সরাসরি মূল কন্টেন্টে যান

Percentage

৪৯৩ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
ধরি, প্রতি ডজন বক্সের লিখিত মূল্য বা ধার্য মূল্য = x টাকা।
দোকানদার 5 ডজন বক্সের অর্ডার দিলে 1 ডজন বক্স বিনামূল্যে (free) পান।
অর্থাৎ, মোট প্রাপ্ত বক্সের পরিমাণ = 5 + 1 = 6 ডজন।

সুতরাং, 6 ডজন বক্সের মোট লিখিত মূল্য = 6 × x = 6x টাকা।
কিন্তু ক্রেতাকে দাম দিতে হচ্ছে 5 ডজন বক্সের।
অতএব, পরিশোধিত মূল্য = 5 × x = 5x টাকা।

এখানে, ছাড় বা ডিসকাউন্ট = মোট লিখিত মূল্য - পরিশোধিত মূল্য
= 6x - 5x = x টাকা।

আমরা জানি,
শতকরা ছাড় = (ছাড় / মোট লিখিত মূল্য) × 100%
= (x / 6x) × 100%
= (1 / 6) × 100%
= 16.67% (প্রায়)

উত্তর: 16.67%

শর্টকাট টেকনিক:
শতকরা ছাড় = {ফ্রি পণ্যের পরিমাণ / (ক্রয় করা পণ্যের পরিমাণ + ফ্রি পণ্যের পরিমাণ)} × 100%
= {1 / (5 + 1)} × 100%
= (1 / 6) × 100%
= 16.67%
ব্যাখ্যা (Explanation)
ধরি, টিভিটির তালিকামূল্য (marked price) = 100%
5% কমিশন দেওয়ায় টিভিটির বিক্রয়মূল্য দাঁড়ায় = (100 - 5)% = 95%

প্রশ্নমতে, 95% মূল্য = 9595 টাকা।
∴ 1% মূল্য = (9595 / 95) টাকা
∴ 100% মূল্য = (9595 × 100) / 95 টাকা
= 101 × 100 টাকা
= 10100 টাকা।

সুতরাং, টিভিটির তালিকামূল্য 10,100 টাকা।

উত্তর: 10,100 টাকা
ব্যাখ্যা (Explanation)
ধরি, পিন্টুর মোট আয় = 100 টাকা।
ট্যাক্স দেওয়ার পর তার খরচ হয় = 100 এর 20% = 20 টাকা।

ট্যাক্স দেওয়ার পর তার কাছে অবশিষ্ট থাকে = (100 - 20) টাকা = 80 টাকা।

প্রশ্নমতে, সে অবশিষ্ট টাকার 20% বাড়ি ভাড়া (rent) হিসেবে খরচ করে।
সুতরাং, বাড়ি ভাড়ায় খরচ হয় = 80 এর 20%
= 80 × (20 / 100)
= 16 টাকা।

যেহেতু মোট আয় 100 টাকা ধরা হয়েছিল, তাই বাড়ি ভাড়ায় খরচের শতকরা হার = 16%।

উত্তর: 16%
ব্যাখ্যা (Explanation)
ধরি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x একক এবং প্রস্থ = y একক।
সুতরাং, আয়তক্ষেত্রটির আদি ক্ষেত্রফল = xy বর্গ একক।

প্রশ্নমতে, প্রতিটি বাহু 50% বৃদ্ধি পায়।
নতুন দৈর্ঘ্য = x + x এর 50%
= x + 0.50x = 1.50x একক
নতুন প্রস্থ = y + y এর 50%
= y + 0.50y = 1.50y একক

নতুন ক্ষেত্রফল = (1.50x) × (1.50y) = 2.25xy বর্গ একক।

ক্ষেত্রফল বৃদ্ধি পেল = (2.25xy - xy) = 1.25xy বর্গ একক।

শতকরা বৃদ্ধির হার = (বৃদ্ধি / আদি ক্ষেত্রফল) × 100%
= (1.25xy / xy) × 100%
= 1.25 × 100%
= 125%

উত্তর: 125%

শর্টকাট টেকনিক:
যদি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই a% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র:
বৃদ্ধি = a + a + (a × a) / 100
এখানে, a = 50
∴ বৃদ্ধি = 50 + 50 + (50 × 50) / 100
= 100 + 2500 / 100
= 100 + 25
= 125%
ব্যাখ্যা (Explanation)
বিস্তারিত সমাধান:
২০% মূল্য হ্রাসে,
১০০ টাকার চিনির বর্তমান মূল্য = ৮০ টাকা
১ টাকার চিনির বর্তমান মূল্য = ৮০ / ১০০ টাকা
২৪০ টাকার চিনির বর্তমান মূল্য = (৮০ × ২৪০) / ১০০ = ১৯২ টাকা
অর্থাৎ, পূর্বে যে পরিমাণ চিনি ২৪০ টাকায় পাওয়া যেত, তা এখন ১৯২ টাকায় পাওয়া যায়।
ফলে, মূল্য হ্রাসের কারণে (২৪০ - ১৯২) = ৪৮ টাকা বাঁচে, যা দিয়ে গৃহিণী ৬ কেজি চিনি বেশি কিনতে পারেন।
তাহলে, ৬ কেজি চিনির বর্তমান বা হ্রাসকৃত মূল্য = ৪৮ টাকা
১ কেজি চিনির বর্তমান মূল্য = ৪৮ / ৬ = ৮ টাকা
এখন আমাদের বের করতে হবে চিনির পূর্বমূল্য।
যেহেতু বর্তমান মূল্য পূর্বমূল্যের ২০% কম অর্থাৎ ৮০%,
বর্তমান মূল্য ৮০ টাকা হলে পূর্বমূল্য ছিল = ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ছিল = ১০০ / ৮০ টাকা
বর্তমান মূল্য ৮ টাকা হলে পূর্বমূল্য ছিল = (১০০ × ৮) / ৮০ = ১০ টাকা
অতএব, প্রতি কেজি চিনির পূর্বমূল্য ছিল ১০ টাকা।

শর্টকাট নিয়ম:
হ্রাসকৃত মূল্য = (মোট টাকা × হ্রাসের হার) / বেশি প্রাপ্ত পরিমাণ
= (২৪০ × ২০%) / ৬
= (২৪০ × ০.২০) / ৬ = ৪৮ / ৬ = ৮ টাকা
পূর্বমূল্য = হ্রাসকৃত মূল্য / (১ - হ্রাসের হার)
= ৮ / (১ - ০.২০)
= ৮ / ০.৮০ = ১০ টাকা
ব্যাখ্যা (Explanation)
ধরি, প্রতিবার বৃদ্ধির হার = x%
প্রথম বৃদ্ধির পর বেতন = ৩০,০০০ + ৩০,০০০ × (x/100) = ৩০,০০০(1 + x/100)
দ্বিতীয় বৃদ্ধির পর বেতন = ৩০,০০০(1 + x/100) + ৩০,০০০(1 + x/100) × (x/100)
= ৩০,০০০(1 + x/100)(1 + x/100)
= ৩০,০০০(1 + x/100)²
সুতরাং,
৩০,০০০(1 + x/100)² = ৪৩,২০০
বা, (1 + x/100)² = ৪৩,২০০/৩০,০০০ = 1.44
বা, 1 + x/100 = √1.44 = 1.2
বা, x/100 = 1.2 - 1 = 0.2
বা, x = 20
ব্যাখ্যা (Explanation)
Regular price = Tk. 450

Student discount = 20% of 450
                         = 20%×450
                         = 0.20×450
                         = 90 Tk.

So, student ticket price = 450 – 90
                                  = Tk. 360

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে, একটি পোশাক Discount-এ বিক্রির সময় Z টাকা মূল্য নির্ধারণ করা হলো। কিন্তু বিক্রয়ের সময় মূল্য ১৫% কমানো হলো। বিক্রেতা আবারো মূল্য ১০% কমালে তার বিক্রয়মূল্য কত হবে?

