একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 300 বর্গমিটার এবং প্রস্থ 15 মিটার হলে, বাগানের পরিসীমা কত মিটার হবে?

A 80

B 72

C 70

D 90

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
আয়তকার বাগানের ক্ষেত্রফল = 300 বর্গমিটার
আয়তকার বাগানের প্রস্থ = 15 মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
বা, দৈর্ঘ্য × 15 = 300
বা, দৈর্ঘ্য = 300 / 15
∴ দৈর্ঘ্য = 20 মিটার

আবার, আমারা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 × (20 + 15) মিটার
= 2 × 35 মিটার
= 70 মিটার
∴ নির্ণেয় পরিসীমা 70 মিটার

শর্টকাট টেকনিক:
প্রথমে দৈর্ঘ্য বের করতে হবে: 300 ÷ 15 = 20 মিটার।
তারপর দৈর্ঘ্য ও প্রস্থ যোগ করে দ্বিগুণ করতে হবে: (20 + 15) × 2 = 35 × 2 = 70 মিটার।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions