একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
A ৬০°
B ৪৫°
C ৩০°
D ২৫°
Solution
Correct Answer: Option C
আমরা জানি, দুটি কোণের পরিমাপের সমষ্টি \(90^\circ\) বা এক সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলে ।
ধরি, নির্ণেয় কোণটির মান \(x\) ।
যেহেতু কোণটির মান তার পূরক কোণের অর্ধেকের সমান, তাই পূরক কোণটির মান হবে \(2x\) । প্রশ্নমতে, সমীকরণটি হলো: \[x + 2x = 90^\circ\]
বা, \[3x = 90^\circ\]
বা, \[x = \frac{90^\circ}{3}\]
অতএব, \[x = 30^\circ\]
সুতরাং, নির্ণেয় কোণটির মান \(30^\circ\) ।
- সঠিক উত্তর: অপশন ৩: ৩০°
সোর্সঃ খাইরুল বেসিক গণিত
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৪
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য বিভিন্ন লেখকের স্বীকৃতি ও উপাধি, ইংরেজি বই অবলম্বনে কতিপয় বাংলা গ্রন্থ।