• ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে বিজয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালে মীর জাফরের পুত্র নাজিম উদ-দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলার সিংহাসনে বসান। • এ সময়ে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে ২৬ লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইড আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায় অর্থাৎ দেওয়ানি লাভ করে। • রবার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুন্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে। • দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবিত ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের। • অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলোআনা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।