'রাশিয়ার চিঠি' -ভ্রমণ কাহিনীটি কার লেখা?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B সৈয়দ মুজতবা আলী

C অন্নদা শংকর রায়

D বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

Solution

Correct Answer: Option A

- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনী 'রাশিয়ার চিঠি' (১৯৩১)।
- প্রায় ৭০ বছর বয়সে ১৯৩০ সালে (১১ থেকে ২৫ সেপ্টেম্বর) রবীন্দ্রনাথ ঠাকুর সোভিয়েত ইউনিয়নের 'বৈদেশিক সাংস্কৃতিক যোগাযোগ সংস্থা (ভকস) কর্তৃক আমন্ত্রিত হয়ে রাশিয়া ভ্রমণ করেছিলেন।
- সেই ভ্রমণের অভিজ্ঞতা বিভিন্ন জনকে লেখা চিঠিতে এবং বিভিন্ন প্রবন্ধে তিনি তুলে ধরেছিলেন।
- সেইসবের সংকলন গ্রন্থাকারে 'রাশিয়ার চিঠি' নামে প্রকাশিত হয়।
- এটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হলে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে।

• তাঁর রচিত অন্যান্য ভ্রমণকাহিনী:
- 'য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১),
- 'য়ুরোপ প্রবাসীর ডায়রি' (১৮৯১),
- 'জাভা যাত্রীর পত্র (১৯২৯),
- 'জাপান যাত্রী' (১৯১৯),
- 'পারস্যে' (১৯৩৬)।

- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী
- সোনার তরী
- চিত্রা
- চৈতালী
- কল্পনা
- ক্ষণিকা
- গীতাঞ্জলি
- বলাকা
- পূরবী
- পুনশ্চ
- পত্রপুট
- সেঁজুতি
- শেষলেখা। 

• তাঁর রচিত উপন্যাসঃ
- চোখের বালি
- গোরা
- যোগাযোগ
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- চার-অধ্যায়
- মালঞ্চ। 

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions