Solution
Correct Answer: Option C
- 'মহাশ্মশান' হলো মহাকবি কায়কোবাদ রচিত একটি বিখ্যাত মহাকাব্য।
- এটি ১৯০৪ সালে প্রকাশিত হয় এবং মহাকাব্যটি মোট তিনটি খণ্ড ও ৬০টি সর্গে বিভক্ত।
- ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধের ঐতিহাসিক পটভূমি অবলম্বনে এই মহাকাব্যটি রচিত হয়েছে।
- অপশনে থাকা অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে- 'ফণিমনসা' হলো কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ, 'মরুশিখা' যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ এবং 'অনলপ্রবাহ' সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত একটি উদ্দীপনামূলক কাব্যগ্রন্থ।