Solution
Correct Answer: Option D
প্রদত্ত ভগ্নাংশগুলোকে বিশ্লেষণ করলে পাই:
8/7 = 1 + 1/7
10/9 = 1 + 1/9
21/20 = 1 + 1/20
41/40 = 1 + 1/40
নিয়ম: উপরের প্রতিটি ভগ্নাংশের লব, হরের চেয়ে 1 বড় (অর্থাৎ সবগুলোই 1 অপেক্ষা সামান্য বড়)। এক্ষেত্রে যে ভগ্নাংশের হর সবচেয়ে বড়, তার মান সবচেয়ে ছোট হবে।
যেহেতু প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে 40 সবচেয়ে বড় হর, তাই 1/40 এর মান সবচেয়ে ছোট।
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশটি হলো 41/40।