১ দিস্তা সমান কত তা কাগজ ?
সমাধান
সঠিক উত্তর: Option D
কাগজের পরিমাণগত : একই দৈর্ঘ্য প্রস্থের একক অংশকে প্রস্থ বা তা (sheet) বলা হয়। এরূপ সাধারণত ২৫ প্রস্থ কাগজ নিয়ে তৈরি হয় ১ দিস্তা। আর ২০ দিস্তা কাগজ দিয়ে তৈরি হয় ১ রিম কাগজ। তবে এই মাপের অনেক সময়ই হেরফের লক্ষ্য করা যায়। এর উপর ভিত্তি করে কাগজের বেশ কয়েক রকমের পরিমাপ নির্ধারণ করা হয়। যেমন-
- ৪৭২ তা : মিল রিম। [২৪ তা=১ দিস্তা, ১৮ দিস্তা=১ রিম ]
- ৪৮০ তা : হ্রস্ব রিম। [২৪ তা=১ দিস্তা, ২০ দিস্তা=১ রিম]।
- ৫০০ তা : বৃহৎ রিম। [২৫ তা=১ দিস্তা, ২০ দিস্তা=১ রিম]।
- ৫০৪ তা : স্টেশনারি রিম। [২৪ তা=১ দিস্তা, ২১ দিস্তা=১ রিম]।
- ৫১৬ তা : প্রিন্টার রিম। [২৪ তা=১ দিস্তা, ২১.৫ দিস্তা=১ রিম]।
নিউজপ্রিন্টের ক্ষেত্রে ৫০০ তা-এর কাগজকে ১ রিম ধরা হয়। বর্তমানে ৫০০ তা-এর রিমকে আন্তর্জাতিক আদর্শ মাপ ধরা হয়। তাই উত্তর ২৫তা