ধলেশ্বরী নদীর শাখা কোনটি?

A শীতলক্ষ্যা

B বুড়িগঙ্গা

C বংশী

D ধরলা

Solution

Correct Answer: Option B

টাঙ্গাইল জেলার উত্তর-পশ্চিম প্রান্তে যমুনা নদী হতে ধলেশ্বরী নদীর সূচনা। যমুনার শাখা নদী ধলেশ্বরী কিছুদূর অতিক্রম করার পর দুই ভাগে ভাগ হয়ে যায়। উত্তরের অংশটি ধলেশ্বরী আর দক্ষিণের অংশটি কালিগঙ্গা নামে প্রবাহিত হয়। ধলেশ্বরী ও কালিগঙ্গা মানিকগঞ্জ জেলার নিকট মিলিত হয়ে ধলেশ্বরী নামে প্রবাহিত হয়ে নারায়ণগঞ্জ জেলার নিকট ব্রহ্মপুত্রের শাখা নদী শীতলক্ষ্যা নদীর সাথে মিলিত হয়েছে। ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। এরপর বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মিলিত জলধারা মুন্সিগঞ্জের নিকট মেঘনায় এসে যুক্ত হয়েছে। অন্যদিকে ধরলা যমুনার উপনদী আর বংশী ব্রহ্মপুত্রের শাখা নদী ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions