সরাসরি মূল কন্টেন্টে যান

Time and Work

৭০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
এখানে, X একা কাজটি করতে পারে 6 দিনে, অর্থাৎ X এর 1 দিনের কাজ = 1/6 অংশ
Y একা কাজটি করতে পারে 8 দিনে, অর্থাৎ Y এর 1 দিনের কাজ = 1/8 অংশ
তারা A এর সাহায্যে 3 দিনে কাজটি শেষ করে, অর্থাৎ X, Y এবং A একত্রে 1 দিনে করে = 1/3 অংশ

ধাপ 1: A এর 1 দিনের কাজের পরিমাণ নির্ণয়
A এর 1 দিনের কাজ = (X, Y ও A এর একত্রে 1 দিনের কাজ) - (X ও Y এর একত্রে 1 দিনের কাজ)
= 1/3 - (1/6 + 1/8)
= 1/3 - (4 + 3)/24
= 1/3 - 7/24
= (8 - 7)/24 = 1/24 অংশ

ধাপ 2: তাদের কাজের অনুপাত নির্ণয়
মজুরি বন্টনের নিয়ম অনুযায়ী, কে কতটুকু কাজ করেছে তার অনুপাতের ভিত্তিতে মজুরি ভাগ হয়।
X, Y এবং A এর 1 দিনের কাজের অনুপাত = 1/6 : 1/8 : 1/24
অনুপাতটিকে পূর্ণসংখ্যায় রূপান্তর করতে 24 (6, 8 এবং 24 এর লসাগু) দ্বারা গুণ করে পাই = 4 : 3 : 1

যেহেতু তারা সবাই সমান সময় (3 দিন) কাজ করেছে, তাই তাদের প্রাপ্ত মজুরির অনুপাত তাদের 1 দিনের কাজের অনুপাতের সমান হবে।
মোট মজুরির অনুপাতের যোগফল = 4 + 3 + 1 = 8

ধাপ 3: A এর প্রাপ্ত মজুরি নির্ণয়
A এর মজুরি = (A এর অনুপাত / মোট অনুপাত) × মোট টাকা
= (1 / 8) × 1600
= 200 টাকা

সঠিক উত্তর: 200 Tk
ব্যাখ্যা (Explanation)
৬ ঘণ্টায় পুরো ট্যাংক ভরতে পারে

তাই ১ ঘণ্টায় ভরতে পারে = ১/৬ অংশ

দ্বিতীয় পাইপ ১০ ঘণ্টায় পুরো ট্যাংক ভরতে পারে

তাই ১ ঘণ্টায় ভরতে পারে = ১/১০ অংশ


প্রথম পাইপ ৪ ঘণ্টা চালু ছিল
৪ ঘণ্টায় ভরেছে = ৪ × (১/৬) = ৪/৬ = ২/৩ অংশ

পুরো ট্যাংক = ১
প্রথম পাইপ ভরেছে = ২/৩
বাকি আছে = ১ - ২/৩ = ১/৩ অংশ

দ্বিতীয় পাইপ ১ ঘণ্টায় ভরে ১/১০ অংশ
বাকি ১/৩ অংশ ভরতে সময় লাগবে = (১/৩) ÷ (১/১০)
= (১/৩) × ১০
= ১০/৩ ঘণ্টা
ব্যাখ্যা (Explanation)
ধরি, ধীর পাইপ একা ট্যাংক ভরতে x মিনিট সময় নেয়।
তাহলে দ্রুত পাইপ একা ট্যাংক ভরতে x/4 মিনিট সময় নেয়।

ধীর পাইপের কাজের হার = 1/x (প্রতি মিনিটে)
দ্রুত পাইপের কাজের হার = 4/x (প্রতি মিনিটে)

দুটি পাইপের যৌথ কাজের হার,
1/x + 4/x = 5/x

যেহেতু দুটি পাইপ একসাথে ৩৬ মিনিটে ট্যাংক ভরে,
(5/x) × 36 = 1
বা, 180/x = 1
বা, x = 180 মিনিট

180 মিনিট = 180 ÷ 60 = 3 ঘন্টা
IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
প্রশ্নে বলা হচ্ছে, জাহাজের সম্মুখের ছিদ্রের মাধ্যমে পানি ঢুকে তা 6 ঘণ্টায় ডুবে যেতে পারে। কিন্তু জাহাজের পাম্পের মাধ্যমে ৪ ঘণ্টায় জাহাজের প্রবেশকৃত পানি সেঁচে দেয়া যায়। তীর হতে নৌকা 168 kam দূরে আছে এবং পাম্পটিও চলছে। জাহাজটি কমপক্ষে কত kmph বেগে চললে তা না ডুবেই তীরে পৌঁছাতে পারবে?

ছিদ্রপথে জাহজে ১ ঘণ্টায় পানি প্রবেশ করে = ১/৬ অংশ
পাম্প দ্বারা ১ ঘণ্টায় পানি বের হয় = ১/৮ অংশ
∴ ছিদ্রপথ ও পাম্প দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬) - (১/৮) অংশ
                                                   = (৪ - ৩)/২৪ অংশ
                                                   = ১/২৪ অংশ

∴ সম্পূর্ণ জাহাজ পূর্ণ হবে ২৪ ঘণ্টায়। তাই জাহাজটিকে ২৪ ঘণ্টায় ১৬৮ কিলোমিটার অতিক্রম করতে হবে।
অতএব, বেগ = ১৬৮/ ২৪ কি.মি./ঘণ্টা
                 = ৭ কি.মি./ঘণ্টা

IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
A একা ১ দিনে করে ১/৩০ অংশ
B একা ১ দিনে করে ১/১৫ অংশ
C একা ১ দিনে করে ১/১০ অংশ

প্রথম ১০ দিনের জন্য হিসেব করে পাই,
প্রথম ১০ দিনে A কাজ করে ১০ দিন তথা = ১০/৩০ অংশ কাজ
প্রথম ১০ দিনে B কাজ করে ৫ দিন তথা = ৫/১৫ অংশ কাজ
প্রথম ১০ দিনে C কাজ করে ৩ দিন তথা = ৩/১০ অংশ কাজ

প্রথম ১০ দিনে A,B,C কাজ করে ১০/৩০ + ৫/১৫ + ৩/১০ = (১০ + ১০ + ৯)/৩০ = ২৯/৩০ অংশ

বাকি (১ - ২৯/৩০) = ১/৩০ অংশ কাজ করতে ১ দিন সময় লাগবে।
∴ মোট দিন = ১০ + ১ = ১১ দিন

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

IBA Faculty (Exam Taker)
ব্যাখ্যা (Explanation)
ধরি, 1 পুরুষের কাজের হার = x
1 মহিলার কাজের হার = y


প্রথম তিন দিনে,
2x + 5y দিয়ে 1/4 কাজ 3 দিনে হয়
অর্থাৎ, (2x + 5y) × 3 = 1/4 ...(1)


পরের দুই দিনে,
3x + 4y দিয়ে 1/4 কাজ 2 দিনে হয়
অর্থাৎ, (3x + 4y) × 2 = 1/4 ...(2)


সমীকরণ (1) থেকে,
6x + 15y = 1/4 ...(3)


সমীকরণ (2) থেকে,
6x + 8y = 1/4 ...(4)


(3) - (4) করে, 7y = 0
⇒ y = 0

y এর মান (3) এ বসিয়ে, 6x = 1/4
⇒ x = 1/24


তাহলে 4 পুরুষের জন্য,
4 × (1/24) × t = 1   [যেখানে t হল সময়]
⇒ t = 6

সুতরাং 4 জন পুরুষ সম্পূর্ণ প্রজেক্ট শেষ করতে 6 দিন নেবে।
ব্যাখ্যা (Explanation)
ধরা যাক, সম্পূর্ণ ট্যাংকের আয়তন ১ একক।
প্রথম নল (A) 12 মিনিটে পুরো ট্যাংকটি ভর্তি করতে পারে। সুতরাং, নল A প্রতি মিনিটে ট্যাংকের 1/12 অংশ ভর্তি করে।
দ্বিতীয় নল (B) 18 মিনিটে পুরো ট্যাংকটি ভর্তি করতে পারে। সুতরাং, নল B প্রতি মিনিটে ট্যাংকের 1/18 অংশ ভর্তি করে।

যদি দুটি নল একসাথে খোলা হয়, তবে তারা প্রতি মিনিটে ট্যাংকের (1/12 + 1/18) = 5/36 অংশ ভর্তি করবে।

পুরো ট্যাংকটি ভর্তি করতে সময় লাগবে = 1/(5/36) = 7.2 মিনিট
ব্যাখ্যা (Explanation)
মনেকরি,
অতিরিক্ত সময় y
প্রশ্নমতে,
   42 x 8 + 52y = (8+y) x 44
⇒ 336 + 52y = 352 + 44y
⇒ 52y - 44y = 352 - 336
⇒ 8y = 16
  ∴  y = 2
মোট কাজ করে 8 + 2
                   = 10

ব্যাখ্যা (Explanation)
ব্যক্তিকে অতিক্রম করতে মোট সময় লাগবে:
       ⇒ L1 + Lm = ST 
       ⇒ 75 + 0 = (20 + 0) x (5/18) x T
       ⇒ T = 13.5 
উল্লেখ্য, এখানে ব্যক্তির দৈর্ঘ্য (Lm) শুন্য ধরা হয়েছে। 
ব্যাখ্যা (Explanation)
ধরি, Jason 40টি goldfish কিনেছিল। 
প্রথম সপ্তাহে মারা যায়= (40*1/5) =8টি 
প্রথম সপ্তাহ পর জীবিত থাকে= (40-8) =32টি 

দ্বিতীয় সপ্তাহে মারা যায়= (32*3/8)টি =12টি
জীবিত থাকে= (40-8-12) টি =20টি
∴জীবিত থাকে =20/40= 1/2
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন-১ জন লোক ও ১ জন বালক একত্রে যে পরিমান কাজ করে ,ঐ একই সময়ে ৫ জন লোক ও ২ জন বালক তার ৪ গুন কাজ করে।একজন লোক ও একজন বালক এর কর্মদক্ষতার অনুপাত কত?)

ধরি,একটি নির্দিষ্ট সময়ে একজন লোক করে x অংশ
 একজন বালক করে  y অংশ
অতএব ১ জন লোক  ও ১ জন বালক একত্রে কাজ করে =(x+y) অংশ
অতএব 5x+2y=4(x+y)
বা,5x+2y=4x+4y
বা, x=2y
বা,x/y=2/1
 অতএব x:y=2:1

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন- ৮ জন পুরুষ একটি কাজ করতে পারে ২০ দিনে। ৮ জন মহিলা একই কাজ ৩২ দিনে করতে পারে।তাহলে ৫ জন পুরুষ এবং ৮ জন মহিলা কাজটি কত দিনে করতে পারে?)

৮ জন পুরুষ ২০ দিনে করে ১ অংশ
১ জন পুরুষ ১ দিনে করে ১/(৮×২০)=১/১৬০ অংশ

৮ জন মহিলা ৩২ দিনে করে ১ অংশ
১ জন মহিলা ১ দিনে করে ১/(৮×৩২)=১/২৫৬ অংশ

(৫ জন পুরুষ+৮ জন মহিলার) ১ দিনের সম্পন্ন কাজ
=(৫/১৬০)+(৮/২৫৬)
=(১/৩২)+(১/৩২)
=১/১৬ অংশ
সুতরাং ৫ জন পুরুষ এবং ৮ জন মহিলা কাজটি একত্রে ১৬ দিনে করে।
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন-একজন পুরুষ ,একজন মহিলা এবং একজন বালক একটি কাজ যথাক্রমে ৬,৯ এবং ১৮ দিনে করতে পারে।তাহলে একজন পুরুষ এবং একজন মহিলাকে কতজন বালক সাহায্য করলে কাজটি ১ দিনে শেষ হবে?)

একজন পুরুষ,একজন মহিলা ও একটি বালক ১ দিনে কাজটির যথাক্রমে ১/৬ , ১/৪ ও ১/১৮ অংশ সম্পন্ন করে।
(১ জন পুরুষ+১ জন মহিলার) ১ দিনের সম্পন্ন কাজ
=১/৬ + ১/৯
=(৩+২)/১৮
=৫/১৮ অংশ

অবশিষ্ট কাজ =১ -(৫/১৮)=১৩/১৮ অংশ
১ জন বালক ১ দিনে করতে পারে =১/১৮ অংশ
অতএব বালক প্রয়োজন=১৮×(১৩/১৮) =১৩ জন
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন- A একটি কাজ করতে পারে ১০ দিনে,B পারে ১৫ দিনে এবং C পারে ২০ দিনে।A এবং  C একত্রে ২ দিন কাজ করার পর A এর জায়গাতে B কাজ করলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে?)

