Solution
Correct Answer: Option A
বিশেষ্য, বিশেষণ বা ধ্বনাত্মক অব্যয়ের সাথে কর্, হ্, দে, পা, যা, কাট্, গা, ছাড়, ধর্, মার্ ইত্যাদি ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে মিশ্র ক্রিয়া বলে।
• গোল্লায় যাও: এখানে 'গোল্লা' (বিশেষ্য) পদের সাথে 'যা' ধাতু যুক্ত হয়ে বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করেছে। তাই এটি সঠিক উত্তর।
• কনকনাচ্ছে: এটি ধ্বনাত্মক বা নামধাতুর ক্রিয়া।
• দেখাচ্ছেন: এটি প্রযোজক ক্রিয়া।
• বেজে ওঠা: এটি যৌগিক ক্রিয়া (অসমাপিকা ক্রিয়া 'বেজে' এবং সমাপিকা ক্রিয়া 'ওঠা' মিলে গঠিত)।