Solution
Correct Answer: Option D
পরের ই-কার বা উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে।
এটি বাংলা ধ্বনি পরিবর্তনের একটি অন্যতম নিয়ম।
অপিনিহিতির উদাহরণ:
• আজি > আইজ (পরের ই-কার আগে উচ্চারিত হয়েছে)
• সাধু > সাউধ (পরের উ-কার আগে উচ্চারিত হয়েছে)
• রাখিয়া > রাইখ্যা (যুক্ত ব্যঞ্জনের আগে ই-কার বা উ-কার উচ্চারিত হয়েছে)
• বাক্য > বাইক্য
অন্যান্য অপশনগুলোর ক্ষেত্রে:
• অসমীকরণ: একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়া (যেমন: ধপ + ধপ = ধপাধপ)।
• বিষমীভবন: দুটি সমবর্ণের একটির পরিবর্তন হওয়া (যেমন: শরীর > শরীল)।
• অভিশ্রুতি: অপিনিহিতির ফলে আগত ই-কার বা উ-কার পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গিয়ে যে পরিবর্তন হয় (যেমন: মাছিয়া > মাইছ্যা > মেছো)।