'লেইস ফেয়ার' নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?

A সমাজতান্ত্রিক

B খেলাধুলা

C গণতন্ত্র

D মুক্তবাজার

Solution

Correct Answer: Option D

- ফরাসী শব্দ “laissez-faire” যার অর্থ "করতে দাও, যেতে দাও, পাশ কাটাতে দাও"। অর্থাৎ মানুষ যা পছন্দ করে তাকে তা করতে দেয়া।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম এবং মধ্য ভাগ থেকে লেসে-ফেয়ার শব্দটি মুক্ত বাজার অর্থনীতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইংরেজি ভাষায় এই শব্দের আবির্ভাব হয়েছিল ১৭৭৪ সালে জর্জ হোয়াটলির "Principles of Trade" গ্রন্থ প্রকাশের মধ্যদিয়ে।
- স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে লেসে ফেয়ার (Laissez-faire) নীতির জনক বলা হয়। তাঁর মতে, অর্থনীতির প্রতিযোগিতা ‘‘অদৃশ্য হাত” দ্বারা পরিচালিত হবে। অ্যাডাম স্মিথের লেসে ফেয়ার নীতির মূলকথা হলো, সরকার অর্থনীতি থেকে দূরে থাকবে এবং ব্যবসা ও ভোক্তাদের তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে দেবে এবং উৎপাদনকারীদের মধ্যেকার প্রতিযোগিতায় ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সময় পণ্যের মূল্য কম রাখতে সাহায্য করবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions