৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

A ৪০ লিটার

B ৩৫ লিটার

C ৩০ লিটার

D ২৫ লিটার

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে, মিশ্রণের পরিমাণ $= 30$ লিটার
মিশ্রণে এসিড ও পানির অনুপাত $= 7 : 3$
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল $= 7 + 3 = 10$

মিশ্রণে এসিডের পরিমাণ $= \left(30 \text{ এর } \frac{7}{10}\right)$ লিটার $= 21$ লিটার।
এবং মিশ্রণে পানির পরিমাণ $= \left(30 \text{ এর } \frac{3}{10}\right)$ লিটার $= 9$ লিটার।

ধরি, মিশ্রণে লিটার পানি মেশাতে হবে।
নতুন মিশ্রণে পানির পরিমাণ হবে $= (9 + \text{ক})$ লিটার।
এসিডের পরিমাণ অপরিবর্তিত থাকবে, তাই এসিড হবে $21$ লিটার।

প্রশ্নমতে,
$\text{এসিড} : \text{পানি} = 3 : 7$
বা, $21 : (9 +\text{ক}) = 3 : 7$
বা, $\frac{21}{9 + \text{ক}} = \frac{3}{7}$
বা, $3(9 + \text{ক}) = 21 \times 7$ [আড়গুণন করে]
বা, $27 + 3\text{ক} = 147$
বা, $3\text{ক} = 147 - 27$
বা, $3\text{ক} = 120$
বা, $\text{ক} = \frac{120}{3}$
$\therefore \text{ক} = 40$
সুতরাং, ঐ মিশ্রণে ৪০ লিটার পানি মেশাতে হবে।

শর্টকাট টেকনিক:
এ ধরণের অঙ্কের ক্ষেত্রে যদি অনুপাত দুইটি একে অপরের ব্যস্ত অনুপাত হয় (যেমন শুরুতে ৭:৩, পরে ৩:৭), তবে নিচের সূত্রটি ব্যবহার করে খুব দ্রুত উত্তর বের করা যায়:
মেশানো পানির পরিমাণ $= \frac{\text{মোট মিশ্রণের পরিমাণ}}{\text{অনুপাতের ছোট সংখ্যা}} \times (\text{অনুপাতের সংখ্যাদ্বয়ের পার্থক্য})$

এখানে,
মোট মিশ্রণ $= 30$ লিটার
অনুপাতের ছোট সংখ্যা $= 3$
পার্থক্য $= (7 - 3) = 4$
$\therefore$ নির্ণেয় পানির পরিমাণ $= \frac{30}{3} \times 4$
$= 10 \times 4$
$= 40$ লিটার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
রিভিশন টেস্ট – ২১
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
পূর্বের ৫ টি পরীক্ষার উপর।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৮১
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
উপসর্গ, অনুসর্গ।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০৯
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
পার্ট - ১ (বিষয় ও টপিক)
কম্পিউটার: কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ ও দৈনন্দিন জীবনে কম্পিউটার, কম্পিউটার নম্বর সিস্টেম ও লজিক গেইটসমূহ, ডেটাবেজ সিস্টেম, ইন্টারনেট সংক্রান্ত বিষয়
পার্ট - ২ (বিষয় ও টপিক)
English Lit: The Romantic Period, The Victorian Period
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা-০৫
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- রাষ্ট্রবিজ্ঞান
টপিকসঃ
সরকারের প্রকারভেদ/ধরন
[Forms of Government]
পরীক্ষা শুরুঃ ১২ জুলাই, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৭
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: শব্দ, ধ্বনির পরিবর্তন, প্রবাদ প্রবচন।
ইংরেজি: Classification of English Literary Periods
গণিত: অসমতা
সাধারণ জ্ঞান: ব্রিটিশ শাসন
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions