১২ টির মধ্যে যে ৫টি নিতে হবে তার মধ্যে ২ টি পুস্তক যেহেতু নিদিষ্ট থাকবে তাই প্রথমেই ২টি পুস্তক আলাদা করে বাকী ১০ টি পুস্তক থেকে ৩টি পুস্তক বাছাই করতে হবে । ১০ টি পুস্তক থেকে ৩টি বাছাই করার পদ্ধতি হলো
মনেকরি, ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে স্থানটিতে পৌঁছাতে x ঘণ্টা সময় লাগে । প্রশ্নমতে, ৫x = ৬(x- ০.৫ ) ⇒ ৫x = ৬x - ৩ ⇒ ৫x - ৬x = - ৩ ⇒ - x = - ৩ ⇒ x = ৩ .: দূরত্ব = ৫ × ৩ = ১৫ কি.মি.
[দূরত্ব = বেগ × সময় এবং ৩০ মিনিট = ৩০/৬০ = ০.৫ ঘন্টা]
- বিশিষ্ট বিজ্ঞানী ও রাজনীতিবিদ এপিজে আব্দুল কালাম (আবুল পাকির জয়নুল আবেদীন আব্দুল কালাম) ২০০২-০৭ সাল পর্যন্ত ভারত প্রজাতন্ত্রের ১১তম রাষ্ট্রপতি ছিলেন। - ভারতের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের জন্য তাকে Missile Man of India হয়। - তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ Wings of Fire.
- বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত। - এ সৈকতের দৈর্ঘ্য ১২০ কি.মি। - কুয়াকাটা দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় অবস্থিত। - এর দৈর্ঘ্য ১৮ কি. মি। - অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে 'সাগর কন্যা বলা হয়। - এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
- ঢাকায় ১৯৭৯ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (CIRDAP) প্রতিষ্ঠিত হয়েছিল। - CIRDAP এর সদর দপ্তর ঢাকার চামেলি হাউজে অবস্থিত। - এশিয়ার ১৫টি দেশ CIRDAP এর সদস্য, যথা- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, মায়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, লাওস এবং ফিজি। - CIRDAP এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ছয়টি দেশ। - CIRDAP এর বর্তমান মহাপরিচালক থাইল্যান্ডের চেরদসাক ভিরাপা। - CIRDAP এর উপ-আঞ্চলিক অফিস (SOCSEA) ১৯৯৭ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিষ্ঠা করা হয়েছিল।
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। -১৯৫৫ সালে সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয় এবং ১৯৫৭ প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। -বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। -বর্তমানে দেশে আবিষ্কৃত মোট গ্যাসক্ষেত্র ৩১টি। - এর মধ্যে চালু আছে ২৯টি। -অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, দেশে মোট গ্যাসের মজুদ ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট। -অন্যদিকে, ১৯৬২ সালে জয়পুরহাটের জামালগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়। -১৯৫৭ সালে নেত্রকোণা জেলায় চিনামাটির সন্ধান পাওয়া যায়। -১৯৫৮ সালে সেন্টমার্টিন দ্বীপে চুনাপাথর পাওয়া যায়।
৪ এপ্রিল, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত North Atlantic Treaty Organization (NATO) হলো সামরিক সহযোগিতার জোট। এ জোটভুক্ত দেশগুলো পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। -ন্যাটোর বর্তমান সদস্য ৩২টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি। -সর্বশেষ ৩২তম সদস্য দেশ সুইডেন। -এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে)।
অন্যদিকে, ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়। -৮ সদস্য বিশিষ্ট সার্কের (ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকা) সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। -১৯১৯ সালে ভার্সাই চুক্তির মাধ্যমে International Labour Organization (ILO) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। -২২ জুন, ১৯৭২ সালে বাংলাদেশ ILO এর সদস্যপদ লাভ করে। -৬ জুন, ১৯৯৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে BIMSTEC প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদস্য সংখ্যা ৭টি দেশ (বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড)। -২০১৪ সালে ঢাকায় BIMSTEC এর সদর দপ্তর স্থাপন করা হয়।