(A+C) এর ১ দিনের সম্পন্ন কাজ =(১/১০)+(১/২০) অংশ
                      =(২+১)/২০ =৩/২০ অংশ

(A+C) এর ২ দিনের সম্পন্ন কাজ =(৩/২০)×২ =৬/২০ =৩/১০ অংশ
অবশিষ্ট  কাজ =১ -(৩/১০)=৭/১০ অংশ

(B+C) এর ১ দিনের সম্পন্ন কাজ =(১/১৫)+(১/২০)=(৪+৩)/৬০ =৭/৬০ অংশ

B এবং  C একত্রে ৭/৬০ অংশ কাজ করে =১ দিনে
অতএব B এবং C একত্রে ৭/১০ অংশ কাজ করে =(৬০/৭)×(৭/১০)=৬ দিনে

সুতরাং মোট সময় লাগবে =(৬+২) =৮ দিন
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন-  A একদিনে কাজ করে   B এর অর্ধেক।B একদিনে কাজ করে C এর অর্ধেক। যদি  C একা কাজটি ৭ দিনে করতে পারে,তাহলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে?)

C একা ১ দিনে সম্পন্ন করে কাজটির =১/৭ অংশ

B একা ১ দিনে সম্পন্ন করে কাজটির =(১/৭)×(১/২) =১/১৪ অংশ

A একা ১ দিনে সম্পন্ন করে কাজটির =(১/১৪)×(১/২)=১/২৮ অংশ

অতএব (A+B+C)একত্রে ১ দিনে সম্পন্ন করে কাজটির =(১/২৮)+(১/১৪)+(১/৭)
                                 =(১+২+৪)/২৮ অংশ
                                 =৭/২৮
                                 =১/৪ অংশ

অতএব  A,B এবং  C একত্রে ৪ দিনে কাজটি শেষ করে।
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন-X,Y এবং  Z একটি কাজ করতে পারে ৬ দিনে। X অথবা  Y কাজটি একা করতে পারে ১৬ দিনে।তাহলে Z একা কত দিনে কাজটি করতে পারে?)

(X+Y+Z) একত্রে ১ দিনে সম্পন্ন করে কাজটির =১/৬ অংশ
(x+y) একত্রে ১ দিনে সম্পন্ন করে কাজটি =(১/৬)+(১/১৬)
                           =২/১৬ =১/৮ অংশ

Z একা ১ দিনে সম্পন্ন করে কাজটির =(১/৬) - (১/৮) =১/২৪ অংশ

Z একা ১/২৪ অংশ কাজ করে =১ দিনে
Z একাই সম্পূর্ণ করে =২৪ দিনে
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন- একটি টায়ারে ২ টি ছিদ্র রয়েছে। ১ম ছিদ্রটি টায়ারকে ৯ মিনিটে বায়ুশূণ্য করতে পারে এবং ২য় ছিদ্রটি ৬ মিনিটে বায়ুশূন্য করতে পারে।একই হারে দুইটি ছিদ্র কতক্ষনে টায়ারটিকে বায়ুশূণ্য করতে পারবে?)

প্রথম ছিদ্রের সাহায্যে ৯ মিনিটে বায়ু শূণ্য হয় = ১ অংশ
প্রথম ছিদ্রের সাহায্যে ১ মিনিটে বায়ু শূণ্য হয় =১/৯ অংশ

২য় ছিদ্রের সাহায্যে ৬ মিনিটে বায়ু শূণ্য হয় =১ অংশ
২য় ছিদ্রের সাহায্যে ১ মিনিটে বায়ু শূণ্য হয় =১/৬ অংশ

অতএব উভয় ছিদ্র এক সাথে ১ মিনিটে বায়ু শূণ্য করে =(১/৯)+(১/৬) অংশ
                               =(২+৩)/১৮ =৫/১৮ অংশ

অতএব ৫/১৮ অংশ বায়ু শূণ্য করে =১ মিনিটে
১ অংশ বায়ু শূণ্য করে =১৮/৫ =৩(৩/৫) মিনিটে
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন- রাব্বি ও হানিফ কোনো কাজ একা যথাক্রমে ৩ দিন ও ২ দিনে শেষ করতে পারে।দুজন মিলে এক সাথে কাজটি শেষ করলো এবং ১৫০ টাকা পেল।রাব্বি কত টাকা পেল?)

