Solution
Correct Answer: Option D
৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
১ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে (৫ × ৫) মিনিটে [বিড়ালের সংখ্যা কমলে সময় বেশি লাগবে]
১ টি বিড়াল ১ টি ইঁদুর ধরে (৫ × ৫) ÷ ৫ মিনিটে [ইঁদুরের সংখ্যা কমলে সময় কম লাগবে]
১ টি বিড়াল ১ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
১০০ টি বিড়াল ১ টি ইঁদুর ধরে ৫ ÷ ১০০ মিনিটে [বিড়াল বাড়লে সময় কমবে]
১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরে (৫ × ১০০) ÷ ১০০ মিনিটে [ইঁদুর বাড়লে সময় বাড়বে]
= ৫ মিনিটে।
সুতরাং, ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরতে ৫ মিনিট সময় নিবে।
শর্টকাট টেকনিক:
এই ধরণের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কাজটি সম্পন্ন করতে একই হারে সময় লাগে।
১ম ক্ষেত্রে: ৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে। এর মানে হলো প্রতি ১ টি বিড়াল ১ টি ইঁদুর ধরতে ৫ মিনিট সময় নেয়।
২য় ক্ষেত্রে: ১০০ টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরছে। এখানেও প্রত্যেকটি বিড়াল ওই একই সময়ে (প্যারালাল বা সমান্তরাল ভাবে) ১ টি করে ইঁদুর ধরছে। যেহেতু সবার কাজ একসাথে শুরু হচ্ছে, তাই মোট সময় ওই ৫ মিনিটই লাগবে।
সূত্র: (M₁ × T₁) ÷ W₁ = (M₂ × T₂) ÷ W₂
উভয় পক্ষে মান বসিয়ে পাই,
(৫ × ৫) ÷ ৫ = (১০০ × T₂) ÷ ১০০
বা, ২৫ ÷ ৫ = T₂
বা, ৫ = T₂
∴ T₂ = ৫ মিনিট।