সরাসরি মূল কন্টেন্টে যান

সমবায় অধিদপ্তর সহকারী ফিল্ড অপারেটর - ০৯.০৬.২০২৩

৫০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
১ম রাশি, (a+b)2
          = (a+b)(a+b)
২য় রাশি, a2 - b2
          = (a+b)(a-b)

গ.সা.গু.=(a+b)
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে, x + y = 6
xy = ?
এখানে, x = 1, 2, 3, 4, 5
কিংবা y = 1, 2, 3, 4, 5 বসালে x + y = 6 শর্ত সিদ্ধ করে।
এখন, x = 1, y = 5 হলে 1 x 5 = 5
        x = 2, y = 4 হলে 2 x 4 = 8
        x = 3, y = 3 হলে 3 × 3 = 9
.: x এর সর্বোচ্চ মান হবে = 3 x 3 = 9
[ 6/2 = 3 অর্থাৎ x ও y এর প্রত্যেকটির মান 3 নিলে xy এর সর্বোচ্চ মান পাওয়া যাবে।]
ব্যাখ্যা (Explanation)
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন।
- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না।
- একটি বিন্দু দিয়ে একাধিক বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়।
ব্যাখ্যা (Explanation)
- যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী।
- সেহেতু একটি ত্রিভুজের সর্বোচ্চ ১টি স্থূলকোণ থাকতে পারে ।
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে,
পুত্রের বর্তমান বয়স = ২০ বছর
.: ৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ২০ - ৫ = ১৫ বছর
তাহলে, ৫ বছর পূর্বে, পিতার বয়স ছিল = ৬০ - ১৫ বছর = ৪৫ বছর
অতএব, বর্তমানে পিতার বয়স = ৪৫ + ৫ = ৫০ বছর
ব্যাখ্যা (Explanation)
- ১ ইঞ্চি = ২.৫৪ সে. মি.
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ লিটার =১০০০ মিলিলিটার
- ১ মিটার =৩৯.৩৭ ইঞ্চি
- ১ মাইল = ১৬০৯ মি.

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
এখানে, বৃত্তটির ব্যাসার্ধ r = ৭ ইঞ্চি 
বৃত্তটির পরিধি = ২πr
                 = ২ x (২২/৭) x  [যেখানে,π=২২/৭]
                 = ৪৪ ইঞ্চি
ব্যাখ্যা (Explanation)
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার স্টেট।
- ১ম ও ২য় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল বেলজিয়াম।

ব্যাখ্যা (Explanation)
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে ১৯৬৪ সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) প্রতিষ্ঠিত হয়।
- ফিলিস্তিনের একমাত্র রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে ১৯৭৪ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনে স্বীকৃতি পায়।
- এছাড়া একই বছরের নভেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ PLO কে পর্যবেক্ষক হিসেবে অনুমোদন করে।
- ১৯৮০ সালে জাতিসংঘ PLO প্রধান ইয়াসির আরাফাতকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে।
- তখন থেকেই তিনি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেছে।

ব্যাখ্যা (Explanation)
- মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরা, দেশের সামরিক ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও ধারণ করার জন্য ১৯৮৭ সালে ঢাকার মিরপুরে সামরিক জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
- পরবর্তীতে ১৯৯৯ সালে সামরিক জাদুঘরটি বিজয় সরণিতে স্থানান্তর করা হয়।
- সামরিক জাদুঘরকে আধুনিকায়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন উদ্যোগ গ্রহণ করে।
- ২০১০ সালে একটি আধুনিকায়ন কমিটি গঠিত হয়।
- উক্ত কমিটি জাদুঘরটিকে একটি বিশ্বমানের জাদুঘর হিসেবে পুনঃনির্মাণ এবং ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর' নামকরণের সুপারিশ করে।
- ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এটির পুনঃনির্মাণ শেষ হলে ৬ জানুয়ারি, ২০২২ সালে উদ্বোধন করা হয় ।
ব্যাখ্যা (Explanation)
- ১৪ সেপ্টেম্বর ২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মালদ্বীপের আবদুল্লহা শহীদ।
- তিনি প্রথম ব্যাক্তি হিসাবে মালদ্বীপের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন,
- হুমায়ুন রশীদ চৌধুরী বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি।
- জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১ বছরের জন্য।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ভাই-প্রেসিডেন্ট পদ ২১টি। 
ব্যাখ্যা (Explanation)
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- এ সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
- অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী।
- উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি) ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম কামারুজ্জামান।
ব্যাখ্যা (Explanation)
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা দাবি পেশ করেন।
- পরবর্তীতে ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘ছয় দফা’ ঘোষণা করা হয়।
- ছয় দফা' বাঙালি জাতির মুক্তির সনদ (ম্যাগনাকার্টা) হিসেবে পরিচিত।
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ছয় দফা’ দাবিকে ‘পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে।
- মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।
- ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে।
- ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
-১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রবর্তনের পর ১৯৩৭ সালে অবিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
-নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ না থাকায় মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকার গঠিত হয় যার মুখ্যমন্ত্রী (অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ) নির্বাচিত হন শেরে বাংলা একে ফজলুল হক।
-তিনি ১৯৩৮ সালে বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের তদন্তে 'ক্লাউড কমিশন' গঠন বঙ্গীয় ' চাষী খাতক আইন প্রণয়ন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করেন।তিনি অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করেন ।মুসলিম নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেন ইডেন কলেজ ।
-মোহাম্মদ আলীর সাথে মতানৈক্যর ফলে তিনি ১৯৪১ সালে ড শ্যামাপ্রসাদের সাথে দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করেন যা শ্যামা -হোক মন্ত্রিসভা' নামে পরিচিত।
-এ মন্ত্রিসভার পতন হলে খাজা নাজিমউদ্দীনের নেতৃত্বে 'মুসলিম লীগ মন্ত্রিসভা গঠন করেন।
-১৯৪৬ সালের আবুল হাসেম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ জয়লাভ করে ।
-এ বছরই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মন্ত্রীসভা গঠিত হয় ।
-হোসেন শহীদ সোহরাওয়ার্দীই ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ।
-দেশভাগের পর ১৯৫৪ সালের সোহরাওয়ার্দী পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন, এবং
-১৯৫৬ সালে তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ।
ব্যাখ্যা (Explanation)
- সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮-১৩৫২) খ্রিষ্টাব্দ । তারপর রাজধানী স্থানান্তর হয় গৌড়ে (১৪৫০-১৫৬৫) খ্রিস্টাব্দ
- মুঘল আমলের মধ্যেভাগে ঢাকা শহরের গোড়াপত্তন শুরু হয়। 
- ১৫৭৬ সালে সম্রাট আকবর বাংলা জয় করে এর নাম দেন সুবা বাংলা। এই সময় বাংলায় বারো ভূঁইয়াদের আগমন ঘটে। 
- সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্ত ভাবে বারো ভূঁইয়াদের দমন করে ১৬১০ সালে ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। 
- এর পরে ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় বাংলার রাজধানী করে ঢাকা।
- কলকাতা শহরের গোড়াপত্তন হয় ১৬৯০ সালে।
ব্যাখ্যা (Explanation)
- দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত।
- এ জেলায় বাংলাদেশের সেরা লিচু উৎপন্ন হয়।
- এ জেলায় বিভিন্ন জাতের লিচু উৎপন্ন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- মাদ্রাজী, বোম্বাই, বেদানা ও চায়না-৩।

ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি উপজেলা আছে, মোট ১৭ টি।
- ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলা রয়েছে।
- চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলা রয়েছে।
- যশোর জেলার ৮ টি উপজেলা রয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
ব্যাখ্যা (Explanation)
আজ সোমবার, ১০ জুন ২০২৪ বাংলা সনের- ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১
ব্যাখ্যা (Explanation)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ২৫ এপ্রিল-২৬ জুন ১৯৪৫ সময়কালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এর সম্মেলনে মিলিত হন ।
- এ সম্মেলনে দীর্ঘ আলাপ-আলোচনা শেষে গৃহীত হয় 'জাতিসংঘ সনদ' ।
- সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন ১৯৪৫ সনদটি স্বাক্ষর করেন ।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর ১৯৪৫ সনদে স্বাক্ষর করে এবং ৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। 

ব্যাখ্যা (Explanation)
- Imperative sentence যুক্ত active voice-কে passive voice-এ রূপান্তর করার নিয়ম: Let + sub + be + v3 + বাকি অংশ।
- অর্থাৎ সঠিক passive form- Let it be done
ব্যাখ্যা (Explanation)
- Apex (সর্বোচ্চ চূড়া) এর antonym হচ্ছে bottom (তলদেশ)।
- Pinnacle(সর্বোচ্চ সীমা;
- concord(মিল);
- clear(স্বচ্ছ)। 
ব্যাখ্যা (Explanation)
- Good at বলতে কোন কিছুতে দক্ষ বোঝায়।
- এখানে শূন্যস্থানে at preposition বসবে।
- She is good at English : সে ইংরেজিতে দক্ষ। 

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- কতকগুলো noun এর মাঝের vowel এবং consonant পরিবর্তন করে plural করতে হয় ।
- যেমন: dormouse -dormice , louse - lice ,mouse - mice .
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।