Solution
Correct Answer: Option D
আমরা জানি, গতিবেগ ও সময় পরস্পর ব্যস্তানুপাতিক অর্থ্যাৎ গতিবেগ বেশি হলে সময় কম লাগে এবং গতিবেগ কম হলে সময় বেশি লাগে।
ধরি,
C এর গতিবেগ = x একক
প্রশ্নমতে, B এর গতিবেগ C এর ৩ গুণ।
$\therefore$ B এর গতিবেগ = 3x একক
আবার, A এর গতিবেগ B এর দ্বিগুণ।
$\therefore$ A এর গতিবেগ = $3x \times 2$ = 6x একক
এখন,
C এর গতিবেগ x হলে সময় লাগে = ৪২ মিনিট
$\therefore$ C এর গতিবেগ ১ হলে সময় লাগে = $৪২ \times x$ মিনিট
প্রশ্নমতে, একই পথ যেতে A এর সময় বের করতে হবে যার গতিবেগ 6x।
$\therefore$ গতিবেগ 6x হলে সময় লাগে = $\frac{42 \times x}{6x}$ মিনিট
= $\frac{42}{6}$ মিনিট
= ৭ মিনিট
$\therefore$ উক্ত পথ যেতে A এর ৭ মিনিট সময় লাগবে।
বিকল্প টেকনিক (শর্টকাট):
গতিবেগের অনুপাত এবং সময়ের অনুপাত পরস্পর বিপরীত।
ধরি, C এর গতিবেগ ১ ভাগ।
তাহলে, B এর গতিবেগ ৩ ভাগ (যেহেতু ৩ গুণ)।
এবং A এর গতিবেগ $৩ \times ২ = ৬$ ভাগ।
A ও C এর গতিবেগের অনুপাত = ৬ : ১
সুতরাং, A ও C এর সময়ের অনুপাত হবে = ১ : ৬
ধরি, A এর সময় লাগে y মিনিট।
প্রশ্নমতে,
$\frac{y}{42} = \frac{1}{6}$
বা, $6y = 42$
বা, $y = \frac{42}{6}$
বা, y = 7
উত্তর: ৭ মিনিট
Exam - 105
কোর্স নামঃ
ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন