'ক' একটি কাজ ৬ দিনে করতে পারে। 'খ' ঐ কাজটি ১২ দিনে করতে পারে। 'ক' ও 'খ' একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?
A ২ দিনে
B ৪ দিনে
C ৬ দিনে
D ১০ দিন
Solution
Correct Answer: Option B
'ক' কাজটি ৬ দিনে করতে পারে ১টি বা সম্পূর্ণ অংশ $\therefore$ 'ক' ১ দিনে করতে পারে কাজটির $\frac{১}{৬}$ অংশ
আবার, 'খ' কাজটি ১২ দিনে করতে পারে ১টি $\therefore$ 'খ' ১ দিনে করতে পারে কাজটির $\frac{১}{১২}$ অংশ
এখন, 'ক' ও 'খ' একত্রে ১ দিনে করে কাজটির = $(\frac{১}{৬} + \frac{১}{১২})$ অংশ = $\frac{২ + ১}{১২}$ অংশ = $\frac{৩}{১২}$ অংশ = $\frac{১}{৪}$ অংশ
'ক' ও 'খ' একত্রে কাজটির $\frac{১}{৪}$ অংশ করে ১ দিনে $\therefore$ 'ক' ও 'খ' একত্রে সম্পূর্ণ বা ১ অংশ কাজটি করে = $(১ \div \frac{১}{৪})$ দিনে = $(১ \times \frac{৪}{১})$ দিনে = ৪ দিনে
বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক): যদি দুইজন ব্যক্তি একটি কাজ যথাক্রমে $\text{M}$ এবং $\text{N}$ দিনে সম্পন্ন করতে পারে, তবে তারা একত্রে কাজটি সম্পন্ন করতে সময় নিবে = $\frac{\text{M} \times \text{N}}{\text{M} + \text{N}}$ দিন। এখানে, $\text{M} = ৬$ এবং $\text{N} = ১২$ $\therefore$ নির্ণেয় সময় = $\frac{৬ \times ১২}{৬ + ১২}$ দিন = $\frac{৭২}{১৮}$ দিন = ৪ দিন
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র এবং গণমাধ্যম।