'সাহিত্য' শব্দটি কোন ভাষা থেকে আগত?

A সংস্কৃত

B আরবি

C ফারসি

D ইংরেজি

Solution

Correct Answer: Option A

'সাহিত্য' শব্দটি একটি সংস্কৃত ভাষার শব্দ।
- 'সাহিত্য' শব্দটি সংস্কৃত 'সহিত' শব্দ থেকে সৃষ্ট। 'সহিত' শব্দমূলের সঙ্গে 'য' (ষ্ণ্য) প্রত্যয় যুক্ত হয়ে 'সাহিত্য' শব্দটি গঠিত হয়েছে (সহিত + য = সাহিত্য)।
- 'সহিত'-এর অর্থ- সংযুক্ত, সমন্বিত, সঙ্গে, মিলন, যোগ, সংযোগ, সাথে বা সম্মিলন। অর্থাৎ, যেখানে ভাবের সাথে ভাষার এবং মানুষের সাথে মানুষের মিলন ঘটে, তাকেই সাহিত্য বলা হয়।

• অন্যান্য অপশনঃ
- আরবি, ফারসি বা ইংরেজি: সাহিত্য শব্দটি বিদেশি কোনো ভাষা থেকে আগত নয়, এটি তৎসম বা সংস্কৃত ভাষার নিজস্ব শব্দভাণ্ডার থেকে সরাসরি বাংলায় এসেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions