একটি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ভুলবশতঃ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে ফেলেছেন। কীভাবে উক্ত ডকুমেন্ট ফিরিয়ে আনা সম্ভব?
A কম্পিউটার রিস্টার্ট করে
B অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করে
C রিসাইকেল বিন থেকে রিস্টোর করে
D কম্পিউটার থেকে সার্চ করে
Solution
Correct Answer: Option C
- রিসাইকেল বিন (Recycle Bin) হলো একটি ট্রানজিট মেমোরি লোকেশন।
- কম্পিউটার থেকে কোনো ফাইল, ফোল্ডার বা ডকুমেন্ট সাধারণ Delete কমান্ড দিয়ে মুছে ফেললে তা রিসাইকেল বিনে জমা হয়।
- ভুলবশত কোনো ডেটা মুছে ফেললে, রিসাইকেল বিনে গিয়ে Restore অপশন ব্যবহার করে তা পুনরায় আগের স্থানে ফিরিয়ে আনা সম্ভব।
- তবে মনে রাখতে হবে, Shift + Delete কমান্ড ব্যবহার করে মুছে ফেললে বা রিসাইকেল বিন থেকে ডিলিট করলে ডেটা স্থায়ীভাবে মুছে যায় এবং তা আর সাধারণভাবে ফিরিয়ে আনা যায় না।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ
১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন