Solution
Correct Answer: Option C
চক্রবৃদ্ধি মুনাফার সবচেয়ে মজার বিষয়টা হলো, এখানে শুধু আসলের ওপরই মুনাফা পাওয়া যায় না, বরং মুনাফার ওপরও মুনাফা পাওয়া যায়।
- প্রথম বছরের চক্রবৃদ্ধি মুনাফা = ২২৫ টাকা
- দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা = ২৩৮.৫ টাকা
তাহলে, দ্বিতীয় বছরে অতিরিক্ত মুনাফা পাওয়া গেল = $২৩৮.৫ - ২২৫ = ১৩.৫$ টাকা।
এই অতিরিক্ত ১৩.৫ টাকা কোথা থেকে এলো? চক্রবৃদ্ধি নিয়মে এই টাকাটা মূলত প্রথম বছরের মুনাফা ২২৫ টাকার ওপর ১ বছরের সুদ।
এখন আমাদের বের করতে হবে, ২২৫ টাকার কত শতাংশ সমান ১৩.৫ টাকা।
- ২২৫ টাকায় ১ বছরের অতিরিক্ত মুনাফা হয় = ১৩.৫ টাকা
- ১০০ টাকায় (বা শতকরা) মুনাফার হার হবে = $\frac{১৩.৫ \times ১০০}{২২৫}$
$= \frac{১৩৫০}{২২৫}$
$= ৬\%$
অতএব, বার্ষিক মুনাফার হার ৬%।
সোর্সঃ খাইরুল বেসিক গণিত।