রাব্বি ৩ দিনে কাজটির ১ অংশ করে
রাব্বি ১ দিনে কাজটির ১/৩ অংশ করে

হানিফ ২ দিনে কাজটির ১ অংশ করে
হানিফ ১ দিনে কাজটির ১/২ অংশ করে

সমান সময়ে দুজন কর্তৃক কৃতকাজের অনুপাত=১/৩ ঃ ১/২
                     =২ঃ৩ [ ৬ দ্বারা গুন করে ]

রাব্বির অবদানঃহানিফের অবদান =২ঃ৩
রাব্বি এর প্রাপ্য টাকার পরিমাণ ={২/(২+৩)} ×১৫০ =(২/৫) ×১৫০ = ৬০ টাকা
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন- ১২ জন পুরুষ একটি কাজ ২৪ দিনে করতে পারে।তাহলে ৮ জন ব্যক্তির কত দিন লাগবে ঐ কাজ করার জন্য)

১২ জন পুরুষ কাজটি সম্পন্ন করে ২৪ দিনে
১ জন পুরুষ কাজটি সম্পন্ন করে ২৪ × ১২ দিনে
৮ জন পুরুষ কাজটি সম্পন্ন করে (২৪ ×১২)/৮ =৩৬ দিনে
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন- যদি ৩ জন পুরুষ বা ৯ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে।তাহলে ৫ জন পুরুষ এবং ৬ জন বালক একত্রে একই কাজ কত দিনে করতে পারবে?)

৩ জন পুরুষ  ২১ দিনে সম্পন্ন করে ১ অংশ
১ জন পুরুষ ১ দিনে সম্পন্ন করে ১/(২১ ×৩) =১/৬৩ অংশ

৯ জন বালক ২১ দিনে সম্পন্ন করে ১ অংশ
১ জন বালক ১ দিনে সম্পন্ন করে ১/(৯ ×২১)=১/১৮৯ অংশ

৫ জন পুরুষ এবং ৬ জন বালকের ১ দিনের সম্পন্ন কাজ
=(৫/৬৩)+(৬/১৮৯)
=(৫/৬৩)+(২/৬৩)
=(৫+২)/৬৩
=৭/৬৩
=১/৯

অতএব ৫ জন পুরুষ এবং ৬ জন বালক একত্রে কাজটি ৯ দিনে করতে পারবে।
ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন- একজন কর্মীর দৈনিক বেতন ১০০ টাকা । ৫ জন সমদক্ষ কর্মী কোন কাজ একত্রে  ১০ দিনে করতে পারে।যদি দৈনিক মজুরি ২০ টাকা বৃদ্ধি করা হয়,তবে তারা দৈনিক ২৫% বেশি কাজ করতে সম্মত হয়।এতে মোট কত টাকা বাঁচবে?)

১০ দিনে সম্পন্ন করে ১ অংশ
১ দিনে সম্পন্ন করে ১/১০ অংশ

অতএব ২৫% কাজ বেশি করলে ১ দিনে সম্পন্ন হয় ={১+(২৫/১০০)} × (১/১০)
                            =(৫/৪) ×(১/১০)=১/৮

১/৮ অংশ সম্পন্ন হয় =১ দিনে
১ অংশ সম্পন্ন হয় =৮ দিনে

১ম ক্ষেত্রে মোট বেতন=১০ × ৫ × ১০০=৫০০০ টাকা
২য় ক্ষেত্রে মোট বেতন=৮ × ৫ × (১০০+২০)=৪৮০০ টাকা

অতএব টাকা বাচবে =৫০০০ -৪৮০০ =২০০ টাকা

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
(প্রশ্ন- দুইটি স্পিনিং মেশিন A এবং  B একত্রে ৩০০০০০ মিটার কাপড় বুনতে পারে ১০ ঘন্টায়।যদি মেশিন B একই পরিমাণ কাপড় বুনতে পারে ১৫ ঘন্টায় ,মেশিন A ঘন্টায় কি পরিমান কাপড় বুনতে পারে?)

(A+B) একত্রে ১০ ঘন্টায় বুনতে পারে =৩০০০০০ মিটার
B একাই ১৫ দিনে বুনে = ৩০০০০০ মিটার

B একাই এক দিনে বুনে =(৩০০০০০/১৫) মিটার

B একাই ১০ ঘন্টায় বুনতে পারে=(৩০০০০০/১৫) ×১০=২০০০০০ মিটার

তাহলে  A একাই ১০ ঘন্টায় বুনতে পারবে =(৩০০০০০ - ২০০০০০) মিটার
                                                  =১০০০০০ মিটার
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।