ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?

A মরুভাস্কর

B নীলদর্পণ

C জমিদার দর্পণ

D সিরাজুম মুনিরা

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- 'নীলদর্পণ' (১৮৬০) হলো দীনবন্ধু মিত্র রচিত একটি কালজয়ী নাটক, যা নীলকর সাহেবদের দ্বারা নীলচাষিদের উপর চালানো বীভৎস অত্যাচার অবলম্বনে রচিত।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ বা সাহিত্যকর্ম, যা ঢাকার বাঙ্গালা যন্ত্র থেকে প্রকাশিত হয়।
- নাটকটির ইংরেজি অনুবাদ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 'A Native' ছদ্মনামে। অনুবাদটি ১৮৬১ সালে 'Nil Darpan or The Indigo Planting Mirror' নামে প্রকাশিত হয়।
- নাটকটির উল্লেখযোগ্য চরিত্রসমূহ হলো: গোলক বসু, নবীন মাধব, তোরাপ, রাইচরণ, সাবিত্রী ইত্যাদি।
- আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই নাটকটিকে হ্যারিয়েট বিচার স্টোর রচিত বিখ্যাত উপন্যাস 'Uncle Tom's Cabin'-এর সাথে তুলনা করা হয়।
- অপশনের অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে 'জমিদার দর্পণ' মীর মশাররফ হোসেনের নাটক, 'মরুভাস্কর' কাজী নজরুল ইসলামের জীবনীকাব্য এবং 'সিরাজুম মুনিরা' ফররুখ আহমদের কাব্যগ্রন্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions