বাংলাদেশ প্রথমে যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?

A বিশ্ব স্বাস্থ্য সংস্থা

B কমনওয়েলথ

C আন্তর্জাতিক মুদ্রা তহবিল

D জোট নিরপেক্ষ আন্দোলন

Solution

Correct Answer: Option B

⇒ বাংলাদেশ প্রথমে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।

- কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
- এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন।
- বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ চারটি।
  যথা- মোজাম্বিক, রুয়ান্ডা , গ্যাবন ও টোগো ।
- আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
১৯৭২ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ সংস্থাটির ৩২তম সদস্যপদ লাভ করে এবং ১৯৭৩ সালে প্রথম কমনওয়েলথ এর শীর্ষ সম্মেলনে যোগদান করে। 

- সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়। 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions