বিশ্বের প্রথম মেট্রোরেলের নাম কি?

A আন্ডারগ্রাউন্ড

B সাংহাই মেট্রো

C টোকিও সাবওয়ে

D মস্কো মেট্রো

Solution

Correct Answer: Option A

যুক্তরাজ্যের লন্ডন শহরকে কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করার জন্য ১৮৩০ সালে বিশিষ্ট নাগরিক চার্লস পিয়ারসন লন্ডন সিটি করপোরেশনের কাছে একটি ভূগর্ভস্থ রেলপথের প্রস্তাব করেন। করপোরেশনের কর্তাব্যক্তিরা তার এই অদ্ভুত এবং অনেকটা ‘অবাস্তব’ প্রস্তাবে প্রথমে বেশ গড়িমসি দেখালেও, নাছোড়বান্দা পিয়ারসনের উপর্যুপরি চাপের কাছে নতি স্বীকার করে এমন প্রকল্পে অর্থায়নে সম্মতি দেন। ১৮৫৪ সালে মেট্রোপলিটন রেলওয়েকে এ ধরনের লাইন নির্মাণের অনুমতি দেওয়া হয়। ১৮৫৫ সালে নির্মাণের প্রস্তুতির জন্য লন্ডনের অনুরূপ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের একটি ছোট শহর কিবলেসওয়ার্থে একটি ছোট টেস্ট টানেল তৈরি করা হয়। ১০ জানুয়ারি ১৮৬৩ বাষ্পচালিত লোকোমোটিভ ইঞ্জিনযুক্ত রেলের মাধ্যমে প্যাডিংটন এবং ফ্যারিংডনের মধ্যে চালু হয় লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেন। এর মাধ্যমে বিশ্বের প্রথম মেট্রোরেল ব্যবস্থার যাত্রা শুরু হয় । এটি ‘দ্য আন্ডারগ্রাউন্ড’ এবং ‘দ্য টিউব’ নামেও পরিচিত। ১৮৯০ সালে এ পথে প্রথম ইলেকট্রিক্যাল ট্রেন চলাচল শুরু করে। ৪০২ কিলোমিটার দীর্ঘ লন্ডন আন্ডারগ্রাউন্ড বর্তমানে ২৭টি স্টেশনের মাধ্যমে বছরে ১১৭ কোটি যাত্রী পরিবহন করছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে জাপান ১৯২৭ সালে মেট্রোরেল চালু করে। প্রতিবেশী দেশ ভারতে প্রথম মেট্রোরেলের সূচনা হয় ২৪ অক্টোবর ১৯৮৪ কলকাতা নগরীতে। বর্তমানে বিশ্বের ৬০টি দেশের ১৯২টি শহরে মেট্রোরেল ব্যবস্থা চালু রয়েছে ।

- বিশ্বের গভীরতম মেট্রোরেল স্টেশন ইউক্রেনের রাজধানী কিয়েভের ‘আর্সেনালনা’ । স্টেশনটি ভূগর্ভের ১০৫.৫ মিটার বা ৩৪৬ ফুট নিচে অবস্থিত।
- বিশ্বের দীর্ঘতম সাংহাই মেট্রো চীনে অবস্থিত ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১০৬
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য
Writers from the Victorian Period.
Important Writers: Alfred Lord Tennyson, Robert Browning, Charles Dickens, Sir Walter Scott, Matthew Arnold, Oscar Wilde, Thomas Hardy
Other Writers: R.L. Stevenson, Mark Twain, Edward Fitzgerald, George Eliot, John Stuart Mill, Charles Robert Darwin, Karl Marx, Cardinal Newman, Thomas Babington Macaulay, Emily Bronte, Gustave Flaubert, Henry James, George Robert Gissing
নোটঃ মূল লেখকদের জীবনী, সাহিত্যকর্ম, অবদান ও স্বীকৃতি বিস্তারিতভাবে এবং অন্যান্য লেখকদের শুধু গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্মের মূল অংশটুকু পড়ুন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৭০
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Voice, Vocabulary(A-F)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা-১২
কোর্স নামঃ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
টপিকসঃ
রিভিশন এক্সাম: বাংলা (সম্পূর্ণ সিলেবাস)
রিভিশন এক্সাম: Surgery (সম্পূর্ণ সিলেবাস)
পরীক্ষা শুরুঃ ২৫ জুন, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions