রফিক সাহেবের মাসিক বেদন ৯% বৃদ্ধি পেয়ে ১৫৮০৫ টাকা হল। রফিক সাহেবের মাসিক বেতন আগে কত টাকা ছিল?

A ১৪০০

B ১৪৫০০

C ১৪৭৫০

D ১৪৮০০

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

ধরি, রফিক সাহেবের পূর্বের মাসিক বেতন ছিল ১০০ টাকা
৯% বৃদ্ধিতে বর্তমান বেতন হবে = (১০০ + ৯) টাকা = ১০৯ টাকা
এখানে গাণিতিক ঐকিক নিয়ম ব্যবহার করে ধাপে ধাপে সমাধান করা হলো:
বর্তমান বেতন ১০৯ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০ / ১০৯ টাকা
বর্তমান বেতন ১৫৮০৫ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ১৫৮০৫) / ১০৯ টাকা
= ১০০ × ১৪৫ টাকা
= ১৪৫০০ টাকা
অতএব, রফিক সাহেবের মাসিক বেতন আগে ১৪৫০০ টাকা ছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions