বাক্যের আক্ষরিক অর্থ ছাড়িয়ে বিশেষ অর্থে ব্যবহৃত হলে _____ বলে।

A প্রতিশব্দ

B বাক্যে সংকোচন

C পারিভাষিক শব্দ

D বাগধারা

Solution

Correct Answer: Option D

বাক্যের কোনো শব্দ বা শব্দগুচ্ছ  তার আক্ষরিক বা সাধারণ অর্থ  ছাড়িয়ে যদি কোনো বিশেষ বা অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগধারা বলে।
বিস্তারিত:
• বাগধারা ভাষার একটি বিশেষ প্রকাশভঙ্গি, যা ভাষার সৌন্দর্য ও মাধুর্য বৃদ্ধি করে। এর মাধ্যমে শব্দের আক্ষরিক অর্থের পরিবর্তে লক্ষণার্থ বা ব্যঞ্জনা ফুটে ওঠে।
উদাহরণ: 'অকাল কুষ্মাণ্ড'। এখানে আক্ষরিক অর্থ হলো অসময়ে ফলানো কুমড়ো, কিন্তু বাগধারা হিসেবে এর বিশেষ অর্থ হলো 'অপদার্থ' বা 'অকেজো ব্যক্তি'
বাক্য সংকোচন: একাধিক পদ বা একটি পূর্ণ বাক্যকে এক শব্দে প্রকাশ করাকে বাক্য সংকোচন বা এককথায় প্রকাশ বলে।
পারিভাষিক শব্দ: বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions