নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস-

A পথের দাবী

B কবি

C পল্লীসমাজ

D বাঁধনহারা

Solution

Correct Answer: Option A

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস 'পথের দাবী' (১৯২৬)।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এ উপন্যাসটি বিশেষ ভূমিকা রেখেছিলো।
- ব্রহ্মদেশের এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এ উপন্যাসের প্রধান চরিত্র।
- এ উপন্যাসের মাধ্যমে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা ও সশস্ত্র বিপ্লবকে সমর্থন করার কারণে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়।
- 'আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য, আমার একটিমাত্র সাধনা'- এ বিপ্লবাত্মক বক্তব্যের মধ্য দিয়ে উপন্যাসের সমাপ্তি ঘটে।

অন্যদিকে, 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস 'পল্লীসমাজ' (১৯১৬);
- কাজী নজরুল ইসলাম রচিত সামাজিক উপন্যাস ও বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস 'বাঁধনহারা' (১৯২৭);
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রোমান্টিক সামাজিক উপন্যাস 'কবি' (১৯৪২)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions