সরাসরি মূল কন্টেন্টে যান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইন ক্রু; (লেভেল-১) - ১৫.০৭.২০২৩

৬০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- সূর্যোদয়ের দেশ :  জাপান
- নিশীথ সূর্যের দেশ / ধীবরের দেশ : নরওয়ে 
- ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ : ইতালি
- হাজার হ্রদের দেশ : ফিনল্যান্ড
- ম্যাপল পাতার দেশ : কানাডা
- দক্ষিণের গ্রেট ব্রিটেন : নিউজিল্যান্ড
ব্যাখ্যা (Explanation)
- ড্রোন হচ্ছে মানুষ ছাড়াই চলে এমন একটি আকাশযান।
- ভূমি থেকে একজন ড্রোনকে নিয়ন্ত্রণ করে।
- ড্রোন মূলত আকাশসীমা পাহাড়া দেওয়া এবং আবহাওয়া পর্যবেক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (কোল, মুণ্ডা) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা যায়।
- যেমন: কুড়ি (কোলভাষা), পেট (তামিল), চুলা (মুণ্ডারী), কুলা, গঞ্জ, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি, টেংরা ইত্যাদি।

আনারস- পর্তুগিজ শব্দ;
উকিল- আরবি শব্দ;
কাগজ- ফারসি শব্দ ।
ব্যাখ্যা (Explanation)
ধরি,
আসল = ৪ টাকা
মুনাফা = ৪ এর ১/৪ = ১ টাকা
মুনাফা-আসল = ৪ + ১ = ৫ টাকা

এখন,
মুনাফা-আসল ৫ টাকা হলে আসল = ৪ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে আসল = ৪/৫ টাকা
মুনাফা-আসল ১২৫০ টাকা হলে আসল = (৪ × ১২৫০)/৫
                                               = ১০০০ টাকা
ব্যাখ্যা (Explanation)
অপর কোণ = ১৮০° - (৩৫°+৫৫°)
               = ১৮০° - ৯০°
               = ৯০° 
অতএব, ত্রিভুজটি সমকোণী। 
ব্যাখ্যা (Explanation)
মিতা একটি কাজ করতে পারে ১০ দিনে
মিতা ১ দিনে করতে পারে ১/১০ অংশ।

রিতা ঐ কাজ ১৫ দিনে করতে পারে
রিতা ১ দিনে করতে পারে ১/১৫ অংশ।

মিতা ও রিতা একত্রে ১ দিনে করতে পারে,
(১/১০) + (১/১৫)
= (৩ + ২)/৩০
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

মিতা ও রিতা একত্রে ১/৬ অংশ কাজ করতে পারে = ১ দিনে
সম্পূর্ণ বা ১ অংশ কাজ করতে পারে (৬/১)/১ = ৬ দিনে
ব্যাখ্যা (Explanation)
৪০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা।
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ টাকা।
ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ৫)/১০০ টাকা।
                                        = ৭ টাকা

৭ টাকায় বিক্রয় করতে হবে ২টি কমলা
১ টাকায় বিক্রয় করতে হবে ২/৭ টি কমলা
৩৫ টাকায় বিক্রয় করতে হবে (২ × ৩৫)/৭ টি কমলা
                                  = ১০টি কমলা
ব্যাখ্যা (Explanation)
মনেকরি,
২৫ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় = ক টাকা
ক্রয়মূল্য = ২৫ + ক

৩৫ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ক টাকা
ক্রয়মূল্য = ৩৫ - ক

প্রশ্নমতে,
২৫ + ক = ৩৫ - ক
বা, ক + ক = ৩৫ - ২৫
বা, ২ক = ১০
বা, ক = ৫

∴ ক্রয়মূল্য = ২৫ + ৫ = ৩০ টাকা।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- Facebook সামাজিক নেটওয়ার্কিং সাইট।
- ২০০৪ সালে মার্ক জাকারবার্গ, ডাসটিন মস্কোভিচ ও হিউজেস মিলে এটি তৈরি করেন ।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
ব্যাখ্যা (Explanation)
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট।
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। 
- ন্যাটোর বর্তমান সদস্য ৩২ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩২ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- সুইডেন ন্যটোর সর্বশেষ সদস্য। (৭ মার্চ, ২০২৪)
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
ব্যাখ্যা (Explanation)
- পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর - টোকিও, জাপান।
- মেট্রো এলাকাটি জাপানের মোট জনসংখ্যার প্রায় 30% বাস করে।

বিশ্বের দশটি বৃহত্তম মেট্রো এলাকা হল:

টোকিও , জাপান - 36.5 মিলিয়ন
দিল্লি , ভারত - 30.1 মিলিয়ন
জাকার্তা , ইন্দোনেশিয়া - 29.8 মিলিয়ন
সাংহাই , চীন - 26.9 মিলিয়ন
ম্যানিলা , ফিলিপাইন - 25.0 মিলিয়ন
সিউল , দক্ষিণ কোরিয়া - 24.3 মিলিয়ন
কায়রো - 23.5 মিলিয়ন
কলকাতা , ভারত - 23.1 মিলিয়ন
মুম্বাই , ভারত - 22.3 মিলিয়ন
সাও পাওলো - 21.7 মিলিয়ন

সোর্সঃ World Population Review
ব্যাখ্যা (Explanation)
- তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- ১৯১২ সালে ত্রয়োদশ দালাইলামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্ব-শাসিত অঞ্চল।
- পরবর্তীতে ১৯৫১ সালে চীন তিব্বতের উপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে।
- তিব্বতের রাজধানী লাসা। এটি বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত।
- তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারও প্রবেশ করার অনুমতি না থাকায় এটি নিষিদ্ধ নগরীর তকমা/ পরিচিতি পেয়ে গেছে।
ব্যাখ্যা (Explanation)
- ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক মুশফিকের।
- ১৪৯ ইনিংস লেগেছে তাঁর পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে।

- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব মুশফিকুর রহিমের।
- মুশফিক ছাড়াও বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি (২০৬) করেন।
- ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান (২১৭ রান) করেন।
ব্যাখ্যা (Explanation)
আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ- আহ্বান, নিমন্ত্রণ, আবাহন, সম্বোধন, ভোজে আমন্ত্রণ।
ব্যাখ্যা (Explanation)
✔মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৪  ডিগ্রি ফারেনহাইট।

✔শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেটা স্বাভাবিকের চেয়ে বেশি এবং তখন জ্বর হয়েছে বলে ধরা হয়।
ব্যাখ্যা (Explanation)
- এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায়।
- এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।
- এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে ডেঙ্গু ছড়ায়।
- অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়।
- আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।
ব্যাখ্যা (Explanation)
- মানুষের শরীরে ৩ ধরনের রক্ত কণিকা আছে ।

- যথাঃ লোহিত রক্তকণিকা , শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা ।
- রক্তের উপাদান দুই প্রকার । যথা -রক্তরস ৫৫ % এবং রক্তকণিকা ৪৫%।

- মানবদেহে ৩ ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। এর গড় আয়ু ১২০ দিন।
- মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি-অবতল বৃত্তের মতো।
- পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় ৫০ লক্ষ।
- উল্লেখ্য, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন ।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
Adjective, noun এবং Adverb এর পূর্বে Article বসলেও Pronoun এর পূর্বে কখনো Article বসে না।
যেমন: 
- Article + Noun: “The cat is on the roof.” 
- Article + Adjective: “I saw a beautiful sunset.” 
- Article + Adverb: “HE is a very good boy.” 
 
 কিন্তু, Pronoun এর পূর্বে কোন Article বসে না। a he, an he, the he ইত্যাদি কখনই হয় না।
 For example, "He is my friend.(No Article)
ব্যাখ্যা (Explanation)
- গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে ।
- ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন ।
- এর নকশা তৈরি করেন স্যার ক্রিষ্টোফার রেন ।
- এই মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে । এই রেখার মান 0o  ।
- এই রেখার সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্যান্য সময় গণনা করা হয় ।
- পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় (GMT) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে ।
ব্যাখ্যা (Explanation)
- দ্যুতি শব্দের সমার্থক শব্দ দীপ্তি, প্রভা, ঔজ্জ্বল্য, কিরণ, শোভা ইত্যাদি।
- অগ্নি  এর সমার্থক শব্দ ঃ অনল, আগুন, কৃশানু, দহন, পাবক, বহ্নি, হুতাশন, বৈশ্বানর, শিখা, সর্বভুক, সর্বশুচি, পাবন, বায়ুসখা। দ্যুতি অর্থ প্রভা, দীপ্তি।
ব্যাখ্যা (Explanation)
- দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা হলো নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)।
- এটি ২০০৫ সালে গঠিত হয়।
- এটি মূলত রাজশাহী ও রংপুর বিভাগের শহর ও নগরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে ।
- অন্যদিকে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সমগ্র দেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে।
- এটি ১৯৭৭ সালে গঠিত হয়।
ব্যাখ্যা (Explanation)
- যে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে তাকে পর্যাবৃত্ত প্রবাহ (Alternating Current) বলে।
- আমাদেরে দেশে বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুৎ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ বার দিক পরিবর্তন করে।
- অর্থাৎ বিদ্যুতের ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ।
ব্যাখ্যা (Explanation)
- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম সুবর্ণগ্রাম।
- প্রীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল।
- তখন এর নাম ছিল পানাম নগর।
- ১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ইবার সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের রাষ্ট্রপতি পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৭ (অধ্যাদেশ নং ৫১) জারি করেন।
- এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) প্রতিষ্ঠিত হয়।
- বাপবিবো ১৯৭৮ সালে কার্যক্রম শুরু করে।
- ২০১৩ সালে অধ্যাদেশটি রহিত করা হয় ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩ জারি করা হয়।

সোর্সঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ব্যাখ্যা (Explanation)
শ্রুতি সীমা: মানুষ যে কম্পাঙ্কের শব্দ শুনতে পায় তার সীমা হলো শ্রুতি সীমা।
কম্পাঙ্ক: শব্দের তরঙ্গের কতবার উপরে-নিচে ওঠানামা হয় তাকে কম্পাঙ্ক বলে।
ডিবি (Decibel): শব্দের তীব্রতা (loudness) পরিমাপের একক।

- মানুষ সাধারণত ২০ থেকে ২০,০০০ হার্জ (Hz) কম্পাঙ্কের শব্দ শুনতে পায়।
- ২০ হার্জের কম কম্পাঙ্কের শব্দ আমরা অনুভব করি কিন্তু শুনতে পাই না।
- ২০,০০০ হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না।

কিন্তু শব্দের তীব্রতা ১০৫ ডিবি সীমার উপরে হলে:
- মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে: তীব্র শব্দের তরঙ্গ কানের ভেতরের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং মস্তিষ্কে শব্দের সংকেত পাঠাতে বাধা দেয়।
- বধির করে দিতে পারে: দীর্ঘক্ষণ তীব্র শব্দের সংস্পর্শে থাকলে স্থায়ী বধিরতা হতে পারে।

উদাহরণ:
বিমানের ইঞ্জিনের শব্দ: ১২০ ডিবি পর্যন্ত তীব্র হতে পারে।
রক কনসার্ট: ১০০ ডিবি পর্যন্ত তীব্র হতে পারে।
ব্যাখ্যা (Explanation)
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে= ৭৯ - ৬১ = ১৮

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
৫ টি কলার ক্রয়মূল্য ৪ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৪/৫ টাকা

আবার,
৪ টি কলার বিক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য ৫/৪ টাকা

∴ লাভ = (৫/৪) - (৪/৫) টাকা
         = {(২৫ - ১৬)/২০} টাকা
         = ৯/২০ টাকা

৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (৯ × ৫)/(২০ × ৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৯ × ৫ × ১০০)/(২০ × ৪) টাকা
                           = ২২৫/৪ টাকা
                           = ৫৬.২৫ টাকা
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।