- প্যারোল (Parole) অর্থ হচ্ছে নির্বাহী আদেশে মুক্তি।
- কয়েদী বা হাজতি আসামীকে শর্তাধীনে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি প্রদান করাকে প্যারোলে মুক্তি বলে। - প্যারোলে জামিন বা মুক্তি দেওয়া হয় খুবই সাময়িক সময়ের জন্য। - আসামীকে পুলিশের হেফাজতে যেতে দেওয়া হয় এবং উদ্দেশ্য শেষ হলে উক্ত পুলিশ প্রহরায় পুনরায় তাকে জেলে প্রেরণ করা হয়। - ফৌজদারী কার্যবিধিতে প্যারোলে জামিন বলে কোন কথা উল্লেখ নেই। - অন্তবর্তীকালীন জামিন হিসাবে ধারা ৪৯৮ এর ব্যাখ্যায় প্যারোলে মুক্তির বিধান নিহিত আছে। - যেমনঃ কোন আসামীর পিতা, মাতা বা কোন নিকট আত্মীয় মারা গেলে তাকে জানাজায় অংশগ্রহণ করার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
- প্যারোলে মুক্তি এখন সর্বোচ্চ ১২ ঘণ্টার জন্য। এখন থেকে কারাগারে থাকা বন্দী অনুমতি সাপেক্ষে সর্বোচ্চ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাবেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)