সরাসরি মূল কন্টেন্টে যান

বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

১১৪ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
IDA (International Development Association) বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি অন্যতম অঙ্গসংগঠন। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। IDA দরিদ্র দেশগুলোকে দীর্ঘমেয়াদে, সুদমুক্ত বা নামমাত্র সুদে এবং অত্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। আর্থিক সহায়তার শর্ত কোমল বা সহজ হওয়ার কারণেই বিশ্বব্যাংকের এই অঙ্গসংগঠনটিকে 'Soft Loan Window' বা সহজ শর্তে ঋণ প্রদানকারী শাখা বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA - International Development Association)-কে 'Soft Loan Window' বলা হয়।
● IDA বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোকে অত্যন্ত নমনীয় বা সহজ শর্তে ঋণ প্রদান করে।
● এই ঋণগুলোর সুদের হার শূন্য বা খুবই কম থাকে এবং পরিশোধের জন্য ২৫ থেকে ৪০ বছরের মতো দীর্ঘ সময় দেওয়া হয়।
● অন্যদিকে IBRD অপেক্ষাকৃত সচ্ছল দেশগুলোকে বাণিজ্যিক সুদে ঋণ দেয়। তাই সহজ শর্তের কারণে শুধুমাত্র IDA-কেই 'সফট লোন উইন্ডো' হিসেবে অভিহিত করা হয়।
ব্যাখ্যা (Explanation)
International Monetary Fund (IMF) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল হলো প্রধান আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে ।
- ভারসাম্যহীনতা দূরীকরণ: সদস্য দেশগুলো যখন বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতায় (Balance of Payments) পড়ে বা নেতিবাচক ট্রেড ব্যালেন্সের মুখোমুখি হয়, তখন IMF তাদের আর্থিক সহায়তা প্রদান করে ।
- আর্থিক স্থিতিশীলতা: এটি আন্তর্জাতিক বিনিময় হারের স্থায়িত্ব রক্ষা এবং বৈশ্বিক অর্থব্যবস্থায় প্রধান সমন্বয়কারীর ভূমিকা পালন করে ।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ব্রিকস (BRICS) জোট কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) ।
- প্রতিষ্ঠা: ২০১৪ সালে ব্রিকসের ৬ষ্ঠ সম্মেলনে এটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় এবং ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় ।
- সদর দপ্তর: ব্যাংকটির প্রধান কার্যালয় চীনের সাংহাই শহরে অবস্থিত ।
- বাংলাদেশ: ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এই ব্যাংকের সদস্যপদ লাভ করে ।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
IDA (International Development Association) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি অন্যতম অঙ্গসংগঠন । এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কাজ করে । IDA দরিদ্র দেশগুলোকে দীর্ঘমেয়াদে, সুদমুক্ত বা নামমাত্র সুদে এবং অত্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে । আর্থিক সহায়তার শর্ত কোমল বা সহজ হওয়ার কারণেই বিশ্বব্যাংকের এই অঙ্গসংগঠনটিকে 'Soft Loan Window' বা সহজ শর্তে ঋণ প্রদানকারী শাখা বলা হয় ।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
• বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা—১৯৪৪ সালে।
• বিশ্বব্যাংক গঠিত— IBRD ও IDA এর সমন্বয়ে ।
• বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর স্বপ্নদ্রষ্টা (Founding Fathers)— জন মেনার্ড কেইন্‌স (ব্রিটেন) ও হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র)।
• বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়—ফ্রান্স (১৯৪৭ সালে; ২৫০ মিলিয়ন মার্কিন ডলার)।
• বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়— ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে • কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
• প্রথম ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে— ২৯টি দেশ (২৭ ডিসেম্বর ১৯৪৫)।
• বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে— ২৫ জুন ১৯৪৬ (সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র)।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- ইউরো জোনের আর্থিক নীতি পরিচালনা ও ইউরো মুদ্রার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুলাই, ১৯৯৮ সালে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য দেশ শুধু তারাই, যারা ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
- অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। 

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)
- দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি।
- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ।
- ওপেক হলো তেল রপ্তানিকারক কিছু দেশের জোট, যারা বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল বিক্রি করে।
- এই জোটের অন্যতম সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ইরান।
- এসব দেশে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত রয়েছে।
- তেলের দাম বাড়ানোর জন্য ওপেক এবং সহযোগী কিছু দেশ বর্তমানে তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে।
- জ্বালানি কোম্পানিগুলো যাতে ওপেকের সদস্য দেশের সঙ্গে যোগসাজশ করে তেলের দাম বাড়াতে না পারে সে জন্যে ডেমোক্র্যাটিক পার্টির দুজন সদস্য এমন একটি বিল কংগ্রেসে পেশ করেছেন।
- মার্কিন কংগ্রেসে বিলটি এনেছেন সিনেটার এডওয়ার্ড মার্কি এবং প্রতিনিধি পরিষদ সদস্য নেনেট ব্যারাগান।
ব্যাখ্যা (Explanation)
- ADB (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক)-এর ২০২৪ সালের একটি রিপোর্ট অনুযায়ী, এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে GDP ১৭% পর্যন্ত কমে যেতে পারে।
- এই রিপোর্টে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব, যেমন প্রাকৃতিক দুর্যোগ, কৃষিক্ষেত্রে ক্ষতি, এবং জনস্বাস্থ্যের উপর প্রভাব বিবেচনা করা হয়েছে।
- তাই, উত্তর হলো ১৭%।
- ধারণা করা হচ্ছে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এই ক্ষতি হতে পারে।
ব্যাখ্যা (Explanation)
- এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU) প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর।
- ACU-এর মূল উদ্দেশ্য হল সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক বাণিজ্য সহজতর করা এবং মুদ্রা বিনিময় সুবিধা প্রদান করা।
- বর্তমানে ACU-এর সদস্য দেশ সংখ্যা ৮টি: বাংলাদেশ, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভূটান এবং মালদ্বীপ।
- ACU ডলার (ACU$) এবং ACU ইউরো (ACU€) ব্যবহার করে লেনদেন করা হয়।
- ACU-এর সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত এবং ইরানের কেন্দ্রীয় ব্যাংক ACU-এর সচিবালয় হিসেবে কাজ করে।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান আফ্রিকান ঐক্য সংঘ প্রতিষ্ঠা করেন।
- তবে প্রায় ৪৭ বছর ধরে এই সংঘ সদস্য দেশসমূহের উন্নয়ন ও প্রগতিশীল রাজনৈতিক সংস্কারে আশানুরূপ ভূমিকা রাখতে সক্ষম হয়নি।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯-এর সেপ্টেম্বরে আফ্রিকান ঐক্য সংঘের উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট ১১টি লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২-এর ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা থেকে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

=========G-20 আপডেট তথ্য================
• আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ লাভ করে: ৯ সেপ্টেম্বর, ২০২৩।
• বর্তমানে সদস্য - ২১টি (১৯টি দেশ এবং ২টি সংস্থা)।
• যে ২টি সংস্থা G-20 এর সদস্য: ইউরোপাীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
• বর্তমান প্রেসিডেন্টঃ ব্রাজিল
• বর্তমান স্লোগানঃ "টেকসই পুনরুদ্ধার: টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থনীতি" ও "এক পৃথিবী এক পরিবার"
• G-20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।
ব্যাখ্যা (Explanation)
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) 'দ্য ওয়াচডগ অব ইন্টারন্যাশনাল ট্রেড' নামে পরিচিত।
- এটি বিশ্ব বাণিজ্যের প্রায় 90% নিয়ন্ত্রণ করে।
- WTO, বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এমন একটি বৈশ্বিক সংস্থা যা সরাসরি ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করে।
- ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রাথমিক লক্ষ্য হ’ল পণ্য ও পরিষেবা ব্যবসার আমদানি, রপ্তানি এবং সরবরাহের সাথে জড়িত রাষ্ট্রগুলিকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিধি ও প্রবিধান তৈরি করা।
- WTO এর 164 সদস্য (ইউরোপীয় ইউনিয়ন সহ) এবং 23টি পর্যবেক্ষক দেশ রয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র নেই। 
- 1995 সালে প্রতিষ্ঠিত, WTO দেশগুলিকে বাণিজ্য বিধি আলোচনা এবং তাদের মধ্যে অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি প্লাটফর্ম প্রদান করে।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) 'দ্য ওয়াচডগ অব ইন্টারন্যাশনাল ট্রেড' নামে পরিচিত।
- WTO, বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এমন একটি বৈশ্বিক সংস্থা যা সরাসরি ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করে।
- ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রাথমিক লক্ষ্য হ’ল পণ্য ও পরিষেবা ব্যবসার আমদানি, রপ্তানি এবং সরবরাহের সাথে জড়িত রাষ্ট্রগুলিকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিধি ও প্রবিধান তৈরি করা।
- WTO এর 166 সদস্য (ইউরোপীয় ইউনিয়ন সহ) এবং 23টি পর্যবেক্ষক দেশ রয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র নেই। 
- 1995 সালে প্রতিষ্ঠিত, WTO দেশগুলিকে বাণিজ্য বিধি আলোচনা এবং তাদের মধ্যে অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি প্লাটফর্ম প্রদান করে।
- এটি বিশ্ব বাণিজ্যের প্রায় 90% নিয়ন্ত্রণ করে।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)

- ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে থেকে সর্বোচ্চ ২,৮৩,২৬৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয় ।
- ইউরোপীয় ইউনিয়নের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অর্থনৈতিক বাজার হলো কানাডা , যেখানে ২,৮২,২৬৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়।

- বর্তমানে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার “কানাডা”।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)

- IBRD (International Bank for Reconstruction and Development) হল বিশ্বব্যাংকের মূল প্রতিষ্ঠান।
- এটি বিশ্বব্যাংকের সবচেয়ে বড় এবং প্রাচীন প্রতিষ্ঠান।
- IBRD উন্নয়নশীল দেশগুলিকে ঋণ প্রদান করে তাদের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা করে।

- IFC (International Finance Corporation), MIGA (Multilateral Investment Guarantee Agency) এবং IDA (International Development Association) হল বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান

ব্যাখ্যা (Explanation)

বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য ১৪ টি ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করেছে। এর মধ্যে ৬টি ঢাকায় অনুষ্ঠিত ১৯৯৮ সালের ১৯ নভেম্বরের ২য় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নির্ধারন করা হয়। 

২০০৫ সালের মন্ত্রী পর্যায়ের ৮ম বৈঠকে কতিপয় নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করা হয়। অগ্রাধিকার ক্ষেত্রগুলো ৬ থেকে বৃদ্ধি পেয়ে ১৪ টি তে দাঁড়ায়। এই পরবর্তী ৮ টি খাতের প্রথম ৭ টি ২০০৪ সালের বিমসটেক প্রথম শীর্ষ সম্মেলনে আলোচিত হয়।

ব্যাখ্যা (Explanation)
- ১৫ জুলাই ২০১৫ সালে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়। এটিকে IMF এর বিকল্প ধরা হয়।
- এটি BRICS প্রতিষ্ঠিত ব্যাংক।
- এর উদ্যোক্তা দেশ ভারত।
- এর সদর দপ্তর সাংহাই, চিন।
- NDB-এর লক্ষ্য হল তার সদস্য দেশে টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে উৎসাহিত করা।

NDB তার সদস্য দেশে টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি প্রচারের কিছু ক্ষেত্র:
- নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলির জন্য অর্থায়ন
- টেকসই পরিবহন অবকাঠামোতে বিনিয়োগ
- শক্তি দক্ষতা এবং সংরক্ষণের প্রচার
- মাইক্রোফাইন্যান্স এবং ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নে সহায়তা
- শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণে বিনিয়োগ
- দরিদ্র এবং ঝুঁকিপূর্ণদের জন্য সামাজিক নিরাপত্তা জাল প্রদান।
ব্যাখ্যা (Explanation)
- MINT হল একটি টার্ম যা ফিডেলিটি ইনভেস্টমেন্টস দ্বারা ২০১১ সালে চারটি উদীয়মান অর্থনীতির একটি গ্রুপকে বোঝানো হয়েছে: মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং তুরস্ক।
- এই শব্দটি তাদের বিশাল জনসংখ্যা, ক্রমবর্ধমান অর্থনীতি এবং কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রধান খেলোয়াড় হিসাবে এই দেশগুলির সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে ছিল।
- এটিকে ব্রিকস পরবর্তী উদীয়মান অর্থনৈতিক শক্তি বলা হয়। 
ব্যাখ্যা (Explanation)
- বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা হয় ১৯৪৪ সালে ।
- বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ২৫ জুন ১৯৪৬। 
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসি।

পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত:
- পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD)
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA),
- International Finance Corporation (IFC),
- Multilateral Investment Guarantee Agency (MIGA),
- International Centre for Settlement of Investment Disputes (ICSID)।

অন্যদিকে ADB হল Asian Development Bank. এটি  December 19, 1966 সালে প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা (Explanation)
-WTO-র ১৩তম মন্ত্রীসভার বৈঠক ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
-WTO-র ওয়েবসাইট অনুসারে, ১৩তম মন্ত্রীসভার বৈঠকের তারিখ ২০২৩ সালের ২৪ জুলাই ঘোষণা করা হয়েছিল।
-WTO-র জেনারেল কাউন্সিল ২৪ জুলাই, ২০২৩-এ আবুধাবির অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন টুক আল মারিকে ১৩তম মন্ত্রীসভার বৈঠকের চেয়ারপারসন হিসাবে নির্বাচিত করেছিলেন।
-আল মারি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অঞ্চল থেকে প্রথম ব্যক্তি যিনি WTO মন্ত্রীসভার বৈঠকের সভাপতিত্ব করবেন।
ব্যাখ্যা (Explanation)
 বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা—১৯৪৪ সালে।
• বিশ্বব্যাংক গঠিত— IBRD ও IDA এর সমন্বয়ে ।
• বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর স্বপ্নদ্রষ্টা (Founding Fathers)— জন মেনার্ড কেইন্‌স (ব্রিটেন) ও হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র)।
• বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়—ফ্রান্স (১৯৪৭ সালে; ২৫০ মিলিয়ন মার্কিন ডলার)।
• বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়— ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে • কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
• প্রথম ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে— ২৯টি দেশ (২৭ ডিসেম্বর ১৯৪৫)।
• বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে— ২৫ জুন ১৯৪৬ (সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র)।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
দেশ - চুল্লীর সংখ্যা - উৎপাদিত শক্তি মেগাওয়াট 
যুক্তরাষ্ট্র  - ১০৩     - ৯৮,১৪৫
 ফ্রান্স    - ৫৯      - ৬৩,৩৬৩ 
জাপান   - ৫৫      - ৪৭,৫৯৩
 চীন      - ১০      - ৪৫,৫১৮
ব্যাখ্যা (Explanation)
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১১টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পুর্ব তিমুর (সর্বশেষ)

- ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে।
- Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি।
- প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।

এর উদ্দেশ্যঃ

  - দক্ষিন পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাহিরে রাখা।
  - আসিয়ানভূক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব-সংঘাতের নিরসন করা। এছাড়াও সদস্যদেশগুলোর অর্থনৈতিক জোট হিসাবে ভূমিকা পালনের চেষ্টা। অন্যান্য দেশ বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিকশিত করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।

ব্যাখ্যা (Explanation)
BCIM: Bangladesh - China - India Myanmar Forum for Regional Cooperation হল বাণিজ্য ও অর্থনৈতিক করিডোর। 
সদস্যঃ ৪টি দেশ (বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার)
ধারণা দেন: বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান
প্রেক্ষাপট: ১৯৯৮ সালেরKunming Initiative বা কুনমিং উদ্যোগ এর মাধ্যমে BCIMগঠনের চেষ্টা করা হয়।
বিস্তৃতি: ১.৬৫ মিলিয়ন বর্গ কিলোমিটার
প্রস্তাবিত রুট: ৩টি
দীর্ঘতম রুট: K2K বা কলকাতা থেকে কুনমিং

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- APTA এর পূর্ণরূপ হলো Asia-Pacific Trade Agreement.
- এর প্রতিষ্ঠাতা ESCAP
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টিঃ বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভারত, শ্রীলংকা, লাওয়স 
- ১৯৭৫ সালে স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধিত হয়ে APTA হয়।
- এর সদস্য বাংলাদেশ সহ ১০টি দেশ। 
দেশগুলো হলো:
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
- কম্বোডিয়া
- লাওস
- থাইল্যান্ড
- ব্রুনাই এবং
- মায়ানমার।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।