একটি পরীক্ষায় ১৪০ জন ছাত্রের গড় নম্বর ৩৬। যারা পাশ করেছে তাদের গড় নম্বর ৪২ এবং যারা ফেল করেছে তাদের গড় নম্বর ২৮ হলে ঐ পরীক্ষায় কতজন পাশ করেছিল?

A ৭০

B ৭৫

C ৮০

D ৯০

Solution

Correct Answer: Option C

বীজগাণিতিক পদ্ধতি:

ধরি, পাশ করা ছাত্রের সংখ্যা = ক জন।
তাহলে, ফেল করা ছাত্রের সংখ্যা = (১৪০ - ক) জন।
মোট ছাত্র ১৪০ জনের মোট নম্বর = ১৪০ × ৩৬ = ৫০৪০।
পাশ করা 'ক' জন ছাত্রের মোট নম্বর = ক × ৪২ = ৪২ক।
ফেল করা '(১৪০ - ক)' জন ছাত্রের মোট নম্বর = (১৪০ - ক) × ২৮ = ৩৯২০ - ২৮ক।

প্রশ্নমতে, পাশ করা এবং ফেল করা ছাত্রদের মোট নম্বর ছাত্রদের মোট নম্বরের সমান।
সুতরাং,
৪২ক + (৩৯২০ - ২৮ক) = ৫০৪০
=> ১৪ক + ৩৯২০ = ৫০৪০
=> ১৪ক = ৫০৪০ - ৩৯২০
=> ১৪ক = ১১২০
=> ক = ১১২০ / ১৪
=> ক = ৮০

অতএব, পরীক্ষায় ৮০ জন ছাত্র পাশ করেছিল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions