাকে আহতদের প্রথমিক চিকিৎসা প্রদান, যুদ্ধাভিযানের সময় নিরপেক্ষ ও মানবিক সহায়তা প্রদান, নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করা এবং সাধারণভাবে মানবিক দুর্দশা থেকে মানুষকে রক্ষা করা।
- এটি ধর্ম, জাতি, জাতীয়তা বা রাজনৈতিক মতামতের থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে।
ব্যাখ্যা (Explanation)
- Committee for Development Policy (CDP) প্রতি ৩ বছর পরপর স্বল্পোন্নত দেশ (LDC) তালিকাটি পুনঃমূল্যায়ন করে থাকে।
- এই পুনঃমূল্যায়নকে বলা হয় Triennial Review।
- এতে CDP LDC তালিকায় নতুন দেশ যুক্ত করার অথবা কোনো দেশের গ্রাজুয়েশন (graduation, অর্থাৎ LDC থেকে অভ্যন্তরীণ উন্নয়ন নিশ্চিত হওয়া) সুপারিশ করার পরামর্শ দেয়।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
ন্যাটোর মূল তথ্য:
- প্রতিষ্ঠা: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য: ৩২টি দেশ। সর্বশেষ সদস্য সুইডেন (২০২৪)।
- বর্তমান মহাসচিব: মার্ক রুটে (Mark Rutte) (২০২৪ সালের ১ অক্টোবর থেকে)।
- মূলনীতি (আর্টিকেল ৫): যদি কোনো সদস্য দেশের উপর হামলা হয়, তবে তা সব সদস্য দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে এবং সবাই মিলে প্রতিরোধ করবে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।