'বেলা অবেলা কালবেলা' কাব্যের রচয়িতা কে?

A জীবনানন্দ দাশ

B শামসুর রাহমান

C আহমদ ছফা

D হেলাল হাফিজ

Solution

Correct Answer: Option A

'বেলা অবেলা কালবেলা' জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ। ১৯৫৩ সালে (মতান্তরে ১৯৫৪) গ্রন্থটি প্রকাশিত হয়। এই কাব্যের কবিতাগুলোতে সমকালীন সমাজবাস্তবতা ও কবির নিজস্ব জীবনদর্শনের প্রতিফলন ঘটেছে।

- জীবনানন্দ দাশকে 'রূপসী বাংলার কবি', 'নির্জনতম কবি''তিমির হননের কবি' বলে অভিহিত করা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে 'চিত্ররূপময়' কবি হিসেবে আখ্যায়িত করেছেন।
- বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলেছেন।
- তিনি ১৯৫৪ সালে ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য ভারত সরকার কর্তৃক সাহিত্য অকাদেমি পুরস্কার পান।

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (১৯২৭, প্রথম কাব্যগ্রন্থ),
- ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬),
- বনলতা সেন (১৯৪২),
- মহাপৃথিবী (১৯৪৪),
- সাতটি তারার তিমির (১৯৪৮),
- রূপসী বাংলা (১৯৫৭, মৃত্যুর পর প্রকাশিত),
- বেলা অবেলা কালবেলা (১৯৫৩)।

একই নামে বা কাছাকাছি নামে অন্য সাহিত্যকর্ম:
- 'কালবেলা' নামে সমরেশ মজুমদারের একটি বিখ্যাত উপন্যাস রয়েছে, যা ১৯৮৪ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পায়।
- 'কালবেলা' নামে আল মাহমুদের একটি কাব্যগ্রন্থ রয়েছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 69
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, সেলিনা হোসেন, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সিকান্দার আবু জাফর।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৫
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫১
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-৪৯ ও পরীক্ষা-৫০ এর সিলেবাস থেকে
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions