সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০ টি রাষ্ট্র জাতিসংঘ সনদে স্বাক্ষর প্রদান করে। সম্মেলনটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়।
- ১৫ অক্টোবর ১৯৪৫ সালে ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- ২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।