সরাসরি মূল কন্টেন্টে যান

রাজনীতি

২২২ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
আন্তর্জাতিক রাজনীতিতে 'শক্তি শূন্যতা তত্ত্ব' (Power Vacuum Theory)-এর প্রবক্তা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেস।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ব্রিটিশ ও ফরাসি প্রভাব কমে গেলে যে ভূ-রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, তা যেন সোভিয়েত ইউনিয়ন দখল করতে না পারে, সেই প্রেক্ষাপটে তিনি এই তত্ত্বের অবতারণা করেন।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে ২২ নম্বর অনুচ্ছেদে 'নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ' নীতিটি উল্লেখ রয়েছে।
- এই নীতির মূল কথা হলো রাষ্ট্রের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও আলাদা থাকবে, যাতে বিচারকেরা কোনো প্রভাব ছাড়াই নিরপেক্ষভাবে বিচার করতে পারেন।
- ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক 'মাজদার হোসেন মামলা'-র রায়ের মাধ্যমে এই পৃথকীকরণের নির্দেশনা দেওয়া হয় এবং ১ নভেম্বর, ২০০৭ তারিখে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন তথা শাসন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো সচিবালয়।
- সচিবালয় বা বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর।
- বাংলাদেশ সরকারের সকল নির্বাহী ও বিভাগীয় কার্যাবলি সচিবালয়ে সম্পন্ন হয়।
- সরকারের যাবতীয় নীতি, পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মূলত এখান থেকেই গৃহীত ও বাস্তবায়িত হয়।
ব্যাখ্যা (Explanation)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
- এই অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রদানের একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির।
- রাষ্ট্রপতি এই নিয়োগ প্রক্রিয়াটি সংবিধান ও এ সংক্রান্ত প্রণীত আইনের বিধান সাপেক্ষে সম্পন্ন করে থাকেন। নির্বাচন কমিশনের মেয়াদ সাধারণত ৫ বছর।
ব্যাখ্যা (Explanation)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৯ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা প্রদর্শনের ক্ষমতার (Prerogative of mercy) বিধান রয়েছে।
- এই অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি যেকোনো আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত যেকোনো দণ্ড মার্জনা, বিলম্বন, মওকুফ বা হ্রাস করতে পারেন।
এছাড়া, ৪৮ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি পদ, ৫১ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তি এবং ৫২ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কে বলা হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- মদিনা সনদ (৬২২ খ্রিস্টাব্দ) ইসলামের নবী মুহাম্মদ (সা.) কর্তৃক প্রণীত একটি ঐতিহাসিক দলিল, যা মদিনার বহু ধর্মীয় ও গোত্রীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। এটিকে বিশ্বের প্রথম আধুনিক সংবিধান হিসেবে উল্লেখ করা হয়, নিচে এর প্রধান কারণগুলো বিশ্লেষণ করা হলো:

- লিখিত দলিল: এটি একটি সুসংহত লিখিত চুক্তি ছিল, যা আধুনিক সংবিধানের মতো আইনি কাঠামো দিয়েছিল।

- বহুত্ববাদী সমাজ: মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রকে সমান নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল।

- অধিকার ও দায়িত্ব: সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা, ন্যায়বিচার ও সম্মিলিত প্রতিরক্ষার বিধান রাখা হয়েছিল।

- আইনের শাসন: কেন্দ্রীয় বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং নেতৃত্বের ক্ষমতাকে চুক্তি দ্বারা সীমিত করেছিল।

- রাষ্ট্রীয় কাঠামো: মদিনাকে একটি স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবে ঘোষণা করে, যা আধুনিক রাষ্ট্রের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- বাংলা 'গণতন্ত্র' পরিভাষাটি ইংরেজি 'Democracy' থেকে এসেছে ।
- শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Demorkratia থেকে ।
- Demokratia শব্দটির উৎপত্তি Demos ও Kritos থেকে ।
- গ্রিক শব্দ Demos অর্থ হল জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব ।
- সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হল জনগণের শাসন ।
- অর্থাৎ সরকার বা শাসনব্যবস্থা যখন সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে পরিচালিত হয় ,তখন তাকে গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলা হয় ।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে ।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন ।
- এ জন্য তাঁকে আখ্যায়িত করা হয় গণতন্ত্রের জনক ।আর যুক্তরাজ্যে সংসদীয় বা আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় ১৫ জুন ১২১৫ ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে ।
- এর প্রথম নাম ছিল 'চার্টার অব রানিমেড '।
- পরে এটি ম্যাগনা কার্টা চার্টার নামে পরিচিতি লাভ করে ।
- ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে চালু হওয়া যুক্তরাজ্যের গণতন্ত্র আজ অনেক দেশেই অনুসৃত ।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- রাশিয়া হলো একটি আধা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা।
- প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে ৬ বছরের জন্য নির্বাচিত হন।
- ২০২০ সালে রাশিয়ার সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ ৪ থেকে ৬ বছর পর্যন্ত বাড়ানো হয়।
- তাছাড়া একই ব্যক্তির টানা ২ বছর প্রেসিডেন্ট থাকার মেয়াদের নীতি বদল করা হয়।

-  রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ।
- বর্তমান প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার মুদ্রার নাম রুবল।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে ১৯১৭ সালে।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় ১৯২২ সালে।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
• Zero-Sum-game (শূন্য অংকের খেলা) এমন একটি খেলা বা প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগী দুই বা দুই পক্ষ । 
• এ খেলায় একজনের অর্জন বা লাভ, অন্য জনের হারানো বা লোকসানের সমান । অর্থাৎ একজনের অর্জন থেকে অন্যজনের বর্জন বাদ দিলে সব সময় ফলাফল শূন্য হয় । ।
• এটি সাম্য ও মুক্তির উপর ভিত্তি করে সৃষ্ট এক ধরনের বৈশ্বিক রাজনৈতিক দর্শন ।
• এ দুটি নীতির উপর ভিত্তি করে উদারতাবাদকে অনেক বিস্তৃত আকার দেয়া হয়েছে ।
• জিরোসাম গেমের মধ্যে উদারতাবাদ এ অর্থে পাওয়া যায় যে, এ প্রতিযোগিতায় যে কেউ সফল ও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে । 
ব্যাখ্যা (Explanation)
- সিরিয়ার সাবেক রাষ্ট্রপতি বাশার আল-আসাদ বাথ পার্টির (Ba'ath Party) নেতা।
- এই দলের আনুষ্ঠানিক নাম হলো আরব সোশ্যালিস্ট বাথ পার্টি।
- ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই দলটির মূল লক্ষ্য ছিল আরব জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা।
- বাশার আল-আসাদের পিতা হাফেজ আল-আসাদও সিরিয়ায় এই দলের নেতৃত্ব দিয়ে দীর্ঘকাল শাসন করেছেন।
- সিরিয়ার রাজনীতি এবং শাসনে এই দলটি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় "সেক্রেটারি অব স্টেট' ।
- মন্ত্রিপরিষদের সর্বোচ্চ পদমর্যাদার সদস্য হিসেবে, সেক্রেটারি অফ স্টেট হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নির্বাহী শাখার তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা।
- রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্টের পরে, এবং ভাইস প্রেসিডেন্টের পরে রাষ্ট্রপতির উত্তরাধিকারী হওয়ার জন্য চতুর্থ স্থানে রয়েছেন।
ব্যাখ্যা (Explanation)
- শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়ে এবং প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া।

- শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
- রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
- বৃহত্তম নগরী: কলম্বো।
- মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৯০ সালের ৩ অক্টোবর (মাঝরাতে) পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে।

- পূর্ব জার্মানির জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (GDR) পশ্চিম জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের (FRG) সাথে একীভূত হয়।

- একীভূত জার্মানি ফেডারেল প্রজাতন্ত্র (FRG) নামে পরিচিত হয়। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।
ব্যাখ্যা (Explanation)
- আফগানিস্তানে কমিউনিটি শাসিত সরকার ক্ষমতায় আসে ১৯৭৮ সালে।
- ১৯৭৮ সালের এপ্রিল মাসে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় নুর মোহাম্মদ তারাকি-এর নেতৃত্বে পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান (PDPA) একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এই ঘটনাকে সোর বিপ্লব বলা হয়।

কমিউনিটি শাসিত সরকারের সময়কাল:
- ১৯৭৮ সালের এপ্রিল থেকে ১৯৭৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত নুর মোহাম্মদ তারাকি রাষ্ট্রপতি ছিলেন।
- ১৯৭৯ সালের সেপ্টেম্বর থেকে ১৯৮৬ সালের ডিসেম্বর পর্যন্ত হাফিজুল্লাহ আমিন রাষ্ট্রপতি ছিলেন।
- ১৯৮৬ সালের ডিসেম্বর থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত মোহাম্মদ নজিবুল্লাহ রাষ্ট্রপতি ছিলেন।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
২৭ সেপ্টেম্বর, ২০২১ সালে জার্মানির সাধারণ নির্বাচনে মধ্যে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) জয়লাফ করে। এই নির্বাচনের মধ্যে দিয়ে জার্মানির নতুন চ্যান্সেলর হন ওলাফ শলৎস।
ব্যাখ্যা (Explanation)
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- তিনি পাকিস্তানের পুরুষশাসিত রাজনীতিতে নিজেকে সফল নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- তাঁর বাবা জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

অন্যদিকে -
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন।
- মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্নপুত্রী।
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরানায়েক।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া ।রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর ,২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা (Explanation)

- ভারতের সুপ্রিম কোর্টে প্রথম বধির আইনজীবী হিসেবে যুক্তিতর্কে অংশ নেন সারাহ সানি।
- তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে একটি শুনানিতে অংশ নেন।
- সারাহ সানি বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি ২০১৮ সালে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২১ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

ব্যাখ্যা (Explanation)
- গণপ্রজাতান্ত্রিক চীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং শাসক রাজনৈতিক দল।
- এটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল।
ব্যাখ্যা (Explanation)
- গাধা প্রতীকটি প্রথম ব্যবহার করেন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন (১৮২৯-১৮৩৭)।
- নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে ‘জ্যাকঅ্যাস’ অর্থাৎ গাধা বলে ডাকা শুরু করেন। বিদ্রুপ করে ডাকা হলেও জ্যাকসন নামটি খুব পছন্দ করেন এবং বিরোধী দলের অপপ্রচারের সুযোগকেই কাজে লাগান নিজের প্রচার হিসেবে। আর গাধাকে তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করেন।
ব্যাখ্যা (Explanation)
- ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। থমাস ন্যাস্টের এমন অর্থবহ কার্টুন দারুণ পছন্দ হয় রিপাবলিকানদের। আর হাতির সেই কার্টুন লুফে নেয় রিপাবলিকানরা। আর সেই থেকে হাতি হয়ে উঠে রিপাবলিকান দলের প্রতীক।
ব্যাখ্যা (Explanation)
- রিপাবলিকান পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল।
- এই দলকে জিওপি (GOP) বা গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবেও অভিহিত করা হয়।
- ঐতিহাসিকভাবেই এই দলের প্রতিদ্বন্দ্বী হলো ডেমোক্রেটিক পার্টি।
ব্যাখ্যা (Explanation)
- হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী।
- এটি ফিনল্যান্ডের প্রধান শহর এবং সবচেয়ে জনবহুল শহরও।[
- ফিনল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এই শহরটি দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং শিক্ষার প্রধান কেন্দ্র।
- হেলসিঙ্কি বাল্টিক সাগরের তীরে অবস্থিত।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
• 'The Truth We Hold: An American Journey' - বইটি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস লিখেছেন।
• বইটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল, এবং এটি হ্যারিসের জীবন ও কর্মজীবনের গল্প বলে, ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে তার শৈশব থেকে শুরু করে একজন প্রসিকিউটর, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসাবে তার সময় পর্যন্ত।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।