Solution
Correct Answer: Option D
⇒ যেসব দেশের কোনো জলসীমা বা সমুদ্র উপকূল নেই, তাদেরকে স্থলবেষ্টিত দেশ (Landlocked country) বলা হয়। সমুদ্র উপকূল না থাকায় এসব দেশে কোনো সমুদ্র বন্দর থাকে না।
⇒ বিশ্বে মোট স্বাধীন স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫টি। এর মধ্যে আয়তনে বৃহত্তম হলো কাজাখস্তান।
⇒ এশিয়া মহাদেশে স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে ১১টি। এগুলো হলো: নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান।
⇒ অপশনগুলোর মধ্যে লেবানন, আলজেরিয়া ও মিশরের সমুদ্র উপকূল রয়েছে, কেবল আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ হওয়ায় এর নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই।