রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন?

A তত্ত্ববোধিনী

B সাধনা

C ক ও খ

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) তাঁর জীবদ্দশায় সাহিত্যচর্চার পাশাপাশি বেশ কিছু পত্রিকার সম্পাদনার দায়িত্বও পালন করেছিলেন। তাঁর সম্পাদিত পত্রিকাগুলোর মধ্যে 'সাধনা' এবং 'তত্ত্ববোধিনী' অন্যতম।

সাধনা পত্রিকা: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সাল থেকে ১৮৯৫ সাল পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেন। তবে সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে 'সাধনা' প্রথম প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ মূলত এর প্রধান লেখক ও চালক ছিলেন এবং পরবর্তীতে তিনি নিজেই সম্পাদকের দায়ীত্ব গ্রহণ করেন। এই পত্রিকায় তিনি সাহিত্য, সমাজ ও রাজনীতি বিষয়ক বহু প্রবন্ধ প্রকাশ করেন।

তত্ত্ববোধিনী পত্রিকা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ‘তত্ত্ববোধিনী সভা’র মুখপত্র হিসেবে ১৮৪৩ সালে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন (১৯১১-১৯১৫)।

এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত অন্যান্য গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো হলো:
- ভারতী (১৮৯৮-১৮৯৯): দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই পত্রিকার সম্পাদক হিসেবে তিনি এক বছর দায়িত্ব পালন করেন।
- বঙ্গদর্শন (নবপর্যায়): বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত বঙ্গদর্শন বন্ধ হয়ে গেলে, ১৯০১ সালে রবীন্দ্রনাথের সম্পাদনায় এটি ‘বঙ্গদর্শন (নবপর্যায়)’ নামে পুনরায় প্রকাশিত হয়। তিনি ১৯০১ থেকে ১৯০৫ পর্যন্ত এটি সম্পাদনা করেন।

সূত্র: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি চরিতাভিধান।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions