বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীতে 80% ছাত্রছাত্রী ইংরেজীতে পাশ করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে । যদি মোট 40 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে ঐ শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ?
A 500 জন
B 450 জন
C 400 জন
D 420 জন
Solution
Correct Answer: Option C
বিস্তারিত সমাধান:
দেওয়া আছে,
ইংরেজীতে পাশ করে = 80% ছাত্রছাত্রী
গণিতে পাশ করে = 85% ছাত্রছাত্রী
উভয় বিষয়ে পাশ করে = 75% ছাত্রছাত্রী
শুধুমাত্র ইংরেজীতে পাশ করে = (80 - 75)% = 5%
শুধুমাত্র গণিতে পাশ করে = (85 - 75)% = 10%
অন্তত এক বিষয়ে পাশ করে (বা পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা) = উভয় বিষয়ে পাশ + শুধু ইংরেজীতে পাশ + শুধু গণিতে পাশ
= (75 + 5 + 10)%
= 90%
সুতরাং, উভয় বিষয়ে ফেল করে = (100 - 90)% = 10%
প্রশ্নমতে,
10% ছাত্রছাত্রী সমান = 40 জন
1% ছাত্রছাত্রী সমান = 40/10 জন
∴ 100% বা মোট ছাত্রছাত্রীর সংখ্যা = (40 × 100) / 10 জন
= 400 জন
উত্তর: 400 জন
শর্টকাট টেকনিক:
উভয় বিষয়ে ফেল = 100 - (1ম বিষয় পাশ + 2য় বিষয় পাশ - উভয় বিষয়ে পাশ)
= 100 - (80 + 85 - 75)
= 100 - 90
= 10%
∴ 10% = 40 জন
∴ 100% = 400 জন
পরীক্ষা – ১১৫
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Group verb, Composition (Paragraph, Letter, Application)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক স্তরবিন্যাস ও অসমতা:
স্তরবিন্যাসের রূপ (দাসপ্রথা, এস্টেট, বর্ণব্যবস্থা, শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী) এবং স্তরবিন্যাসের তত্ত্বসমূহ (কার্যকারীতাবাদী, দ্বন্দ্বতত্ত্ব ও লেন্সকির তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন