সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাচীনতম/প্রথম

৭১ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
বিশ্বের ইতিহাসে আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের প্রথম উন্মেষ ঘটে চীনে।
- খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে চীনের হান রাজবংশের রাজা গাওজু-এর সময়ে এর সূচনা হয়।
- রাজাকে প্রশাসনিক কাজে সার্বিক সহযোগিতা করতে তিনিই প্রথম পরীক্ষার মাধ্যমে রাজকর্মকর্তা নিয়োগের ব্যবস্থা করেন।
ব্যাখ্যা (Explanation)
বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে সর্বপ্রথম ১৮৬২ সালের ১৫ নভেম্বর রেলপথ চালু হয়। এটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার দীর্ঘ ছিল।

অতিরিক্ত তথ্য:
- ভারতবর্ষে ১৮৫৩ সালে প্রথম রেলপথ চালু হয়েছিল। এই রেলপথটি ছিল বোম্বাই থেকে থানে পর্যন্ত ৩৪ কিলোমিটার দীর্ঘ, যার উদ্বোধন করেন তৎকালীন ভাইসরয় লর্ড ডালহৌসি।
- বিশ্বের প্রথম বাষ্পচালিত রেলগাড়িটি ইংল্যান্ডের রিচার্ড ট্রেভিথিক দ্বারা ১৮০৪ সালে তৈরি করা হয়েছিল।
ব্যাখ্যা (Explanation)
- সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনকারী প্রথম নারী সাহিত্যিক সেলমা লেগারলফ (সুইডেন)। তিনি ১৯০৯ সালে এই পুরস্কার লাভ করেন।
- বাংলা সাহিত্যে এবং সমগ্র এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩), যা 'বাংলা একাডেমি চরিতাভিধান' এবং 'বাংলাপিডিয়া' দ্বারা স্বীকৃত।
- বিভিন্ন বিষয়ে প্রথম নারী নোবেল বিজয়ীদের তালিকা:
- সাহিত্যে: সেলমা লেগারলফ (সুইডেন, ১৯০৯)
- শান্তিতে: বার্থা ভন সুটনার (অস্ট্রিয়া-হাঙ্গেরি, ১৯০৫)
- পদার্থবিজ্ঞানে: মারি কুরি (ফ্রান্স, ১৯০৩)
- রসায়নে: মারি কুরি (ফ্রান্স, ১৯১১)
- চিকিৎসাবিজ্ঞানে: গার্টি কোরি (যুক্তরাষ্ট্র, ১৯৪৭)
- অর্থনীতিতে: এলিনর ওস্ট্রম (যুক্তরাষ্ট্র, ২০০৯)
- বিশেষ তথ্য: মারি কুরি হলেন বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে (পদার্থবিজ্ঞান ও রসায়ন) নোবেল পুরস্কার জিতেছেন।
- সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নরওয়ের ইয়োন ফসে।
ব্যাখ্যা (Explanation)
যুদ্ধক্ষেত্রে আহত ও বন্দীদের সহায়তা এবং আন্তর্জাতিক মানবিক আইন সুরক্ষায় কাজ করা বিশ্বের প্রাচীনতম স্বেচ্ছাসেবী সংস্থা হলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC)।
- প্রতিষ্ঠা: ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম: এটি একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা, যা সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে আহত ও বিপর্যস্ত ব্যক্তিদের সাহায্য করে। এর কার্যক্রমে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করা এবং যুদ্ধাভিযানের সময় নিরপেক্ষ ও মানবিক সহায়তা প্রদান অন্তর্ভুক্ত।
- এটি ধর্ম, জাতি, জাতীয়তা বা রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে।
ব্যাখ্যা (Explanation)
- ভারতীয় প্রজাতন্ত্রের ইতিহাস সূচিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
- ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্গত একটি স্বাধীন অধিরাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল।
- ১৯৫০ সালে প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার পূর্বাবধি ষষ্ঠ জর্জ (অ্যালবার্ট ফ্রেডেরিক আর্থার জর্জ) ছিলেন এই দেশের রাজা।
- একই সঙ্গে ভারত বিভাগের ফলে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাংশ নিয়ে পৃথক পাকিস্তান অধিরাজ্য স্থাপিত হয়।
- দেশভাগের ফলে ভারত ও পাকিস্তানের প্রায় ১ কোটি মানুষকে দেশান্তরী হতে হয় এবং প্রায় ১০ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। প্রথমে লর্ড লুই মাউন্টব্যাটেন ও পরে চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।
- জওহরলাল নেহেরু হন দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেল হন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
প্রাচীন এশিয়া মাইনরে (বর্তমানে তুরস্কের আনাতোলিয়া রাজ্য) ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত।
-এ নগরীর রাজা-রাণী প্রিয়াম ও হেকবার পুত্র প্যারিসই ছিলেন ঐতিহাসিক ট্রয় যুদ্ধের মূল হোতা। রাজপুত্র প্যারিস গ্রিসের স্পার্টা রাজ্যের রাজা মেনেলেস এর স্ত্রী হেলেন এর প্রেমে পড়ে যান। তারপর হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে আসলে শুরু হয় স্পার্টা আর ট্রয় নগরীর মধ্যে যুদ্ধ। আর এ যুদ্ধেই ধ্বংস হয়ে যায় ট্রয় নগরী।

-১৮৭০ সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ হেইনরিখ শ্লিম্যান ট্রয় নগরীর ধ্বংসাবেষ আবিষ্কার করেন।
-ইউনেস্কো ১৯৯৮ সালে ট্রয় নগরীকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
ব্যাখ্যা (Explanation)
- 'সেমেটিক' ভাষা হলো আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবারের একটি শাখা, যা প্রাচীন এবং আধুনিক অনেক ভাষার অন্তর্ভুক্ত।
- ফিনিশীয় সভ্যতার প্রধান ভাষা ছিল সেমেটিক ভাষার একটি শাখা।
- ফিনিশীয়রা তাদের বাণিজ্যিক কার্যক্রম এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তারের জন্য এই ভাষা ব্যবহার করত।
- ফিনিশীয় ভাষা থেকে উদ্ভূত বর্ণমালা পরবর্তীতে গ্রীক এবং ল্যাটিন বর্ণমালার ভিত্তি স্থাপন করে।
- মিশরীয় ভাষা (প্রাচীন মিশরীয়) সেমেটিক ভাষার সাথে সম্পর্কিত হলেও এটি সরাসরি সেমেটিক ভাষা নয়; এটি আফ্রো-এশিয়াটিক পরিবারের আরেকটি শাখা।
- গ্রীক ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, যা সেমেটিক নয়।
- পারস্য ভাষা (ফার্সি) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং এটি সেমেটিক ভাষা নয়।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- ফিনিশীয় সভ্যতার পতন ঘটে খ্রিস্টপূর্ব ৩৩২ সালে, যখন মেসিডোনিয়ার বীর আলেকজান্ডার (Alexander the Great) টায়ার নগরী আক্রমণ করেন এবং সম্পূর্ণ ধ্বংস করে দেন।
- টায়ার ছিল ফিনিশীয় সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও শক্তিশালী নগর।
- আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিক বাহিনী দীর্ঘ অবরোধের পর টায়ার দখল করে।
- ফিনিশীয়রা তাদের নৌবাণিজ্য এবং উপনিবেশ স্থাপনের জন্য বিখ্যাত ছিল। তবে আলেকজান্ডারের আক্রমণের ফলে তাদের সামরিক ও বাণিজ্যিক শক্তি ধ্বংস হয়ে যায়।
- এর ফলে ফিনিশীয় সভ্যতা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং গ্রিক সভ্যতার প্রভাব বিস্তার লাভ করে।
ব্যাখ্যা (Explanation)
- সুযোগ ব্যয় হলো এমন একটি ব্যয়, যা তখন ঘটে যখন আমরা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেই সিদ্ধান্তের ফলে অন্য বিকল্পগুলো ত্যাগ করতে হয়।
- সহজভাবে বলা যায়, একটি বিকল্প বেছে নেওয়ার জন্য যে সর্বোত্তম বিকল্পটি ত্যাগ করতে হয়, সেটিই হলো সুযোগ ব্যয়।
- অর্থনীতিতে ‘সুযোগ ব্যয়’ (Opportunity Cost) ধারণাটি প্রবর্তন করেন বিখ্যাত অর্থনীতিবিদ লিওনেল রবিন্স (Lionel Robbins)।
- তিনি তার বিখ্যাত গ্রন্থ "An Essay on the Nature and Significance of Economic Science" (1932) এ এই ধারণাটি বিশদভাবে ব্যাখ্যা করেন।
ব্যাখ্যা (Explanation)
- ভূমির খাজনা তত্ত্বের (Theory of Rent) প্রবক্তা হলেন প্রখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো।
- তিনি তার বিখ্যাত গ্রন্থ "The Principles of Political Economy and Taxation" (প্রকাশিত ১৮১৭ সালে) এ এই তত্ত্বটি উপস্থাপন করেন।
- রিকার্ডোর খাজনা তত্ত্ব জমির উর্বরতা এবং চাহিদার তুলনায় জমির সীমিত যোগানের উপর ভিত্তি করে গঠিত।
ব্যাখ্যা (Explanation)
নোরা আল-মাতরুশি সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী নভোচারী এবং প্রথম মুসলিম নারী হিসেবে মহাকাশ অভিযানের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি নাসার প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং আরব বিশ্বের মহাকাশ অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছেন। তার এই অর্জন মুসলিম নারীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস।
ব্যাখ্যা (Explanation)
- দক্ষিণ কোরিয়া: 2006 সালের ডিসেম্বরে 'WiBro' (Worldwide Interoperability for Microwave Access) নামে 4G মোবাইল টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে।
- সুইডেন: 2009 সালের ডিসেম্বরে TeliaSonera 'Telia 4G' নামে 4G LTE (Long-Term Evolution) ব্যবস্থা চালু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র: 2010 সালের বছরের শেষের দিকে Verizon '4G LTE' নামে 4G LTE ব্যবস্থা চালু করে।
- বাংলাদেশে 4G নেটওয়ার্ক কবে চালু হয়- ১৯ ফেব্রুযারী, ২০১৮ সালে প্রথমবারের মত বাণিজ্যিক ভিত্তিতে চালু করে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠান--
- অর্থনীতির জনক ও ক্লাসিক্যাল অর্থনীতির প্রবক্তা হলেন এডাম স্মিথ।
- আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে।
- পুঁজিবাদী অর্থনীতির নিয়ন্ত্রক হলো মূল্য।
- বিশ্বের প্রথম ব্যাংকের নাম ব্যাংক অব শাস্ত্রী।
- বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে৷
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে।
- বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের নাম ব্যাংক অব ভেনিস।
- ব্যাংক অব সুইডেন বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক।
- হিন্দুস্থান ব্যাংক উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। হাবিব ব্যাংক লিঃ উপমহাদেশে প্রথম মুসলিম ব্যাংক
ব্যাখ্যা (Explanation)
অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিস হল প্রাচীনতম পরিচিত মানব পূর্বপুরুষ। এটি পূর্ব আফ্রিকায় 3.9 থেকে 2.9 মিলিয়ন বছর আগে বাস করত। এটি একটি ঢালু কপাল, বড় চোয়াল এবং ছোট ক্যানাইন দাঁত সহ একটি ছোট, দ্বিপদ প্রাণী ছিল।
ব্যাখ্যা (Explanation)
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রথম নারী মহাসচিব হলেন অ্যামি ই. পোপ (Amy E. Pope)।
- তিনি ২০২৩ সালে এই পদে নির্বাচিত হন এবং সংস্থার ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
WMO:

- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
- WMO এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- সংস্থাটির প্রথম নারী মহাসচিব আর্জেন্টিনার সেলেস্তে সাওলো।
- প্রতিষ্ঠা - ২৩মার্চ, ১৯৫০ সালে।
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ।
- বেদকে অপৌরুষেয় অর্থাৎ ঈশ্বরের বাণী বলা হয়।
- এটি প্রাচীন ভারতের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত।
- বেদ চার ভাগে বিভক্ত—ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই ধর্মগ্রন্থে প্রধানত প্রকৃতি, দেবতা, যজ্ঞ এবং আধ্যাত্মিক জ্ঞানের বর্ণনা আছে।
ব্যাখ্যা (Explanation)
• ‘বিট কয়েন’ আবিষ্কার করেন—সাতোশি নাকামাতো।
• ১ নভেম্বর, ২০২২ পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল মুদ্রা ই-রুপি চালু করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)।
• বর্তমানে বিশ্বে সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশ–ভেনেজুয়েলা।
• ‘কয়েনবেস—একটি ডিজিটাল মুদ্রা সিস্টেম।
• মির পেমেন্ট কার্ড—রাশিয়াভিত্তিক।
• মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ‘স্বর্ণমুদ্রা’ চালু করেছে–জিম্বাবুয়ে ।
• ব্রাজিল-আর্জেন্টিনার প্রস্তাবিত অভিন্ন মুদ্রার নাম—Sur।
• প্রথম দেশ হিসেবে বিট কয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়–এল সালভাদর।
• সমুদ্র অর্থনীতি (Blue Economy) ধারণাটির প্রথম প্রবর্তক–গুন্টার পলি।
ব্যাখ্যা (Explanation)
The Emirates Lunar Mission is the first mission to the Moon from the United Arab Emirates. The mission by Mohammed bin Rashid Space Centre (MBRSC) is sending a lunar rover named Rashid to the Moon aboard Espace's Hakuto-R Mission 1 lander. It was launched on 11 December 2022 on a Falcon 9 Block 5 rocket, and the rover will land in Atlas crater.
ব্যাখ্যা (Explanation)
- আইএমএফ-এর এই ঋণ গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ হচ্ছে বার্বাডোস, এর পরের স্থানেই আছে কোস্টা রিকা ও রুয়ান্ডা।
ব্যাখ্যা (Explanation)
যুক্তরাজ্যের লন্ডন শহরকে কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করার জন্য ১৮৩০ সালে বিশিষ্ট নাগরিক চার্লস পিয়ারসন লন্ডন সিটি করপোরেশনের কাছে একটি ভূগর্ভস্থ রেলপথের প্রস্তাব করেন। করপোরেশনের কর্তাব্যক্তিরা তার এই অদ্ভুত এবং অনেকটা ‘অবাস্তব’ প্রস্তাবে প্রথমে বেশ গড়িমসি দেখালেও, নাছোড়বান্দা পিয়ারসনের উপর্যুপরি চাপের কাছে নতি স্বীকার করে এমন প্রকল্পে অর্থায়নে সম্মতি দেন। ১৮৫৪ সালে মেট্রোপলিটন রেলওয়েকে এ ধরনের লাইন নির্মাণের অনুমতি দেওয়া হয়। ১৮৫৫ সালে নির্মাণের প্রস্তুতির জন্য লন্ডনের অনুরূপ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের একটি ছোট শহর কিবলেসওয়ার্থে একটি ছোট টেস্ট টানেল তৈরি করা হয়। ১০ জানুয়ারি ১৮৬৩ বাষ্পচালিত লোকোমোটিভ ইঞ্জিনযুক্ত রেলের মাধ্যমে প্যাডিংটন এবং ফ্যারিংডনের মধ্যে চালু হয় লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেন। এর মাধ্যমে বিশ্বের প্রথম মেট্রোরেল ব্যবস্থার যাত্রা শুরু হয় । এটি ‘দ্য আন্ডারগ্রাউন্ড’ এবং ‘দ্য টিউব’ নামেও পরিচিত। ১৮৯০ সালে এ পথে প্রথম ইলেকট্রিক্যাল ট্রেন চলাচল শুরু করে। ৪০২ কিলোমিটার দীর্ঘ লন্ডন আন্ডারগ্রাউন্ড বর্তমানে ২৭টি স্টেশনের মাধ্যমে বছরে ১১৭ কোটি যাত্রী পরিবহন করছে। এশিয়ার প্রথম দেশ হিসেবে জাপান ১৯২৭ সালে মেট্রোরেল চালু করে। প্রতিবেশী দেশ ভারতে প্রথম মেট্রোরেলের সূচনা হয় ২৪ অক্টোবর ১৯৮৪ কলকাতা নগরীতে। বর্তমানে বিশ্বের ৬০টি দেশের ১৯২টি শহরে মেট্রোরেল ব্যবস্থা চালু রয়েছে ।

- বিশ্বের গভীরতম মেট্রোরেল স্টেশন ইউক্রেনের রাজধানী কিয়েভের ‘আর্সেনালনা’ । স্টেশনটি ভূগর্ভের ১০৫.৫ মিটার বা ৩৪৬ ফুট নিচে অবস্থিত।
- বিশ্বের দীর্ঘতম সাংহাই মেট্রো চীনে অবস্থিত ।
ব্যাখ্যা (Explanation)
কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হল পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরে অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর। এই বিমানবন্দর দুর্গাপুর বিমানবন্দর নামেও পরিচিত।
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: ভুটান।
⇒ ধূমপান ও তামাকজাত দ্রব্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং পরিবেশের জন্যও ক্ষতিকর।
⇒ এই ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান নিজেদের সম্পূর্ণ ধূমপানমুক্ত হিসেবে ঘোষণা করে।
⇒ ভুটানে তামাকজাত দ্রব্যের উৎপাদন, বিক্রি এবং প্রকাশ্যে ধূমপান করা আইনত কঠোরভাবে নিষিদ্ধ।
⇒ পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ভুটানের এই যুগান্তকারী পদক্ষেপ সারা বিশ্বের জন্য একটি অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
The Shanghai Cooperation Organization (SCO) হল একটি রাজনৈতিক, অর্থনৈতিক, এবং সামরিক জোট যা ২০০১ সালে গঠিত হয়। এটি প্রাথমিকভাবে মধ্য এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান উজবেকিস্তান ও ইরান সহ ৯টি সদস্য দেশ নিয়ে গঠিত এই সংস্থা।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।