প্রশ্নানুসারে, 15% Discount দেয়ার পর Price = 0.85Z (Z x 15% ) = 0.85Z

∴ Staff দের পুনরায় Discount দেয়ার পর Price =0.85Z (0.85Z x 10%)
                                                             = 0.765Z
IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন-পরিষ্কার করার উদ্দেশ্যে যখন একটি তোয়ালেতে ব্লিচিং পাউডার প্রয়োগ করা হলো,তখন দেখা গেল এর দৈর্ঘ্য ২০% হ্রাস পেয়েছে এবং প্রস্থ ১০% হ্রাস পেয়েছে।তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পেল?)

 দৈর্ঘ্য aএবং প্রস্থ b হলে ,আদি ক্ষেত্রফল =ab
২০% হ্রাস পাওয়ায় পরিবর্তিত দৈর্ঘ্য = a এর (100 -20)%
                =a এর 80% =80/100a=0.8a

১০% হ্রাস পাওয়ায় পরিবর্তিত প্রস্থ = b এর (100 -10)%
                     =90/100 × b=0.9b

অতএব পরিবর্তিত ক্ষেত্রফল =0.8a × 0.9b=0.72ab
অতএব ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন =(0.72ab - ab)/ab ×100
                        =28% (হ্রাস)
অতএব ক্ষেত্রফল 28% হ্রাস পায়।
IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
এখানে, ২০% of p = q

=> ২০/১০০ × p = q

=> p/৫ = q

∴ q% of ২০ = p/৫ % of ২০ = ৪% of p
IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
ধরি,
বিক্রি করা কলমের সংখ্যা = x

প্রাথমিকভাবে বাক্সে ছিল:
মোট কলম = 200 টি
লাল কলম = 200 * (25/100) = 50 টি
কালো কলম = 200 - 50 = 150 টি

বিক্রি করা কলমের মধ্যে:
কালো কলম = x * (60/100) = (3/5)x টি

বাক্সে বাকি থাকা কলমের মধ্যে:
মোট বাকি থাকা কলম = 200 - x টি
লাল কলম = (200 - x) * (20/100) = (200 - x) * (1/5) = (40 - x/5) টি
প্রাথমিকভাবে বাক্সে থাকা লাল কলম - বিক্রি করা লাল কলম = বাক্সে বাকি থাকা লাল কলম
⇒ 50 - (x - (3/5)x) = 40 - x/5
⇒ 50 - (2/5)x = 40 - x/5
⇒ (1/5)x = 10
⇒ x = 50
সুতরাং, বিক্রি করা কলমের সংখ্যা হলো 50 টি।
IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
ধরি,
গত বছরের কোর্স ফি = 100 টাকা

বর্তমান বছরের কোর্স ফি = 100 + (x/100)*100 = (100 + x) টাকা

আরিফের প্রদেয় ফি = (100 + x) - (y/100)*(100 + x) = (100 + x)(1 - y/100) টাকা
প্রশ্নানুযায়ী,
আরিফের প্রদেয় ফি = গত বছরের কোর্স ফির 60%
⇒ (100 + x)(1 - y/100) = 100 * (60/100)
⇒ (100 + x)(1 - y/100) = 60
⇒ (100 + x) = 60 / (1 - y/100)
⇒ (100 + x) = 60 * (100 / (100 - y))
⇒ (100 + x) = 6000 / (100 - y)
⇒ 100 - y = 6000 / (100 + x)
⇒ y = 100 - (6000 / (100 + x))
⇒ y = (100*(100 + x) - 6000) / (100 + x)
⇒ y = (100x + 10000 - 6000) / (100 + x)
⇒ y = (100x + 4000) / (100 + x)
⇒ y = 100 * (x + 40) / (100 + x)
সুতরাং, y এর মান x এর পরিপ্রেক্ষিতে হলো 100 * (x + 40) / (100 + x)
IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)

প্রশ্নঃ মোট নারীর 40% হলো ভোটার এবং মোট জনসংখ্যার 52% হলো নারী । এখন প্রশ্ন হলো মোট জনসংখ্যার কত শতাংশ নারী ভোটার ? 

