বাক্যের মধ্যে একাধিক পদকে সংযুক্ত করতে যা ব্যবহৃত হয়

A কমা

B কোলন

C হাইফেন

D ড্যাশ

Solution

Correct Answer: Option C

- বাংলা ভাষায় যতি বা বিরামচিহ্নের ব্যবহার বাক্যের অর্থকে সুষ্পষ্ট করতে সহায়তা করে।
- বাক্যের মধ্যে একাধিক পদকে সংযুক্ত করতে বা সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাতে হাইফেন (Hyphen) ব্যবহৃত হয়। একে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়।
- বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী, বিশেষত দ্বন্দ্ব সমাসের পদগুলোর মাঝখানে হাইফেন বসানো আবশ্যক।

উদাহরণ
- মা-বাবা, ভালো-মন্দ, সুখ-দুঃখ, আকাশ-পাতাল ইত্যাদি।
- এ আমাদের শ্রদ্ধা-ভালোবাসার স্মৃতিসৌধ।


- কমা: বাক্যের মধ্যে স্বল্প বিরতির জন্য কমা ব্যবহৃত হয়। এটি একাধিক পদকে সংযুক্ত করে না, বরং পৃথক করে। যেমন: সুখ, দুঃখ, আশা, নিরাশা।
- কোলন: একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে বা উদাহরণ ও উদ্ধৃতি দিতে কোলন ব্যবহৃত হয়।
- ড্যাশ: যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশচিহ্ন ব্যবহৃত হয়। হাইফেনের চেয়ে ড্যাশ দৈর্ঘ্যে বড় হয় এবং এর কাজ ভিন্ন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের সম্পদ বাংলাদেশের কৃষিজ সম্পদ, মৎস্য সম্পদ, প্রাণীজ সম্পদ, পানি সম্পদ, বনজ সম্পদ, খনিজ ও প্রাকৃতিক সম্পদ, শক্তি সম্পদ।
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৪৯
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক নিরাপত্তা: সামরিক জোট ও বৈশ্বিক সামরিক সূচক (পেইজ: ২১২-২১৬)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৫
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
ইংরেজি ব্যাকরণ & সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২২
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২০ ও পরীক্ষা-২১ এর সিলেবাস থেকে
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions