Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
অংক তিনটি হলো ২, ৩ এবং ৪।
আমরা জানি,
কোনো সংখ্যা বিজোড় হতে হলে তার এককের ঘরের অংকটি অবশ্যই বিজোড় হতে হবে।
প্রদত্ত অংকগুলোর মধ্যে একমাত্র বিজোড় অংক হলো ৩।
সুতরাং, তিন অংকের বিজোড় সংখ্যা গঠন করতে হলে এককের স্থানে ৩ কে স্থির রাখতে হবে।
এককের স্থানে ৩ কে রাখলে বাকি থাকে দুটি অংক (২ এবং ৪)।
এই ২ এবং ৪ কে নিজেদের মধ্যে সাজানো যায় ২! বা ২ উপায়ে (যেমন: ২৪ এবং ৪২)।
অতএব, গঠিত তিন অংকের বিজোড় সংখ্যাগুলো হলো: ২৪৩ এবং ৪২৩।
অর্থাৎ, মোট বিজোড় সংখ্যা গঠন করা যাবে ২ টি।