Solution
Correct Answer: Option B
বাংলা ভাষায় বিশেষ্য বা সর্বনাম পদের বহুবচন বোঝাতে বিভিন্ন লগ্নক (বচনবোধক শব্দ বা প্রত্যয়) ব্যবহৃত হয়। প্রাণিবাচক, অপ্রাণিবাচক ও উন্নত প্রাণীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লগ্নক বসে।
- মানী বা সম্মানীয় ব্যক্তিবর্গের বহুবচন বোঝাতে সাধারণত 'বৃন্দ', 'মণ্ডলী', 'বর্গ' ইত্যাদি লগ্নক ব্যবহৃত হয়।
- যেমন: শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, সদস্যবৃন্দ ইত্যাদি।
অন্যান্য অপশনগুলোর ব্যবহার:
- সব/সকল: সাধারণত সাধারণ প্রাণী বা মানুষের ক্ষেত্রে বসে (যেমন: ভাইসব, পাখি সব)।
- রাজি: কেবল অপ্রাণিবাচক বা বস্তুবাবক শব্দের বহুবচনে বসে (যেমন: বৃক্ষরাজি, তারকারাজি)।
- মাল: এটি সাধারণত অপ্রাণিবাচক শব্দের ক্ষেত্রে বসে (যেমন: মালপত্র)।