'সবুজপত্র' পত্রিকাটি সম্পাদনা করেছেন-
সমাধান
সঠিক উত্তর: Option A
'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয় এবং এই পত্রিকার মাধ্যমেই বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির আন্দোলন সফল ও সুপ্রতিষ্ঠিত হয়।
তাঁর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- জন্ম ও নিবাস: তিনি ৭ আগস্ট, ১৮৬৮ খ্রিষ্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম।
- উপাধি ও ছদ্মনাম: তাঁকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক বলা হয়। তাঁর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল'।
- সাহিত্যকর্ম: তাঁর প্রথম প্রবন্ধ 'জয়দেব' ১৮৯৩ সালে 'সাধনা' পত্রিকায় প্রকাশিত হয়। ১৯০২ সালে 'ভারতী' পত্রিকায় প্রকাশিত 'হালখাতা' রচনাটিতে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান। এছাড়া বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- সম্পাদনা: 'সবুজপত্র' (১৯১৪) ছাড়াও তিনি 'বিশ্বভারতী পত্রিকা' সম্পাদনা করেন।
- স্বীকৃতি: তিনি ১৯৩৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। উল্লেখ্য, স্যার আশুতোষ মুখোপাধ্যায় নিজ মাতার নামে এ পদক প্রবর্তন করেছিলেন।
- মৃত্যু: তিনি ২ সেপ্টেম্বর, ১৯৪৬ সালে (১৬ ভাদ্র, ১৩৫৩ বঙ্গাব্দ) শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।