 মনে করি, মোট জনসংখ্যা = 100 জন 

         Women দের সংখ্যা = 52 জন 

       Women দের ভোটার সংখ্যা = \((52 \times \frac{{40}}{{100}})\)  

                                          = 20.8 

    Shortcut: \(\frac{{A \times B}}{{100}} = \frac{{40 \times 52}}{{100}}\) = 20.8 

ব্যাখ্যা (Explanation)
মনে করি ,
        সংখ্যাটি x

∴ x×৬৫%=৩৯
বা, x×৬৫/১০০=৩৯
বা,x×৬৫=৩৯×১০০
বা,x=(৩৯×১০০)/৬৫
∴ x=৬০
ব্যাখ্যা (Explanation)
৫% of A + ৪% of B = ২/৩ (৬% of A + ৮% of B)

⇒ ৫/১০০ × A + ৪/১০০ × B = ২/৩ (৬/১০০ × A + ৮/১০০ × B)

⇒ ৫A/১০০ + ৪B/১০০ = ২/৩ (৬A/১০০ + ৮B/১০০)

⇒ (৫A + ৪B)/১০০ = ২/৩ × (৬A + ৮B)/১০০

⇒ ৩(৫A + ৪B) = ২(৬A + ৮B)

⇒ ১৫A + ১২B = ১২A + ১৬B

⇒ ১৫A - ১২A = ১৬B - ১২B

⇒ ৩A = ৪B 

⇒ A/B = ৪/৩

⇒ A : B = ৪ : ৩ 

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
কমানোর পরিমাণ = 2500 × 17.5%
= 2500 × (17.5/100)
= 2500 × 0.175
= 437.5 টাকা

সুতরাং, ঘড়ির দাম 437.5 টাকা কমানো হয়েছে।

নতুন দাম = আসল দাম - কমানোর পরিমাণ
= 2500 - 437.5
= 2062.5 টাকা

অতএব, ঘড়িটির নতুন দাম হবে 2062.5 টাকা।
University English Language
ব্যাখ্যা (Explanation)
ধরি, x হচ্ছে 0.010 এর 200%
প্রশ্নমতে,  x = 200% of 0.010
          ⇒ x = (200/100) x 0.010 
            ∴ x = 0.02  
University English Language
ব্যাখ্যা (Explanation)
Total rise or fall in percentage = ± a ± b ± (ab/100)
                                           = 30 - 20 - {(30 x 20)/100}
                                           = 10 - 6 
                                           = 4% 
University English Language
ব্যাখ্যা (Explanation)
ধরি, আরো x গ্রাম চিনি যোগ করতে হবে। 
দ্রবণের চিনি আছে= (৩০০ এর ৪০%)
                      =(৩০০*৪০/১০০)=১২০ গ্রাম
∴ঐ দ্রবণে অন্য পদার্থ আছে=৩০০-১২০ = ১৮০ গ্রাম।
প্রশ্নমতে, (১২০+x)/১৮০= ৫০%/৫০%
⇒120+x=১৮০ 
⇒x= ১৮০-১২০ =৬০
University English Language
ব্যাখ্যা (Explanation)
ধরি,  30 এর x% = 150
⇒ 30 (x/100) = 150
⇒ x = (150x100)/30
∴ x = 500
University English Language
ব্যাখ্যা (Explanation)
Taxi fare = 10%
বাকি থাকে =  90%

40 mango = 100% টাকা 
20 mango = (100 x 20) / 40 = 50% টাকা 

20 mango কেনার পর থাকে = (90-50)% = 40%

100% টাকা  = 50 orange
40% টাকা = (50 x 40) / 100 = 20 টি

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।