- মানবদেহে ৩ ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি। - এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। - লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। এর গড় আয়ু ১২০ দিন। - মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি-অবতল বৃত্তের মতো। - পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় ৫০ লক্ষ। - উল্লেখ্য, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন ।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- প্রাচীনকালে বাংলা নামে কোন অখণ্ড রাষ্ট্র ছিল না। - বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। - বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। - এ পর্যন্ত প্রাচীন বাংলার ছোট-বড় ১৬টি জনপদের কথা জানা যায়। - তাদের মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। - পুণ্ড্র নামে একটি জাতি বর্তমানে বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে এ জনপদ গড়ে তুলেছিল। - পুর রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। - এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। - ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন এটি আবিষ্কার করেন। - আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল জনপদের বিস্তৃতি ছিল। - হরিকেলের দক্ষিণে মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্ত জনপদের প্রাণকেন্দ্র। - সমতট পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার একটি প্রাচীন জনপদ। - সমতটের বিস্তৃতি ছিল কুমিল্লা ও নোয়াখালীর অংশ বিশেষ নিয়ে। - তবে কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। - গঙ্গা- ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই বলা হতো সমতট। - কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল।
- বিভিন্ন ব্যক্তির লোহিত রক্ত কণিকায় A এবং B নামক দুই ধরনের এন্টিজেন (Antigen) থাকে এবং রক্তরসে a ও b দুই ধরনের অ্যান্টিবডি (Antibody) থাকে। - এই Antigen ও Antibody-র উপস্থিতির উপর ভিত্তি করে ১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে A, B, AB ও O চারটি গ্রুপে ভাগ করেন। - রক্তের O গ্রুপকে সর্বজনীন দাতা এবং AB গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
- কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা ৫২ মিনিট সময় অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। - আবার কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় ১২ ঘণ্টা ২৬ মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। - জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে ভাঁটা সংঘটিত হয়।
- কোন নির্দিষ্ট আর্থিক বছরে সরকারি আয়-ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে। - বাংলাদেশের আর্থিক বছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। অর্থমন্ত্রী ১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। - এরপর অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যরা আলোচনা করার পর ৩০ জুন সংসদে জাতীয় বাজেট পাস হয়, যা কার্যকর হয় ১ জুলাই থেকে।
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ২৬ এপ্রিল, ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ঢাকায় প্রতিষ্ঠিত হয়। - দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা প্রদান করা হয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। - ১৯৮৭ সাল থেকে জাতীয় বিজ্ঞান জাদুঘরের কার্যক্রম ঢাকার আগারগাওয়ে শুরু হয়।
• ভারতে মেঘালয় ছাড়াও আসামের কামরূপ, গোয়ালপাড়া ও কারবি আংলং জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় গারোরা বাস করে। • গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- যে স্বরধ্বনিকে ভেঙ্গে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাদের মৌলিক স্বরধ্বনি বলে। - মৌলিক স্বরধ্বনি ৭টি। - যথা: অ, আ, ই, উ, অ্যা, এ, ও। - উল্লেখ্য, ড. মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় নতুন 'অ্যা' ধ্বনি প্রতিষ্ঠা করেন।
- সৈয়দ মুজতবা আলী রচিত রোমান্সধর্মী ভ্রমণকাহিনী নির্ভর প্রেমের উপন্যাস 'শবনম' (১৯৬০)। - শবনম ও মজনু চরিত্রের মাধ্যমে এ উপন্যাসের গতিপথ নির্ধারিত। - নায়িকা শবনমের বিখ্যাত উক্তি- 'আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না / । সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য (১৯৫৪),
- শবনম (১৯৬০),
- শহর-ইয়ার (১৯৬৯)।
ছোটগল্প:
- চাচা কাহিনী (১৯৫২),
- টুনি মেম (১৯৬৪),
- পঞ্চতন্ত্র (১৯৫২),
- ময়ূরকন্ঠী (১৯৫৭) ইত্যাদি।
ভ্রমণকাহিনী:
- দেশে বিদেশে (১৯৪৯),
- জলে ডাঙ্গায় (১৯৬০) ইত্যাদি।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। - ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে' বা 'কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। - যেমন: তিলে তৈল হয়। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথা হতে তৈল হয়? তাহলে উত্তর পাই- তিল হতে। - সুতরাং, 'তিল' অপাদান কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (তিল+এ) যুক্ত হয়েছে বলে এটি অপাদান কারকে ৭মী বিভক্তি ।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।