মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে-

A বাক-প্রত্যঙ্গ

B অঙ্গ ধ্বনি

C স্বরতন্ত্র

D নাসিকারন্ধ্র

Solution

Correct Answer: Option A

- মানুষের কথা বলার জন্য বা মনের ভাব প্রকাশের জন্য দরকার হয় ধ্বনির, আর এই ধ্বনি উচ্চারণে সাহায্য করে শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ। এদের সমষ্টিগত নাম ‘বাগযন্ত্র’ বা ‘বাক-প্রত্যঙ্গ’
- ‘Bangla Academy Promit Bangla Grammar’এনসিটিবি (NCTB) অনুযায়ী, ফুসফুস, স্বরযন্ত্র, জিহ্বা, ঠোঁট, দাঁত, মাড়ি, তালু এবং নাসিকা ইত্যাদি হলো বাক-প্রত্যঙ্গ। এর মধ্যে ফুসফুস ধ্বনি তৈরির চালিকাশক্তি আর জিহ্বা হলো ধ্বনি উচ্চারণের সবচেয়ে সক্রিয় অঙ্গ।
- বাগযন্ত্র বা বাক-প্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে।

উদাহরণ:
আমরা যখন 'মা' শব্দটি উচ্চারণ করি, তখন আমাদের ঠোঁট (ওষ্ঠ) পরস্পরের সাথে স্পর্শ করে। এখানে ঠোঁট একটি বাক-প্রত্যঙ্গ।

ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- অঙ্গ ধ্বনি: ব্যাকরণে 'অঙ্গ ধ্বনি' নামে কোনো পারিভাষিক শব্দ নেই। এটি একটি বিভ্রান্তিকর অপশন।
- স্বরতন্ত্র: স্বরতন্ত্র (Vocal cord) হলো বাক-প্রত্যঙ্গের একটি অংশ মাত্র, কিন্তু সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের সমষ্টি নয়। এটি স্বরযন্ত্রের ভেতরে থাকে এবং ধ্বনি সৃষ্টিতে কম্পন সৃষ্টি করে।
- নাসিকারন্ধ্র: নাসিকারন্ধ্রও বাক-প্রত্যঙ্গের একটি অংশ বিশেষ, যা নাসিক্য ধ্বনি উচ্চারণে সাহায্য করে। কিন্তু মানুষর ধ্বনি তৈরিতে সহায়তাকারী সকল অঙ্গকে একত্রে নাসিকারন্ধ্র বলে না।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions