যুগ সন্ধিক্ষণের কবি কে?

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

B বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

C কালীপ্রসন্ন সিংহ

D ঈশ্বরচন্দ্র গুপ্ত

Solution

Correct Answer: Option D

ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বা 'দুই যুগের কবি' বলা হয়।
- ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে। এরপর ১৮০১ সাল থেকে আধুনিক যুগের সূচনা হলেও, ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত কাব্যে প্রকৃত আধুনিকতা আসেনি।
- এই একশ বছর (১৭৬০-১৮৬০) ছিল অবক্ষয় বা যুগসন্ধিক্ষণ, যখন কাব্যে আধুনিকতায় পৌঁছানোর কেবল প্রচেষ্টা চলছিল।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত তাঁর কবিতায় মধ্যযুগের দেব-দেবীর বন্দনার পরিবর্তে বাস্তব সমাজ, দৈনন্দিন জীবন ও ব্যক্তিকে কেন্দ্র করে কবিতা রচনা শুরু করেন।
- তাঁর কাব্যে মধ্যযুগের শব্দপ্রয়োগ ও ব্যঙ্গ-বিদ্রূপের পাশাপাশি আধুনিক যুগের বিষয়বস্তু ও স্বদেশপ্রেমের উন্মেষ—এই উভয় যুগের বৈশিষ্ট্যই সমানভাবে পরিলক্ষিত হয় বলেই তাঁকে যুগসন্ধিক্ষণের কবি আখ্যা দেওয়া হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions