ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ১৯১৭ সালে প্রকাশিত ব্রিটিশ ঘোষণার নাম কী?
সমাধান
সঠিক উত্তর: Option B
বেলফোর ঘোষণা: প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে লর্ড রথচাইল্ডকে একটি পত্র পাঠান । এই ঐতিহাসিক পত্রটিই ইতিহাসে 'বেলফোর ঘোষণা' নামে পরিচিত । এই ঘোষণার ওপর ভিত্তি করেই পরবর্তীতে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ।
- ম্যাকমোহন ঘোষণা: প্রথম বিশ্বযুদ্ধে আরবদের স্বায়ত্তশাসন ও সহযোগিতার বিষয়ে ব্রিটিশ প্রতিশ্রুতি।
- সাইকস-পিকো চুক্তি: অটোমান সাম্রাজ্য ভাগের উদ্দেশ্যে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার গোপন চুক্তি।
সোর্সঃ Basic View (New Edition)