সরাসরি মূল কন্টেন্টে যান

খেলাধুলা

১৩৫ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন আমিনুল ইসলাম বুলবুল।

- বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলা শুরু করে ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে।
- অভিষেক টেস্টে আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে ১৪৫ রান। তাঁর ৫৩৫ মিনিটের দীর্ঘ এই ইনিংসে ছিল ১৭টি চারের মার এবং তিনি ৩৮০টি বল মোকাবেলা করেন।
- তিনি ছিলেন ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার, যিনি তাঁর দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
ব্যাখ্যা (Explanation)
১৯৯৭ সালে কার্লসবার্গ আইসিসি ট্রফি (ICC Trophy) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপে (১৯৯৯ সালে) খেলার সুযোগ।
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
ব্যাখ্যা (Explanation)
অলিম্পিক পতাকার পাঁচটি বলয় বিশ্বের পাঁচটি প্রধান মহাদেশের একতার প্রতিনিধিত্ব করে।
• হলুদ বলয়টি এশিয়া মহাদেশের প্রতীক।

অন্যান্য বলয়গুলোর প্রতিনিধিত্ব হলো:
• নীল: ইউরোপ
• কালো: আফ্রিকা
• সবুজ: ওশেনিয়া (অস্ট্রেলিয়া ও অন্যান্য দ্বীপ)
• লাল: আমেরিকা (উত্তর ও দক্ষিণ আমেরিকা)
ব্যাখ্যা (Explanation)
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রানের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা-এর। ২০০৪ সালে অ্যান্টিগুয়ায় তিনি ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত থেকে এই ইতিহাস গড়েন।
ব্যাখ্যা (Explanation)
⇒ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল স্লোগান বা অফিশিয়াল থিম ছিল 'Games Wide Open' (ফরাসিতে 'Ouvrons grand les Jeux', যার অর্থ সবার জন্য উন্মুক্ত গেমস)।
⇒ ৩৩তম এই গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
⇒ এই আসরে ২০৬টি দেশ থেকে অ্যাথলিটরা অংশগ্রহণ করে। এই স্লোগানের মাধ্যমে অলিম্পিক গেমসকে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন করার বার্তা দেওয়া হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- ২০২৫ সালের ফুটবল ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের চেলসি ক্লাব ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (PSG) কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে চেলসির হয়ে কোলে পামার দুটি এবং জোয়াও পেদ্রো একটি গোল করেন।
- চেলসি প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচটি নিয়ন্ত্রণে আনে এবং দ্বিতীয়ার্ধে PSG কোনো গোল করতে পারেনি। 
- চেলসি লন্ডনের ফুলহ্যাম এলাকাভিত্তিক একটি বিখ্যাত ইংরেজ ফুটবল ক্লাব, যারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে।
ব্যাখ্যা (Explanation)
ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরা তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার (Sir Garfield Sobers Trophy for ICC Men's Cricketer of the Year) নির্বাচিত হয়েছেন। তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় ফর্ম্যাটেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন, যার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন।
ব্যাখ্যা (Explanation)
- প্রাচীন অলিম্পিক গেমসের দীর্ঘ বিরতির পর, আধুনিক অলিম্পিক গেমসের পুনরুত্থান ঘটে ১৮৯৬ সালে।
- ফরাসি শিক্ষাবিদ ব্যারন পিয়ের দে কুবার্ত্যাঁর (Baron Pierre de Coubertin) উদ্যোগে ১৮৯৬ সালের ৬ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের আয়োজন করা হয়।
- এই গেমসকে আনুষ্ঠানিকভাবে "গেমস অফ দ্য আই অলিম্পিয়াড" (Games of the I Olympiad) বলা হয়।
- এটি ক্রীড়া ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

Job Solutions শিক্ষক নিবন্ধন
ব্যাখ্যা (Explanation)
-১৯৩০ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়।
-এতে ১৩টি দল অংশ গ্রহণ করে।
-প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা।
-২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়। এ আসরে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ হয় ফ্রান্স।

-২০২৬ সালে অনুষ্ঠিত ফিফার ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট তিনটি দেশের সমন্বয়ে- কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-তিন দেশের মোট ১৬টি শহরে হবে খেলা। তার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর তিন ও কানাডার দু'টি শহর রয়েছে।
-খেলায় অংশ গ্রহন করবে মোট ৪৮টি দল।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- ২০২৬ ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে।
- এতে ৪৮ টি দেশ অংশগ্রহণ করবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি রাষ্ট্র যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- বিশ্বকাপ ফুটবল প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- বিশ্বকাপ ক্রিকেটও প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- টি ২০ বিশ্বকাপ প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
ব্যাখ্যা (Explanation)
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।
- মাসকট : লায়েব
- অফিসশিয়াল বলের নাম : আল রিহলা
- ২৩তম ফিফা বিশ্বকাপ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।
প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা কমনওয়েলথভূক্ত দেশসমূহের জন্য।
- প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমস প্রথম ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল।
- এরপর থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি।
- ২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে।
- পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।

এ আসরে-
- সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
- সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- 'পিংপং' শব্দটি টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত।
- এটি টেবিল টেনিসের আরেকটি জনপ্রিয় নাম। টেবিল টেনিস একটি ইনডোর খেলা, যেখানে ছোট একটি বল এবং প্যাডেল ব্যবহার করে দুই বা চারজন খেলোয়াড় একটি টেবিলের উপর খেলে।
- 'পিংপং' শব্দটি মূলত বল এবং প্যাডেলের সংঘর্ষের সময় সৃষ্ট শব্দ থেকে এসেছে।
- এটি একটি দ্রুতগতির খেলা এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে বিশ্বব্যাপী জনপ্রিয়। অতএব, 'পিংপং' শব্দটি সরাসরি টেবিল টেনিসের সাথে যুক্ত।
ব্যাখ্যা (Explanation)
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হলো সৌদি আরব। ফিফার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, মধ্যপ্রাচ্যের এই দেশটি এককভাবে এই আসর আয়োজন করবে। এর আগে ২০২২ সালে কাতার মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল। সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে খেলার পরিকল্পনা করেছে। এটি এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করবে।
IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
- আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩ বার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে।
- তারা ১৯৭৮, ১৯৮৬, এবং ২০২২ সালে শিরোপা জিতেছে।

১. ১৯৭৮ সালের বিশ্বকাপ: আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপের শিরোপা জেতে। এ টুর্নামেন্টটি আর্জেন্টিনাতেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তারা নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

২. ১৯৮৬ সালের বিশ্বকাপ: আর্জেন্টিনা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। এটি মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল। এই বিশ্বকাপটি কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার অবিস্মরণীয় পারফরম্যান্সের জন্য বিখ্যাত। ফাইনালে তারা পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে পরাজিত করে।

৩. ২০২২ সালের বিশ্বকাপ: আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বকাপ জেতে। কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে (পেনাল্টি শুটআউটে) হারিয়ে শিরোপা লাভ করে।

এই ৩ বার বিশ্বকাপ জয় আর্জেন্টিনাকে ফুটবলের ইতিহাসে অন্যতম সফল জাতীয় দলের মর্যাদা দিয়েছে।
ব্যাখ্যা (Explanation)
এক নজরে আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ।
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।